PM Modi Gifts Putin: পুতিনকে কোন বই উপহার দিলেন PM Modi, কী লেখা তাতে? চমকে যাবেন

PM Modi Gifts Thirukkural Russian Translation to Putin: বিশ্ব ও জীবনের দর্শন। এমনই বিষয় নিয়ে লেখা এক বিশেষ বই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির ভারত মণ্ডপমে সাক্ষাতের সময় পুতিনের ‘তিরুক্কুরল’ বই তুলে দেন প্রধানমন্ত্রী।

Advertisement
পুতিনকে কোন বই উপহার দিলেন PM Modi, কী লেখা তাতে? চমকে যাবেনপুতিনকে বইটি দেওয়ার সময় প্রধানমন্ত্রী এর গুরুত্ব সম্পর্কে জানান। 
হাইলাইটস
  • এক বিশেষ বই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • পুতিনের হাতে ‘তিরুক্কুরল’ বই তুলে দেন প্রধানমন্ত্রী। 
  • পুতিনকে বইটি দেওয়ার সময় প্রধানমন্ত্রী এর গুরুত্ব সম্পর্কে জানান। 

PM Modi Gifts Thirukkural Russian Translation to Putin: বিশ্ব ও জীবনের দর্শন। এমনই বিষয় নিয়ে লেখা এক বিশেষ বই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির ভারত মণ্ডপমে সাক্ষাতের সময় পুতিনের হাতে ‘তিরুক্কুরল’ বই তুলে দেন প্রধানমন্ত্রী। তামিল সাহিত্যের অন্যতম বিখ্যাত গ্রন্থ এটি। তারই রুশ অনুবাদ পুতিনকে দেন। ব্রিকস সম্মেলনের আনুষ্ঠানিক পর্ব শুরুর আগে দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতেই এই বই রুশ প্রেসিডেন্টকে উপহার দেন মোদী। পুতিনকে বইটি দেওয়ার সময় প্রধানমন্ত্রী এর গুরুত্ব সম্পর্কে জানান। 

কী এই তিরুক্কুরল?
তিরুক্কুরল তামিল সাহিত্যের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ গ্রন্থ। এর রচয়িতা তামিল সন্ত ও কবি তিরুবল্লুভর। বইটিতে মানুষের জীবনযাপন, নৈতিকতা, রাজনীতি, অর্থনীতি, প্রেম এবং সামাজিক আচরণ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ রয়েছে।

তিরুক্কুরল মূলত ছোট ছোট দ্বিপদী বা দু’লাইনের শ্লোকে সাজানো। প্রতিটি শ্লোকের মধ্যেই রয়েছে জীবনের কোনও না কোনও গুরুত্বপূর্ণ শিক্ষা। কীভাবে ভাল মানুষ হওয়া যায়, কীভাবে সমাজ ও পরিবারে দায়িত্ব পালন করতে হয়, একজন শাসকের কী কী গুণ থাকা উচিত; এমন বহু বিষয় নিয়ে এই গ্রন্থে বিশ্লেষণ রয়েছে।

এই কারণেই তিরুক্কুরলকে শুধু সাহিত্যকর্ম হিসেবে দেখা হয় না। তামিল সমাজে এর সাংস্কৃতিক এবং নৈতিক গুরুত্বও অত্যন্ত বেশি।  এই গ্রন্থকে ‘তামিল বেদ’ও বলেন অনেকে।

এই বইটিই রুশ প্রেসিডেন্টের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।
এই বইটিই রুশ প্রেসিডেন্টের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।

তিনটি মূল বিষয় নিয়ে এই বই 
তিরুক্কুরলের বিষয়বস্তুকে মূলত তিনটি বড় ভাগে দেখা হয়। প্রথম অংশে রয়েছে নৈতিকতা ও সৎ জীবনযাপন নিয়ে আলোচনা। দ্বিতীয় অংশে রয়েছে সমাজ, রাষ্ট্র, শাসন এবং অর্থনীতি সংক্রান্ত নানা বক্তব্য। শেষ অংশে রয়েছে প্রেম ও মানবিক সম্পর্কের নানা দিক।

অর্থাৎ, কয়েকটি ছোট শ্লোকে একটি মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পরিচালনা পর্যন্ত নানা বিষয় তুলে ধরা হয়েছে। সেই কারণেই শত শত বছর পরেও বইটির গুরুত্ব কমেনি।

শুধু তামিলেই সীমাবদ্ধ নয়
তিরুক্কুরলের জনপ্রিয়তা তামিলনাড়ু বা ভারতের মধ্যেই আটকে নেই। বিশ্বের বিভিন্ন ভাষায় এই বই অনুবাদ হয়েছে। তার মধ্যে রয়েছে রুশ ভাষাও।  

Advertisement

তিরুবল্লুভরের এই রচনার মূলে মানবজীবন। ভাল আচরণ, ন্যায়, দায়িত্ব, শাসনব্যবস্থা এবং মানবিক সম্পর্কের মতো বিষয় নিয়ে এতে লেখা রয়েছে।  

মোদীর উপহারে সাংস্কৃতিক বার্তা
ভারত বহু ভাষা ও সংস্কৃতির দেশ। তামিল সংস্কৃতির এমন একটি ঐতিহাসিক গ্রন্থ বিদেশি রাষ্ট্রপ্রধানকে উপহার দেওয়ার মধ্যে সেই বৈচিত্র্যের পরিচয়ও রয়েছে।   

POST A COMMENT
Advertisement