PM Modi save Petrol And Diesel Campaign: পেট্রল-ডিজেল থেকে সোনা, ২৪ ঘণ্টায় দেশবাসীকে দ্বিতীয়বার সংযমের অনুরোধ PM মোদীর

সোমবার গুজরাতের বরোদা সফরে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছে জোড়া আবেদন রেখেছেন, আপাতত সোনার মোহ ত্যাগ করুন এবং যতটা সম্ভব পেট্রল-ডিজেলের ব্যবহার কমান। প্রধানমন্ত্রীর মতে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে আমদানিকৃত পণ্যের ওপর নির্ভরতা কমানো ছাড়া দ্বিতীয় কোনও পথ নেই।

Advertisement
পেট্রল-ডিজেল থেকে সোনা, ২৪ ঘণ্টায় দেশবাসীকে দ্বিতীয়বার সংযমের অনুরোধ PM মোদীরখরচ কমাতে দাওাই মোদীর

PM Modi save Petrol And Diesel Campaign: বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতির জেরে ক্রমাগত বাড়ছে জ্বালানি তেলের দাম। পাল্লা দিয়ে টান পড়ছে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডারেও। এই সংকটজনক সময়ে দাঁড়িয়ে দেশবাসীকে সাশ্রয়ের পথ দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার গুজরাতের বরোদা সফরে গিয়ে তিনি সাধারণ মানুষের কাছে জোড়া আবেদন রেখেছেন, আপাতত সোনার মোহ ত্যাগ করুন এবং যতটা সম্ভব পেট্রল-ডিজেলের ব্যবহার কমান। প্রধানমন্ত্রীর মতে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে আমদানিকৃত পণ্যের ওপর নির্ভরতা কমানো ছাড়া দ্বিতীয় কোনও পথ নেই।

সাশ্রয়ই এখন শ্রেষ্ঠ পথ
বরোদায় সর্দারধাম প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে মোদি বলেন, ভারত তার প্রয়োজনীয় তেলের সিংহভাগ বিদেশ থেকে চড়া দামে কেনে। এর ফলে দেশের আমদানির বোঝা বাড়ছে। তাই খুব প্রয়োজন ছাড়া গাড়ি বের না করে তেলের ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি, অপ্রয়োজনীয় সোনা কেনায় সাময়িক বিরতি দেওয়ার আর্জি জানিয়ে তিনি বলেন, এই অভ্যাস দেশের বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করবে। প্রধানমন্ত্রীর মতে, "দেশবাসী যদি ছোট ছোট বিষয়ে সতর্ক হন, তবে বড় বড় অর্থনৈতিক বিপর্যয় সহজেই সামলানো সম্ভব।"

স্বদেশী ও ঘরোয়া পর্যটনে জোর
বিদেশি মুদ্রার অপচয় রুখতে মোদি কেবল কেনাকাটাতেই রাশ টানতে বলেননি, বরং পর্যটন নিয়েও নতুন দিশা দেখিয়েছেন। বিলাসবহুল বিদেশ ভ্রমণের বদলে দেশের বৈচিত্র্যময় পর্যটন কেন্দ্রগুলোতে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন তিনি। এতে একদিকে যেমন ডলারের সাশ্রয় হবে, অন্যদিকে দেশের স্থানীয় অর্থনীতিও মজবুত হবে। গুজরাতের উন্নয়ন মডেলের কথা উল্লেখ করে তিনি জানান, সর্দারধামের মতো প্রকল্পগুলো আগামী দিনে যুবকদের স্বনির্ভর করতে সহায়ক হবে। বিশ্ববাজারে অস্থিরতার এই আবহে স্বনির্ভরতাই যে একমাত্র রক্ষাকবচ, প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্যে তা আরও একবার পরিষ্কার হয়ে গেল।
 

 

POST A COMMENT
Advertisement