PM Modi LPG Crisis: যুদ্ধে রান্নার গ্যাস ও জ্বালানির কী পরিস্থিতি ভারতে? মোদী যা জানালেন

 PM Modi LPG Crisis:  ইরান-ইজরায়েল সংঘাতে জ্বালানি সঙ্কটের আশঙ্কা। এমতাবস্থা সে বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। সোমবার লোকসভায় এই বিষয়ে বক্তব্য রাখেন।

Advertisement
যুদ্ধে রান্নার গ্যাস ও জ্বালানির কী পরিস্থিতি ভারতে? মোদী যা জানালেন প্রধানমন্ত্রী জানান, ভারতের কাছে বর্তমানে ৫৩ লক্ষ মেট্রিক টন পেট্রোলিয়াম মজুত রয়েছে।
হাইলাইটস
  • ইরান-ইজরায়েল সংঘাতে জ্বালানি সঙ্কটের আশঙ্কা।
  • এমতাবস্থা সে বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • সোমবার লোকসভায় এই বিষয়ে বক্তব্য রাখেন।

 PM Modi LPG Crisis: ইরান-ইজরায়েল সংঘাতে জ্বালানি সঙ্কটের আশঙ্কা। এমতাবস্থা সে বিষয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। সোমবার লোকসভায় এই বিষয়ে বক্তব্য রাখেন। বলেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। তবে, LPG ও পেট্রল-ডিজেলের সরবরাহ নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রধানমন্ত্রী জানান, ভারতের কাছে বর্তমানে ৫৩ লক্ষ মেট্রিক টন পেট্রোলিয়াম মজুত রয়েছে। পাশাপাশি, ভারত ৪১টি দেশ থেকে জ্বালানি আমদানি করে থাকে। ফলে এক বা একাধিক উৎসে সমস্যা হলেও বিকল্প ব্যবস্থা রয়েছে। তার মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে তিনি আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, 'যে অঞ্চলে এই সংঘাত চলছে, সেই অঞ্চল বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট। বিশেষ করে আমাদের অপরিশোধিত তেল ও গ্যাসের বড় অংশ এই পথ দিয়েই আসে।' তাঁর কথায়, পরিস্থিতি জটিল হলেও ভারত আগেভাগেই নানা পদক্ষেপ নিয়েছে। ফলে জ্বালানির সরবরাহে বড় ধাক্কার আশঙ্কা কম।

ইতিমধ্যেই বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতেই মোদীর এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।  

সোমবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'পশ্চিম এশিয়ার পরিস্থিতি উদ্বেগজনক। গত ২-৩ সপ্তাহ ধরে এই সংঘাত চলছে। এর প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলির মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং গোটা বিশ্বের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনেও পড়ছে। সেই কারণেই দ্রুত সমাধানের জন্য আন্তর্জাতিক মহল থেকে আহ্বান জানানো হচ্ছে।'

একই সঙ্গে, বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তার বিষয়েও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সংঘাত শুরুর পর থেকেই সরকার প্রত্যেক ভারতীয় নাগরিককে সাহায্যের চেষ্টা করছে। ইতিমধ্যেই ৩ লক্ষেরও বেশি ভারতীয় দেশে ফিরে এসেছেন।  

প্রধানমন্ত্রী আরও জানান, তিনি পশ্চিম এশিয়ার একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাঁরা প্রত্যেকেই নিজেদের দেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।  

সব মিলিয়ে, হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা ও জ্বালানি সঙ্কটের আশঙ্কার মাঝেই প্রধানমন্ত্রীর এই বার্তা যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য। 

Advertisement

POST A COMMENT
Advertisement