PM Modi on Petrol: 'রাজনীতি করতে কিছু নেতা গুজব ছড়াচ্ছে,' ফের বললেন মোদী, মনে করালেন COVID-কালও

শনিবার উত্তরপ্রদেশের নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফার্স্ট ফেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। আর সেখানেই ফের পেট্রোল-গ্যাস সঙ্কট নিয়ে মুখ খুললেন। প্রধানমন্ত্রী বলেন,'সব রাজনৈতিক দলকে বলতে চাই, সংকটকালে এমন কোনও কথা বলবেন না, যা দেশের জন্য ক্ষতিকর।'

Advertisement
'রাজনীতি করতে কিছু নেতা গুজব ছড়াচ্ছে,' ফের বললেন মোদী, মনে করালেন COVID-কালওপ্রধানমন্ত্রী বলেন,'সব রাজনৈতিক দলকে বলতে চাই, সংকটকালে এমন কোনও কথা বলবেন না, যা দেশের জন্য ক্ষতিকর।'
হাইলাইটস
  • নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফার্স্ট ফেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • ফের পেট্রোল-গ্যাস সঙ্কট নিয়ে মুখ খুললেন।
  • প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আজ গোটা বিশ্ব উদ্বিগ্ন।

শনিবার উত্তরপ্রদেশের নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফার্স্ট ফেজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। আর সেখানেই ফের পেট্রোল-গ্যাস সঙ্কট নিয়ে মুখ খুললেন। প্রধানমন্ত্রী বলেন,'সব রাজনৈতিক দলকে বলতে চাই, সংকটকালে এমন কোনও কথা বলবেন না, যা দেশের জন্য ক্ষতিকর। ভারতের হিতেই পদক্ষেপ করছে সরকার। রাজনৈতিক বিতর্কে কিছু নম্বর তো পাবেন'। নাম না করে বিরোধীদের আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন,'যুদ্ধ চলছে। সংকটের মোকাবিলা কীভাবে করব, সে ব্যাপারে সংসদে সবিস্তারে বলেছি। দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আমার ইতিবাচক আলোচনা হয়েছে।'

দিল্লি-এনসিআর অঞ্চলের যাত্রীদের চাপ সামলাতে এই নতুন বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে। দিল্লির Indira Gandhi International Airport-এর উপর ক্রমেই চাপ বাড়ছিল। এহেন পরিস্থিতিতে বিকল্প আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গড়ে তোলা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ প্রধানমন্ত্রী বিমানবন্দরের টার্মিনাল ভবন পরিদর্শন করেন। দুপুর ১২টায় আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। জয়েন্ট কমিশনার অব পুলিশ রাজীব নারায়ণ মিশ্র জানান, বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে কোনও রকম ঝুঁকি এড়াতে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল। 

প্রায় ১.২ কোটি যাত্রী উপকৃত হবেন
প্রথম ফেজে বছরে প্রায় ১.২ কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন। ভবিষ্যতে ধাপে ধাপে বিমানবন্দর আরও সম্প্রসারন করা হবে। 

উদ্বোধনের পর উত্তরপ্রদেশে মোট বিমানবন্দরের সংখ্যা বেড়ে দাঁড়াবে পাঁচ। এর ফলে সে রাজ্যের পরিবহণ পরিকাঠামোয় বড় পরিবর্তন আসবে বলে মত প্রশাসনের।

ব্যাঙ্কিং থেকে লজিস্টিকস সেক্টরে সুবিধা
State Bank of India-র নিউ দিল্লি সার্কেলের সিজিএম দেবাশিস মিশ্র জানিয়েছেন, এই বিমানবন্দরকে কেন্দ্র করে পরিবহণ ও লজিস্টিকস হাব গড়ে উঠবে। ইতিমধ্যেই বিমানবন্দর চত্বরে দু'টি শাখা খুলেছে এসবিআই; একটি এয়ারপোর্ট অফিসে এবং অন্যটি কার্গো সেন্টারে।

এই দুই জায়গাতেই এটিএম, ক্যাশ ডিপোজিট মেশিন এবং ই-লবি পরিষেবা রাখা হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টা যাত্রী পরিষেবার সুবিধাও থাকবে। YONO অ্যাপের মাধ্যমেও ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে।

Advertisement

ফিল্ম সিটি গড়ার পরিকল্পনা
প্রযোজক Boney Kapoor জানিয়েছেন, এই প্রকল্পের ফলে শুধুই যে যাতায়াতে সুবিধা হবে, তাই নয়। দীর্ঘ মেয়াদে এটি বৃহত্তর অর্থনৈতিক উন্নতিতেও সাহায্য করবে। এই জেওহর এলাকাতেই একটি আন্তর্জাতিক ফিল্ম সিটি গড়ে তোলার কাজও চলছে বলে জানান তিনি। 

POST A COMMENT
Advertisement