India-UAE Energy Security Deal: তেল থেকে LPG, PM মোদীর আড়াই ঘণ্টার UAE সফরে কী কী পেল ভারত?

India-UAE Energy Security Deal: শুক্রবার, ১৫ মে ২০২৬, পাঁচ দেশ সফরের প্রথম প্রহরেই সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) পা রাখলেন তিনি। মাত্র কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফর হলেও এর কূটনৈতিক ও কৌশলগত গুরুত্ব অপরিসীম। বিশেষত, ইজরায়েল-ইরান সংঘাতের আবহে যখন বিশ্ব তেলের বাজার টালমাটাল, তখন আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক ভারতের শক্তি নিরাপত্তায় বড়সড় রক্ষাকবচ হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
তেল থেকে LPG, PM মোদীর আড়াই ঘণ্টার UAE সফরে কী কী পেল ভারত?তেল থেকে LPG, PM মোদীর আড়াই ঘণ্টার UAE সফরে কী কী পেল ভারত?

India-UAE Energy Security Deal: বিশ্বজুড়ে ঘনিয়ে আসা জ্বালানি সংকটের মেঘ কাটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার, ১৫ মে ২০২৬, পাঁচ দেশ সফরের প্রথম প্রহরেই সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) পা রাখলেন তিনি। মাত্র কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফর হলেও এর কূটনৈতিক ও কৌশলগত গুরুত্ব অপরিসীম। বিশেষত, ইজরায়েল-ইরান সংঘাতের আবহে যখন বিশ্ব তেলের বাজার টালমাটাল, তখন আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক ভারতের শক্তি নিরাপত্তায় বড়সড় রক্ষাকবচ হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।

এদিন দুই দেশের মধ্যে এলপিজি (LPG) সরবরাহ এবং কৌশলগত পেট্রোলিয়াম ভাণ্ডার নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইরান ও ইজরায়েল সংঘাতের জেরে বর্তমানে হরমজ প্রণালীতে নৌ-চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ চাপে রয়েছে। এই পরিস্থিতিতে ওপেকের (OPEC+) বাইরে বেরিয়ে আসা আমিরশাহির সঙ্গে ভারতের এই গাঁটছড়া তেল ও গ্যাসের নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত করবে। শুধু জ্বালানি নয়, প্রতিরক্ষা ক্ষেত্রেও ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক’-এ সায় দিয়েছে দুই দেশ। সাইবার ডিফেন্স থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ ও মেরিটাইম সিকিউরিটিতে এবার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে দিল্লি ও আবুধাবি।

মোদি-নাহিয়ান সাক্ষাতের পরই আমিরশাহি ভারতে ৫ আরব ডলার বা ৫০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা করেছে। এই বিপুল অর্থ ব্যয় হবে ভারতীয় পরিকাঠামো ও আর্থিক ক্ষেত্রে। পাশাপাশি, গুজরাটের ভাদিনারে তৈরি হবে জাহাজ মেরামতির বিশাল কেন্দ্র। প্রযুক্তির ময়দানেও চমক থাকছে, ভারতে ৮টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (AI) সুপার কম্পিউটার স্থাপনেও একমত হয়েছে দুই দেশ। এছাড়া পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ও স্টার্টআপ নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

এদিন এক বিরল সম্মানে ভূষিত করা হয় প্রধানমন্ত্রীকে। আমিরশাহির আকাশে মোদির বিমানকে পাহারা দিয়ে নিয়ে যায় এফ-১৬ (F-16) যুদ্ধবিমান। সে দেশে বসবাসকারী প্রায় ৪৫ লক্ষ ভারতীয়র স্বার্থ নিয়েও এদিন কথা বলেন মোদি। আমিরশাহি সফর সেরে এদিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালির উদ্দেশে রওনা দিয়েছেন। ইউরোপ সফরের মূল লক্ষ্য গ্রিন ট্রানজিশন ও ক্লিন এনার্জি। নরওয়েতে ভারত-নর্ডিক শিখর সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ইতালিতেও একগুচ্ছ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদী।

Advertisement

 

POST A COMMENT
Advertisement