NEET পরীক্ষার্থীদের যদি অসুবিধা হয়, বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা PM মোদীর

NEET-UG রিটেস্টের দিনে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য দিল্লি বিমানবন্দরে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
NEET পরীক্ষার্থীদের যদি অসুবিধা হয়, বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা PM মোদীরদিল্লি বিমানবন্দরে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে যাওয়া মানেই বিরাট কনভয়।
  • দিল্লি বিমানবন্দরে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করেন।
  • NEET-UG পরীক্ষা শুরুর  টাইমিং মাথায় রেখে তিনি কিছু সময় বিমানবন্দরেই অপেক্ষা করেন।

NEET UG re-exam 2026: প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে যাওয়া মানেই বিরাট কনভয়। প্রচুর গাড়ি। রাস্তা বন্ধ। সিকিউরিটির খাতিরে এটাই নিয়ম। কিন্তু রবিবার NEET-UG রিটেস্ট। লক্ষ-লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাবেন। তাই তাঁদের যাতে সমস্যা না হয়, সেজন্য কিছুক্ষণ অপেক্ষা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। এদিন দিল্লি বিমানবন্দরে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করেন। পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেই কারণেই তাঁর এই সিদ্ধান্ত।

রবিবার দেশজুড়ে NEET-UG রিটেস্ট। এদিন দুপুর প্রায় ১টা ১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী দিল্লি বিমানবন্দরে পৌঁছন। সাধারণত নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সেখান থেকে দ্রুত রওনা দেওয়ার কথা ছিল। তবে NEET-UG পরীক্ষা শুরুর  টাইমিং মাথায় রেখে তিনি কিছু সময় বিমানবন্দরেই অপেক্ষা করেন।

এদিন দুপুর ২টো থেকে দেশজুড়ে NEET-UG রিটেস্ট শুরু হয়। সেই সময়ে হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে যাতে রাজধানীর রাস্তায় যানজট বা কনভয় চলাচলের কারণে কোনও অসুবিধা না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কনভয়ের চলাচলের সময় সাধারণত বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়। রাস্তায় অস্থায়ীভাবে যান চলাচল নিয়ন্ত্রিত থাকে। এহেন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে; এই আশঙ্কা থেকেই বিমানবন্দরেই কিছু সময় অপেক্ষা করেন।

পরীক্ষা শুরুর পরই প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে তাঁর সরকারি বাসভবনের দিকে রওনা দেন।

উল্লেখ্য, এবার দেশজুড়ে কঠোর নিরাপত্তার মধ্যে NEET-UG রিটেস্ট নেওয়া হচ্ছে। আগের পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। তারপরই রিটেস্টের সিদ্ধান্ত নেয় NTA।

পরীক্ষায় সারা দেশে প্রায় ২২ লক্ষের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। দেশ-বিদেশ মিলিয়ে মোট ৫,৪৪০টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রায় ১.৩৮ লক্ষ সিসিটিভি ক্যামেরা, হাজার হাজার পরীক্ষাকেন্দ্র পর্যবেক্ষক এবং কড়া ডিজিটাল নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 

POST A COMMENT
Advertisement