Ayushman Bharat: সাত সকালেই পশ্চিমবঙ্গের মানুষকে বিশেষ বার্তা PM মোদীর,কী বললেন?

রাজ্যে নতুন বিজেপি সরকারের আয়ুষ্মান ভারত লাগু করার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে এই সিদ্ধান্ত সমর্থনের বার্তা দেন নমো।

Advertisement
সাত সকালেই পশ্চিমবঙ্গের মানুষকে বিশেষ বার্তা PM মোদীর,কী বললেন?
হাইলাইটস
  • আয়ুষ্মান ভারত লাগু করার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী।
  • এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে এই সিদ্ধান্ত সমর্থনের বার্তা দেন নমো।
  • ই প্রকল্পের আওতায় প্রতিটি যোগ্য পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।

রাজ্যে নতুন বিজেপি সরকারের আয়ুষ্মান ভারত লাগু করার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে এই সিদ্ধান্ত সমর্থনের বার্তা দেন নমো।

PM মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, "পশ্চিমবঙ্গে আমার ভাই ও বোনদের কল্যাণই সবার আগে। আমি অত্যন্ত আনন্দিত যে, এখন থেকে এই রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এই স্কিমের আওতায় উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা হয়।" একইসঙ্গে রাজ্যে ডাবল ইঞ্জিন’ সরকারের অন্য কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন নিশ্চিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, সোমবার রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে কেন্দ্রের ফ্ল্যাগশিপ স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করা হবে। এই প্রকল্পের আওতায় প্রতিটি যোগ্য পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।

তবে শুধুমাত্র আয়ুষ্মান ভারত চালুর পরিকল্পনা নয়, প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর শুভেন্দু অধিকারী জানান, নতুন বিজেপি সরকার 'আসল পরিবর্তন' আনার লক্ষ্যে ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে অন্যতম আয়ুষ্মান ভারত প্রকল্পের বাস্তবায়ন। এছাড়াও আরও ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই তালিকায় রয়েছে কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন, উজালা প্রকল্পে আরও বেশি সুবিধাভোগীকে নিয়োগ, সরকারি চাকরির আবেদনের সর্বোচ্চ বয়সসীমা পাঁচ বছর বৃদ্ধির মতো সিদ্ধান্ত।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি ২০৭টি আসন জিতে তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দিয়ে ক্ষমতা পেয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস ৮০টি আসন পেয়ে এখন বিরোধী শিবিরে পরিণত হয়েছে।


 

POST A COMMENT
Advertisement