NEET Protests: প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ প্রধানমন্ত্রীর! Infosys কর্তাকে দিলেন সংস্কারের দায়িত্ব

নিট প্রশ্নফাঁসের জেরে পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে হাই-লেভেল টাস্কফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নন্দন নিলেকানির নেতৃত্বে একটি হাই-লেভেল টাস্ক ফোর্স গঠন করেছেন।

Advertisement
প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ প্রধানমন্ত্রীর! Infosys কর্তাকে দিলেন সংস্কারের দায়িত্বনন্দন নিলেকানির নেতৃত্বে একটি হাই-লেভেল টাস্ক ফোর্স গঠন করেছেন।
হাইলাইটস
  • লক্ষ্য পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার।
  • প্রশ্নফাঁস রুখতে সমগ্র সিস্টেমে সংস্কার আনার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • নন্দন নিলেকানির নেতৃত্বে একটি হাই-লেভেল টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। 

লক্ষ্য পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার। প্রশ্নফাঁস রুখতে সমগ্র সিস্টেমে সংস্কার আনার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নন্দন নিলেকানির(Nandan Nilekani) নেতৃত্বে একটি হাই-লেভেল টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তথ্যপ্রযুক্তি সংস্থা Infosys এর সহ প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি।

গত কয়েকদিনে NEET-প্রশ্নফাঁসের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নেমেছিল ছাত্রসমাজের একাংশ। ককরোচ জনতা পার্টির(CJP) আন্দোলনের মূল দাবিই ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। একাধিকবার সরকারের প্রতিনিধির সঙ্গে CJP নেতৃত্বের বৈঠক হয়। শনিবার সকালে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর পর শিক্ষামন্ত্রীর পদে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা করা হয়। 

উল্লেখ্য, নিট-সহ একাধিক পরীক্ষার প্রশ্নফাঁসেই এই আন্দোলনের সূত্রপাত হয়। ফলে পরীক্ষা ব্যবস্থার আধুনিকিকরণ ও নিরাপত্তা বাড়ানোও ছাত্রদের অন্য়তম দাবি ছিল। সেই দাবি মেনেই এবার সংস্কারের পথে হাঁটল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই টাস্ক ফোর্স গঠন, সেই সংস্কারেরই প্রাথমিক লক্ষণ বলে মনে কর হচ্ছে। 

নন্দন নিলেকানি (Nandan Nilekani) ভারতের তথ্যপ্রযুক্তি (IT) জগতের অন্যতম পরিচিত মুখ। এন আর নারায়ণ মূর্তির সঙ্গে যে ক’জন দূরদর্শী ব্যক্তি মিলে ইনফোসিস (Infosys) গড়ে তুলেছিলেন, নন্দন নিলেকানি তাঁদের অন্যতম। বর্তমানে তিনি এই বিশ্বখ্যাত সংস্থার নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান। ভারতের প্রথম সারির আইটি সংস্থা ইনফোসিস। শুধু তাই নয়।বায়োমেট্রিক পরিচয়পত্র অর্থাৎ 'আধার' (Aadhaar) সিস্টেম গড়ে তোলার পেছনেও তাঁর ভূমিকা ছিল। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি UIDAI-এর প্রথম চেয়ারম্যান ছিলেন। ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদায় আধার প্রচলনের পুরো ব্যবস্থার নেতৃত্ব দিয়েছিলেন।

ভারতে অনলাইন ইউপিআই (UPI) লেনদেন, ডিজিটাল লকার এবং ডিজিটাল বিপ্লবের রূপরেখা তৈরির ক্ষেত্রেও তাঁকে অন্যতম প্রধান পরামর্শদাতা মনে করা হয়।

প্রযুক্তি ও দেশের অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাঁকে ২০০৬ সালে ‘পদ্মভূষণ’ সম্মানে প্রদান করে।

POST A COMMENT
Advertisement