PM Modi Breakfast Meet: 'বিদ্রোহী' TMC সাংসদদের ফিট থাকার নানা টিপস দিলেন মোদী, ব্রেকফাস্ট মিটিংয়ে কী খানাপিনা হল?

৪০ ঊর্ধ্ব সাংসদদের একবার করে মেডিক্যাল চেক আপের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি সকলকে পরামর্শ দিলেন নিয়মিত যোগা করার। ব্রেকফাস্ট মিটে NCPI সাংসদরা কী খেলেন?

Advertisement
 'বিদ্রোহী' TMC সাংসদদের ফিট থাকার নানা টিপস দিলেন মোদী, ব্রেকফাস্ট মিটিংয়ে কী খানাপিনা হল?ফাইল ফটো
হাইলাইটস
  • ৪০ ঊর্ধ্ব সাংসদদের মেডিক্যাল চেক আপের পরামর্শ
  • সকলকে পরামর্শ দিলেন নিয়মিত যোগা করার
  • ব্রেকফাস্ট মিটে NCPI সাংসদদের সঙ্গে কী গল্প মোদীর?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুক্রবার সকালে দিল্লিতে ব্রেকফাস্ট করলেন ৪৫ জন সাংসদ। তাঁদের মধ্যে ছিলেন NCPI সদস্যরাও। বৈঠক সেরে বেরিয়ে আপ্লুত শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। মোদীর সঙ্গে কী কথা হল, কী পরামর্শ পেলেন, সবটা জানালেন তাঁরা। 

মোদীর পরামর্শ 

NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন প্রধানমন্ত্রী। সকলকে পরামর্শ দিয়েছেন, ৪০ বছর বয়স অতিক্রম করলেই যেন নিয়মিত মেডিক্যাল চেক আপ করানো হয়। সঙ্গে তিনি জানতে চান, কারা কারা যোগা করেন, হাত তুলতে বলেন আমাদের।' প্রধানমন্ত্রী এদিন অত্যন্ত উল্লসিত ছিলেন বলে জানান সুদীপ। 

মিনিট ৪৫-এর এই বৈঠকে রাজ্যের উন্নতির বিষয়েও কথা বলেছে NCPI  নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, পূর্ব ভারতের উন্নতির স্বার্থে কী কী করণীয় তা তিনি বাংলার সাংসদদের বিশদে ব্যাখ্যা করেছেন বলেও জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে বেরিয়ে সুদীপ বলেন, 'প্রধানমন্ত্রীর যে স্বপ্ন রয়েছে, তা আমরা পূর্ণ করব।'

মোদীর সঙ্গে ব্রেকফাস্ট করে অত্যন্ত উচ্ছ্বসিত শতাব্দী রায়ও। তিনি বলেন, 'আমরা একসঙ্গে কীভাবে কাজ করব, কীভাবে এগোব, সেই রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী। উনি সকলের সঙ্গে কথা বলেছেন, চা খেয়েছেন, গল্প করেছেন। প্রত্যেকের থেকে জানতে চেয়েছেন, আমরা কীভাবে নিজ নিজ সংসদ এলাকায় উন্নয়নের কথা ভাবছি।'

ব্রেকফাস্টে কী খাওয়া-দাওয়া হল?
শতাব্দী বলেন, 'উনি সকলকেই বলেন, ৪০ বছরের উপরে যাঁদের বয়স তাঁরা একবার করে মেডিক্যাল চেক আপ অবশ্যই করো, নিয়মিত যোগা করো। নিরামিষ খাবার ছিল ব্রেকফাস্টে, তবে প্রধানমন্ত্রী তো কিছু খান না, উনি শুধু চা খেয়েছেন। আমরা পায়েস খেয়েছি।'

বিদ্রোহী তৃণমূল রচনা বন্দ্যোপাধ্যায় যিনি বর্তমানে হুগলির সাংসদ, তিনিও NCPI সদস্য হিসেবে যোগদান করেছিলেন এই ব্রেকফাস্ট মিটে। বলেন, 'জীবনে কোনও কোনও দিন এমন আসে, যা ভোলা যায় না। আজকের ব্রেকফাস্ট মিট তেমনই একটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে বসে চা খেলেন, গল্প করলেন, আমাদের পরামর্শ দিলেন, আমরা কৃতজ্ঞ। উনি যেভাবে দেশের সকল স্তরের মানুষের উন্নতি করছেন, তা প্রশংসনীয়।'

Advertisement

NCPI সাংসদদের মোদী কী বলেন?

সূত্রের খবর, এদিনের ব্রেকফাস্ট মিটে তৃণমূলের বিদ্রোহী সাংসদ গোষ্ঠীকে প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, 'চিন্তা করবেন না, আমি পাশে আছি।'

৩ 'বেসুরো' সাংসদ ছিলেন?

শতাব্দী রায় জানিয়েছেন, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের ৩ 'বেসুরো' NCPI সাংসদ, খলিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসূফ পাঠান।

 

POST A COMMENT
Advertisement