প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেতন, নেটওয়ার্থ, বিনিয়োগ (ছবি: এএফপি)১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭৬তম জন্মদিন উদযাপন করছেন তিনি। আর এই দিন তাঁর ব্যক্তিগত এবং পেশাগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেকেরই প্রশ্ন, ২০২৬ সালে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কত টাকা মাইনে পান? তাঁর সম্পদের পরিমাণ ঠিক কতো? তিনি কী কী সুবিধা পান? আর এই সব বিষয় নিয়ে বিশদে আলোচনা হল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেটওয়ার্থ কত?
এই বিষয়ে তথ্য দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় বা পিএমও। ২০২৬ সালের ৩১ মার্চের হিসেব অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত সম্পদের পরিমাণ প্রায় ৪.০২ কোটি টাকা।
তাঁর অনেক টাকা বিনিয়োগ করা রয়েছে ব্যাঙ্ক ডিপোজিট এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে। তবে তাঁর নামে কোনও জমি, কোনও বাড়ি বা গাড়ি নেই।
পিএম মোদীর ২০২৬-এ মোট সম্পদের হিসেবটা জেনে নিন
এসবিআই ডিপোজিট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৩,৭৯,৭৬,১০১ টাকার এফডি এবং এমওডি রয়েছে এসবিআই-এর গঙ্গানগর ব্রাঞ্চে।
ব্যাঙ্ক ব্যালেন্স: তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স ৩৫৬২ টাকা।
হাতে নগদ: তাঁর হাতে নগদ রয়েছে ৩৪,৪২৯ টাকা।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট: এনএসসিতে-তে রয়েছে ১০,২৪,৭২৪ টাকা।
সোনার গয়না: তাঁর ৪টি সোনার আংটি রয়েছে। এগুলির ওজন মোটামুটি ৪৫ গ্রাম। দাম ওই ৪,৫৮,৮৬৪ টাকার মতো।
অন্যান্য ইনভেস্টমেন্ট: তাঁর বন্ড, শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট নেই।
মুভবেল অ্যাসেট: তাঁর ৪,০১,৬০,৯৯৯ টাকার মতো মুভবেল অ্যাসেট রয়েছে।
টিডিএস: স্যালারি এবং ব্যাঙ্কের এফডিআর থেকে ৬,৬৩,৩০৯ টাকা টিডিএস লাগে।
তাঁর মোট সম্পত্তির পরিমাণ: তাঁর লেটেস্ট সম্পত্তির পরিমাণ ওই ৪.০২ কোটি টাকার মতো।
২০২৬ সালে নরেন্দ্র মোদী কত টাকা মাইনে পান?
স্যালারিজ অ্যান্ড অ্যালাওয়েন্স অব মিনিস্টার্স অ্যাক্ট, ১৯৫২ অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাইনে পান। তাঁর বর্তমান মাইনে এমন-
৫০,০০০ টাকা বেসিক পে
৪৫,০০০ টাকা কনস্টিটিউয়েন্সি অ্যালাওয়েন্স
৩,০০০ টাকা সাম্পচুয়ারি অ্যালাওয়েন্স
২,০০০ টাকা ডেইলি অ্যালাওয়েন্স
তাঁর মাসিক বেতন মোটামুটি ১.৬০ লক্ষ থেকে ১.৬৬ লক্ষের মতো।
কী কী ফেসিলিটি পান?
তিনি দেশের প্রধানমন্ত্রী। তাই নরেন্দ্র মোদী যে বিশেষ কিছু সুবিধা পাবেন, সেটা তো বলাই বাহুল্য। আসুন তিনি বর্তমানে কী কী সুযোগ-সুবিধা পান, সেটা জেনে নেওয়া যাক-