PM Modi On Iran Israel War: যুদ্ধ নিয়ে মুখ খুললেন মোদী, আটকে পড়া ভারতীয়দের কী বার্তা?

ইরানে প্রথমে ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা ঐএবং তারপর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ, এই প্রথম প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের নানা দেশে আটকে পড়া ভারতীয়দেরও আশ্বস্ত করলেন।

Advertisement
যুদ্ধ নিয়ে মুখ খুললেন মোদী, আটকে পড়া ভারতীয়দের কী বার্তা?
হাইলাইটস
  • ইরানে ইজরায়েল ও আমেরিকার হামলা নিয়ে মুখ খুললেন মোদী
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কী প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর?
  • নানা দেশে আটকে পড়া ভারতীয়দের আশ্বস্ত করলেন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষের প্রেক্ষাপটে ভারত শান্তি ও আলোচনার আহ্বান জানাচ্ছে বলে সোমবার উল্লেখ করেন তিনি। 

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'বিশ্বে বিভিন্ন সংঘাতের আবহে ভারতের অবস্থান সর্বদাই শান্তির পক্ষে এবং কূটনীতিনির্ভর।' মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, 'বিশ্বে এই মুহূর্তে চলা উত্তেজনা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট। আমরা সবময় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছি। যখন দুই গণতান্ত্রিক দেশ একসঙ্গে দাঁড়ায় তখন শান্তির পক্ষে কণ্ঠ আরও শক্তিশালী হয়।'

প্রধানমন্ত্রী বর্তমানে পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে জোর দিয়ে বলেন, 'সব ধরনের আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত। ভারত সেই পথকেই সমর্থন করে।'

প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমান অস্থিরতার মধ্যে অঞ্চলে আটকে পড়া নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে নয়াদিল্লি আঢ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করছে। মোদী বলেন, 'আমরা সব ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি।' এতে স্পষ্ট হয়, উত্তেজনা প্রশমনের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করাও ভারতের অগ্রাধিকার হিসেবেই বিবেচনা করছে। 

উল্লেখ্য, ইজরায়েল এবং আমেরিকার যৌথ অভিযানে ইরানে ব্যাপক হামলার মাধ্যমেই শুরু হল মধ্যপ্রাচ্যের এই সাম্প্রতিকতম যুদ্ধ। এই হামলায় পরিবার সহ নিহত হয়েছেন ইরানেপ সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। তারপর পাল্টা সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধের হুঙ্কার দিয়ে যুদ্ধে নেমে গিয়েছে তেহরানও। তেড়েফুঁড়ে হামলা চালাচ্ছে তারা ইজরায়েলে। মধ্যপ্রাচ্যের একের পর এক দেশে বিস্ফোরণ, আকাশের যুদ্ধবিমানের আনাগোনা দেখা যাচ্ছে। তারই মাঝে দুবাই, সৌদিতে গিয়ে আটকে পড়েছেন ভারত তথা বাংলার একাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব। রয়েছেন অভিনেতা, খেলোয়াড়রা। 

 

POST A COMMENT
Advertisement