PM Narendra Modi: মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ, রাত সাড়ে ৮টায়, কী ঘোষণার সম্ভাবনা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ঠিক রাত সাড়ে ৮টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। কী নতুন ঘোষণা করতে পারেন তিনি, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাকিয়ে গোটা দেশ।

Advertisement
মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ, রাত সাড়ে ৮টায়, কী ঘোষণার সম্ভাবনা?প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • রাত সাড়ে ৮টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী
  • কী নতুন ঘোষণা করতে পারেন তিনি?
  • ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে

ঠিক রাত সাড়ে ৮টা। জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী বিষয় নিয়ে বক্তব্য রাখবেন তিনি, নতুন কোনও ঘোষণা করবেন কি? ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। 

লোকসভায় মহিলাদের সংরক্ষণ বিল পাশ করতে পারেনি NDA। শুক্রবার ভোটাভুটিতে আটকে গিয়েছে সংশোধনী বিল। ঠিক তার পরদিনই প্রধানমন্ত্রীর জাতিক উদ্দেশে ভাষণে এই বিষয়টি থাকতে পারে বলেই অনুমান রাজনৈতিক মহলের অধিকাংশের। কোন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন, তা নিয়ে কিছু জানায়নি PMO। 

প্রধানমন্ত্রীর এই জাতির উদ্দেশে ভাষণের ঘোষণা এমন একটি সময়ে করা হল যখন দেশের রাজনীতি সংবিধান সংশোধনী বিল নিয়ে উত্তাল। বিল লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পেতে ব্যর্থ হয়েছে। এই বিলের মাধ্যমে সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ চালু করা, লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করা এবং ২০১১ সালের জনগণনার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করার প্রস্তাব ছিল। ভোটাভুটিতে ২৯৮ জন সাংসদ বিলের পক্ষে ভোট দিলেও ২৩০ জন এর বিরোধিতা করেন। 

সূত্রের খবর অনুযায়ী, শনিবারের ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী বিরোধীদের 'দোষী' আখ্যা দেন এবং অভিযোগ করেন, বিরোধীরা তারা মহিলাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ তারা এই বিলকে সমর্থন করেনি। তিনি বিরোধীদের এই অবস্থানকে একটি বড় ভুল বলে উল্লেখ করেন এবং সতর্ক করে দেন, এর জন্য ভবিষ্যতে তাদের রাজনৈতিক মূল্য চোকাতে হবে।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, বিরোধীরা মহিলাদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে। সূত্রের খবর, বিরোধী দলগুলি এখন তাদের অবস্থান ব্যাখ্যা করতে হিমশিম খাচ্ছে। লোকসভায় বিলটি পাশ না হওয়ায় মহিলাদের সংরক্ষণ এবং সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে রইল বলেই দাবি NDA-এর। এখন সবার নজর এদিন রাতের প্রধানমন্ত্রীর ভাষণের দিকেই। 

এদিকে, মধ্যপ্রাচ্যেও যুদ্ধ চলছে। দেশজুড়ে রয়েছে গ্যাসের সঙ্কটও। যদিও কেন্দ্রের তরফে একাধিকবার দাবি করা হয়েছে, পর্যাপ্ত তেল এবং গ্যাস রয়েছে ভারতে। তবে রটে গিয়েছিল জ্বালানি লকডাউনের জল্পনা। সব মিলিয়ে এবার মোদীর জাতির উদ্দেশে ভাষণ নিয়ে উৎসুক দেশবাসী। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement