PM Modi Independence Day Pagdi: এবছরের স্বাধীনতা দিবসে মোদী পরলেন অভিনব 'টাই অ্যান্ড ডাই' পাগড়ি, কী বিশেষত্ব?

দিল্লির লালকেল্লা থেকে এই নিয়ে টানা ১৩তম বার স্বাধীনতা দিবসে জাতীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে নিজের চিরাচরিত ঐতিহ্য বজায় রেখে বাঁধলেন এক অভিনব পাগড়ি। কী বিশেষত্ব এর?

Advertisement
এবছরের স্বাধীনতা দিবসে মোদী পরলেন অভিনব 'টাই অ্যান্ড ডাই' পাগড়ি, কী বিশেষত্ব? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাগড়ি
হাইলাইটস
  • নিজের চিরাচরিত ঐতিহ্য বজায় রাখলেন মোদী
  • স্বাধীনতা দিবসে পরলেন বিশেষ পাগড়ি
  • এবারের টাই অ্যান্ড ডাই পাগড়ির বিশেষত্ব কী?

দিল্লির লালকেল্লা থেকে এই নিয়ে টানা ১৩তম বার স্বাধীনতা দিবসে জাতীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে নিজের চিরাচরিত ঐতিহ্য বজায় রাখলেন। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে তাঁর মাথায় ফের দেখা গেল একটি রঙিন, অভিনব পাগড়ি।  যা সকলেরই নজর কেড়েছে। এবারের পাগড়িটির অভিনবত্ব কী? 

এক দশকেরও বেশি সময় থেকে স্বাধীনতা এবং সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মাথায় দেখা যায় একের ধরনের পাগড়ি। ভিন্ন ভিন্ন অঞ্চলের সংস্কৃতির থেকে অনুপ্রাণিত হয়ে রঙিন পাগড়ি বেছে নেন তিনি। যা অনুষ্ঠানের মূল আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়। এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথায় দেখা গিয়েছে জমকালো এক পাগড়ি। ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় মোদীর মাথায় দেখে গেল লাল রঙের টাই-অ্যান্ড-ডাই পাগড়ি। 

এবারের পাগড়িটির নকশায় রাজস্থান ও গুজরাতের ঐতিহ্যবাহী পোশাকের ছাপ ছিল। এর সঙ্গে তিনি পরেছিলেন সাদা কুর্তা এবং বাদামি রঙের হাফ কোট। পোশাকের সঙ্গে ছিল তিন রঙের পকেট স্কোয়ার। জাফরান, সাদা এবং সবুজ রঙের এই পকেট স্কোয়ার জাতীয় পতাকার রঙকে তুলে ধরছিল। ফলে প্রধানমন্ত্রীর পোশাকে জাতীয় আবেগের একটি স্পষ্ট ছাপ ছিল। 

প্রতি বছর লালকেল্লার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাথার পাগড়ি নিয়ে মানুষের মধ্যে আলাদা আগ্রহ দেখা যায়। শুধু পোশাক নয়, বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যও অনেক সময় তাঁর পাগড়ির নকশায় ফুটে ওঠে। 

> ২০২৫ সালে প্রধানমন্ত্রী পরেছিলেন গেরুয়া রঙের পাগড়ি। তার সঙ্গে ছিল সাদা কুর্তা-চুড়িদার, গেরুয়া বন্ধগলা জ্যাকেট এবং তেরঙা স্টোল। 
> ২০২৪ সালে তাঁর মাথায় ছিল রাজস্থানি লহেরিয়া প্রিন্টের পাগড়ি। সাদা কুর্তা-চুড়িদারের সঙ্গে ছিল হালকা নীল বন্ধগলা জ্যাকেট। 
> ২০২৩ সালে মোদী পরেছিলেন হলুদ, সবুজ এবং লাল রঙের বান্ধনী প্রিন্টের পাগড়ি। এর সঙ্গে ছিল কালো ভি-নেক জ্যাকেট।
> ২০২২ সালে প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছিল গেরুয়া পাগড়িতে। তাতে ছিল লাল নকশা এবং লম্বা ঝুলন্ত অংশ। নীল জ্যাকেট ও স্টোলের সঙ্গে সেই সাজ আলাদা নজর কেড়েছিল।
> ২০২১ সালে ছিল ক্রিম এবং গেরুয়া রঙের পাগড়ি। এর সঙ্গে তিনি পরেছিলেন হাফ-স্লিভ কুর্তা।
> ২০২০ সালে করোনা মহামারির সময় তাঁর পোশাকে ছিল অন্য ধরনের বার্তা। তিনি সাদা কাপড়ের সঙ্গে গেরুয়া বর্ডার ব্যবহার করেছিলেন। সেই কাপড় মুখ ঢাকার জন্যও ব্যবহার করা হয়েছিল।
> ২০১৯ সালে প্রধানমন্ত্রী পরেছিলেন কমলা ও সবুজ রঙের রাজস্থানি ধাঁচের পাগড়ি। সঙ্গে ছিল সাধারণ সাদা হাফ-স্লিভ কুর্তা।
> ২০১৮ সালে ছিল লাল ও গেরুয়া রঙের পাগড়ি, সঙ্গে সাদা কুর্তা। 
> ২০১৭ সালে ছিল উজ্জ্বল হলুদ, কমলা ও লাল রঙের পাগড়ি। তার সঙ্গে ছিল ঐতিহ্যবাহী লম্বা ঝুল।
> ২০১৬ সালে প্রধানমন্ত্রী পরেছিলেন গোলাপি, হলুদ ও কমলা রঙের টাই-অ্যান্ড-ডাই পাগড়ি। সেই পাগড়িরও ছিল লম্বা ঝুলন্ত অংশ।
> ২০১৫ সালে ছিল সর্ষে হলুদ রঙের পাগড়ি। তাতে লাল, সবুজ ও গোলাপি রঙের ছাপ ছিল। সঙ্গে ছিল তেরঙা পকেট স্কোয়ার।
> ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে মোদী পরেছিলেন উজ্জ্বল লাল জোধপুরি বান্ধেজ সাফা। তার সঙ্গে ছিল সবুজ রঙের লম্বা ঝুল।

Advertisement

এই পাগড়িগুলি শুধু পোশাকের অংশ হয়ে থাকেনি। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি এবং ঐতিহ্যও তুলে ধরা হয়েছে। 

 

POST A COMMENT
Advertisement