Lord Hanuman: 'ব্রহ্মচারী' হনুমানের সামনে মহিলাদের দেহসৌষ্ঠব, কংগ্রেসের নিশানায় BJP

কে কত বড় হনুমান ভক্ত, বিজেপি (BJP) নাকি কংগ্রেস (Congress)—তাই নিয়ে টানাটানি শুরু হল মধ্যপ্রদেশে। হনুমানের কাট-আউটের সামনে মহিলা বডিবিল্ডারদের পোজ দেওয়া নিয়ে কংগ্রেস, বিজেপির কার্যত সংঘর্ষ বাধল। বডি বিল্ডিং প্রতিযোগিতা পরিণত হল কুস্তিতে। 

Advertisement
'ব্রহ্মচারী' হনুমানের সামনে মহিলাদের দেহসৌষ্ঠব, কংগ্রেসের নিশানায় BJPফাইল ছবি।
হাইলাইটস
  • কে কত বড় হনুমান ভক্ত, বিজেপি (BJP) নাকি কংগ্রেস (Congress)—তাই নিয়ে টানাটানি শুরু হল মধ্যপ্রদেশে।
  • হনুমানের কাট-আউটের সামনে মহিলা বডিবিল্ডারদের পোজ দেওয়া নিয়ে কংগ্রেস, বিজেপির কার্যত সংঘর্ষ বাধল। বডি বিল্ডিং প্রতিযোগিতা পরিণত হল কুস্তিতে। 

কে কত বড় হনুমান ভক্ত, বিজেপি (BJP) নাকি কংগ্রেস (Congress)—তাই নিয়ে টানাটানি শুরু হল মধ্যপ্রদেশে। হনুমানের কাট-আউটের সামনে মহিলা বডিবিল্ডারদের পোজ দেওয়া নিয়ে কংগ্রেস, বিজেপির কার্যত সংঘর্ষ বাধল। বডি বিল্ডিং প্রতিযোগিতা পরিণত হল কুস্তিতে। 

মধ্যপ্রদেশে বিজেপির তরফে দেহসৌষ্ঠব (Bodybuilding) প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। ৪-৫ মার্চের সেই কর্মসূচিতে একটি অংশ ছিল মহিলাদের দেহ সৌষ্ঠব প্রদর্শন। মঞ্চের এক পাশে রাখা ছিল হনুমানের (Hanuman) মূর্তি। সেই হনুমান মূর্তির সামনে কেন মহিলারা প্রায় নগ্ন (Nudity) হয়ে দেহ সৌষ্ঠব প্রদর্শন করলেন তা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে কংগ্রেস।

কংগ্রেসের বক্তব্য, এভাবে হনুমানের অমার্যাদা করেছে বিজেপি। প্রবীণ কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের মিডিয়া অ্যাডভাইজার পীযূষ বাবেলে অভিযোগ করেছেন, বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের জন্মদিন উপলক্ষ্যে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাই শিবরাজের উচিত ক্ষমা চাওয়া।

জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি মায়াঙ্ক জাট বলেছেন, ভগবান হনুমান এই ঘটনায় জড়িতদের শাস্তি দেবেন। রাজ্য বিজেপির মুখপাত্র হিতেশ বাজপাই পাল্টা দাবি করেছেন যে, কংগ্রেস মহিলাদের খেলাধুলায় পারদর্শী দেখতে চায় না। অনুষ্ঠানের কিছু আয়োজক কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন।

আরও পড়ুন-মানিক-হাতেই ত্রিপুরার ক্ষমতা, ৮ মার্চ শপথগ্রহণ, থাকবেন মোদী

 

POST A COMMENT
Advertisement