Priyanka Gandhi Education Qualification: ঠাকুমা-বাবার মৃত্যুর পর স্কুল ছেড়ে বাড়িতেই পড়াশোনা, কী কী ডিগ্রি রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর?

বাবা ও ঠাকুমার হত্যার পর বাড়িতেই পড়াশোনা করতে হয় প্রিয়াঙ্কা গান্ধীকে। একটা সময়ে বোর্ডিং স্কুলেও পড়াশোনা করেছেন। কী কী ডিগ্রি অর্জন করেছেন সনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী?

Advertisement
ঠাকুমা-বাবার মৃত্যুর পর স্কুল ছেড়ে বাড়িতেই পড়াশোনা, কী কী ডিগ্রি রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর? প্রিয়াঙ্কা গান্ধীর পড়াশোনা কতদূর?
হাইলাইটস
  • বাবা ও ঠাকুমার হত্যার পর বাড়িতেই পড়াশোনা
  • একটা সময়ে বোর্ডিং স্কুলেও পড়াশোনা করেছেন
  • কী কী ডিগ্রি অর্জন করেছেন প্রিয়াঙ্কা গান্ধী?

দাদা রাহুল গান্ধীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পথের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ বর্তমানে নিজেকে 'স্ট্রিট ফাইটার' হিসেবে তুলে ধরছেন। ব্যারিকেড ঠেলে সুপ্রিম কোর্ট অভিযান হোক কিংবা সংবিধান হাতে রাস্তায় শুয়ে প্রতিবাদ, আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছেন সনিয়া কন্যা। কিন্তু জানেন কি প্রিয়াঙ্কা গান্ধীর শিক্ষাগত যোগ্যতা কী? 

১৯৮৪ সালে ঠাকুমা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর গোপনীয়তা রক্ষা করেই পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। ছোটবেলাতেই দেরাদুনে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কাকে। তিনি শেষ পর্যন্ত সাইকোলজিতে স্নাতক পাশ করেন এবং পরবর্তীতে ব্রিটেন থেকে বৌদ্ধিক স্টাডিজে ডিগ্রি অর্জন করেন। একটা সময়ে সম্পূর্ণ ভাবে গৃহশিক্ষার উপরই নির্ভর করতে হয়েছিল নিরাপত্তার খাতিরে। 

১৯৮৪ সালে দেরাদুনের ওয়েলহাম গার্লস স্কুলে পড়াশোনা করতেন প্রিয়াঙ্কা। এরপর ঠাকুমার হত্যার পর স্কুল ছাড়িয়ে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। সে সময়ে পরিবারের নিরাপত্তার কারণে বাড়িতেই পড়াশোনা চালাতে হয় প্রিয়াঙ্কাকে। রাহুলও সে সময়ে গৃহশিক্ষার উপরই নির্ভর ছিলেন। 

এরপর প্রিয়াঙ্কা দিল্লির কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি স্কুলে ভর্তি হন। বাবা রাজীব গান্ধীর মৃত্যুর পর ১৯৯১ সালে ফের স্কুল ছেড়ে বাড়িতে চলে আসতে হয় তাঁকে। বাড়িতে গৃহশিক্ষক এসে রাহুল ও প্রিয়াঙ্কাকে পড়াতেন। 

জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে প্রিয়াঙ্কা উচ্চশিক্ষা শুরু করেন। এটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। ২০২৪ সালে তাঁর লোকসভা ভোটের সময়ে জমা করা হলফনামা অনুযায়ী, তিনি ১৯৯৩ সালে সাইকোলজিতে স্নাতক পাশ করেন। ২০১০ সালে প্রিয়াঙ্কা গান্ধী একটি স্নাতকোত্তর ডিপ্লোমা করেন বৌদ্ধিক স্টাডিজে। ব্রিটেনের সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি অর্জন করেন তিনি। এটিও উল্লেখ রয়েছে তাঁর নির্বাচনী হলফনামায়। 

প্রিয়াঙ্কা গান্ধী ভঢরার স্থায়ী সম্পত্তির পরিমাণ ৭ কোটি ৭৪ লক্ষ টাকা। নয়াদিল্লিতে উত্তরাধিকার সূত্রে দু'টি সম্পত্তি রয়েছে তাঁর নামে। এই সম্পত্তিতে রাহুল গান্ধীরও অংশ রয়েছে। প্রিয়াঙ্কার অংশের বাজারদর ২ কোটি ১০ লক্ষ টাকা। এ ছাড়াও রয়েছে একটি কৃষি জমি এবং একটি ফার্ম হাউসও। সিমলাতেও প্রিয়াঙ্কার একটি ৫ কোটি ৬৩ লক্ষের বাংলো রয়েছে। হলফনামায় প্রিয়াঙ্কা জানিয়েছেন, স্বামী রবার্ট ভঢরা তাঁকে একটি হন্ডা সিআরভি গাড়ি উপহার দিয়েছেন। যার বর্তমান বাজারদর ২৯ লক্ষের বেশি। এ ছাড়াও ১ কোটি ১৫ লক্ষ টাকার সোনার গয়না রয়েছে সনিয়া কন্যার।

Advertisement

 

POST A COMMENT
Advertisement