Pune Techie Murder Case: প্রেমিকাকে খুন করে রাতভর দেহের পাশে বসে প্রেমিক, মেরে ফেলার আগে বাইরে ডিনারও

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কোমল ও শুভম দু'জনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ধৃত শুভম ইনফোসিসে কাজ করত। অন্যদিকে, কোমল কর্মরত ছিলেন উইপ্রোতে। পেশার সূত্রেই তাদের পরিচয় হয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার প্রদীপ যাদব।

Advertisement
প্রেমিকাকে খুন করে রাতভর দেহের পাশে বসে প্রেমিক, মেরে ফেলার আগে বাইরে ডিনারওমৃত কোমল ডাহালে
হাইলাইটস
  • কোমল ও শুভম দু'জনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার
  • ধৃত শুভম ইনফোসিসে কাজ করত। অন্যদিকে, কোমল কর্মরত ছিলেন উইপ্রোতে
  • সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার প্রদীপ যাদব

এক ভয়ঙ্কর খুনের ঘটনার সাক্ষী থাকল পুনে। প্রেমিকাকে হত্যার অভিযোগ উঠল এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। পুলিশের দাবি, রাতের বেলায় দু'জনের মধ্যে ঝগড়া হয়। তারপর প্রেমিকাকে মারধর করে খুন করে ওই যুবক। এরপর সারারাত মৃতদেহের পাশেই বসে থাকে সে। পরদিন সকালে নিজেই পুলিশকে ফোন করে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করার আর্জি জানায়। 

রবিবার গভীর রাতে পুনের আইটি হাব রবিবার গভীর রাতে পুনের আইটি হাব হিঞ্জেওয়াড়ির প্রিস্টিন পিজি-তে (Pristine PG) এই ঘটনা ঘটে। মৃত তরুণীর নাম কোমল ডাহালে। তিনি বিদর্ভের ওয়ার্ধা জেলার বাসিন্দা। ওদিকে অভিযুক্ত যুবকের নাম শুভম কালবন্দে। সে মহারাষ্ট্রের পূর্বাঞ্চলের বুলঢানা জেলার বাসিন্দা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কোমল ও শুভম দু'জনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ধৃত শুভম ইনফোসিসে কাজ করত। অন্যদিকে, কোমল কর্মরত ছিলেন উইপ্রোতে। পেশার সূত্রেই তাদের পরিচয় হয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন পুলিশের ডেপুটি কমিশনার প্রদীপ যাদব।

পুলিশের অভিযোগ, দু'জনের মধ্যে বচসার পর কোমলকে মারধর করে শুভম। অন্য এক মহিলার সঙ্গে শুভমের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন কোমল। সেই বিষয়টি নিয়েই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে জানিয়েছে পুলিশ।

দীর্ঘ কয়েক বছর ধরে সম্পর্ক ছিল তাদের। গত দুই থেকে তিন বছর ধরে একসঙ্গেই থাকত তারা। তাদের সম্পর্কের কথা দুই পরিবারেরই জানা ছিল। এমনকী তাদের বিয়ের পরিকল্পনাতেও পরিবারের সম্মতি ছিল বলে পুলিশ জানিয়েছে।

একসঙ্গে ডিনারে যাওয়া, তারপরই ভয়াবহ পরিণতি
পুলিশের ডেপুটি কমিশনার প্রদীপ যাদব পিটিআই-কে জানিয়েছেন, রবিবার রাতে একটি হোটেলে একসঙ্গে ডিনার করতে গিয়েছিলেন কোমল ও শুভম। সেখান থেকে ফিরে তারা কোমলের পিজি-র ঘরে যায়।

রাত সাড়ে ১২টা নাগাদ দু'জনের মধ্যে ঝগড়া শুরু হয়। পুলিশের দাবি, বচসা চরম আকার নেয় রাত ৩টে নাগাদ। সেই সময় রাগের মাথায় শুভম কোমলকে বারবার ঘুষি মারে। হাত দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এর জেরেই কোমলের মৃত্যু হয় বলে অভিযোগ।

Advertisement

এরপর সারারাত কোমলের মৃতদেহের পাশেই বসেছিল শুভম। সকাল সাড়ে ৬টা নাগাদ সে নিজেই পুলিশকে ফোন করে। সেই সঙ্গে একটি অ্যাম্বুল্যান্স পাঠানোর আর্জি করে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় তদন্ত। কোমলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের ডেপুটি কমিশনার প্রদীপ যাদব জানিয়েছেন, তদন্তে স্পষ্ট হয়েছে যে শুভমই কোমলকে খুন করেছেন। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার আরও তদন্ত চলছে।

 

POST A COMMENT
Advertisement