
পুরীর রথে পদপিষ্ট বহুপ্রতিবারের মতো এবারও পুরীর রথযাত্রায় ভক্তদের জনসমুদ্র। একবার রথের দড়ি স্পর্শ করার জন্য ও প্রভু জগন্নাথ দর্শনের জন্য লাখ লাখ মানুষ এখানে ভিড় জমান। ভিড় ঠেলে রথ দেখায় ভিড় উপচে পড়ে। প্রবল হুড়োহুড়িতে ১০০-র বেশি সংখ্যক মানুষ পদপিষ্ট। একাধিক মৃত্যুর আশঙ্কা।

বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে সকাল থেকে মন্দির চত্বরে ভিড় উপচে পড়েছিল। ভ্যাপসা গরম সেইসঙ্গে বৃষ্টিতে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠান পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা।
VIDEO | Puri: Several devotees faint during Jagannath Rath Yatra.
— Press Trust of India (@PTI_News) July 16, 2026
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/nejFj72WE7
তথ্য অনুযায়ী, রথ দর্শন ও টানার জন্য বড় দণ্ডে অপেক্ষা করছিলেন। বিশাল ভিড়ের কারণে হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয়, যার ফলে পদপিষ্টের ঘটনা ঘটে। এতে বহু ভক্ত পড়ে যান এবং চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

ঘটনার পরপরই পুলিশ, ওড়িশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স (ওডিআরএএফ) এবং স্বাস্থ্য বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের অ্যাম্বুলেন্সে পুরী জেলা সদর হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করার দাবি করেছে। তবে, প্রশাসন এখনও পর্যন্ত আহতের সরকারি সংখ্যা বা ঘটনার কারণ সম্পর্কে কোনও বিস্তারিত বিবৃতি প্রকাশ করেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।