Rafale : রাফাল ধ্বংসের মিথ্যা দাবি করেছিল পাকিস্তান, ফাঁস ইসলামাবাদের চক্রান্ত

একটি রিপোর্টে দেখা গিয়েছে, বর্তমানে পরিষেবায় থাকা সমস্ত ৩৬টি রাফাল যুদ্ধবিমানের জন্য পাঁচ মাসের 'ব্রিজ সাপোর্ট' চাওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে চুক্তি করে ভারত মোট ৩৬টি রাফাল বিমান কিনেছিল।

Advertisement
রাফাল ধ্বংসের মিথ্যা দাবি করেছিল পাকিস্তান, ফাঁস ইসলামাবাদের চক্রান্ত যুদ্ধবিমান রাফাল (ছবি PTI)
হাইলাইটস
  • অপারেশন সিঁদুরে রাফাল বহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল
  • পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংসে সবথেকে বড় ভূমিকা নিয়েছিল এই যুদ্ধবিমানই

ভারতের অপারেশন সিঁদুর চলাকালীন একাধিক রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছিল পাকিস্তান। তবে সেই দাবি যে মিথ্যা তা ফের প্রমাণ করল ভারতীয় বায়ুসেনার নথি। 

ভারতীয় বায়ুসেনার সদর দফতর থেকে জুন মাসে জারি করা একটি রিপোর্টে দেখা গিয়েছে, বর্তমানে পরিষেবায় থাকা সমস্ত ৩৬টি রাফাল যুদ্ধবিমানের জন্য পাঁচ মাসের 'ব্রিজ সাপোর্ট' চাওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে চুক্তি করে ভারত মোট ৩৬টি রাফাল বিমান কিনেছিল।

এই নথিতে সেপ্টেম্বর ২০২৬-এর পর রাফাল বহরের রক্ষণাবেক্ষণ, লজিস্টিক এবং প্রযুক্তিগত সহায়তার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পাঁচ মাসের এই সময়ে প্রায় ২,২৫০ ঘণ্টা উড়ানের পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘমেয়াদি সহায়তা চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিমানগুলিকে সচল রাখাই এই ব্যবস্থার উদ্দেশ্য।

আর এই নথি থেকেই কার্যত পরিষ্কার পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় যে দাবি করেছিল, তা মিথ্যা। কারণ সেই দাবি সত্যি হলে রক্ষণাবেক্ষণ প্রস্তাবে বহরের সংখ্যা ৩৬-এর কম থাকত।

প্রসঙ্গত, পাকিস্তান সরকারি বিবৃতি এবং সামাজিক মাধ্যমে বারবার দাবি করেছিল, তাদের বাহিনী একাধিক ভারতীয় রাফাল গুলি করে নামিয়েছে। ভারত সেই দাবিগুলিকে ধারাবাহিকভাবে ভুয়ো প্রচার বলে উড়িয়ে দিয়েছিল। 

অপারেশন সিঁদুরে রাফাল বহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংসে সবথেকে বড় ভূমিকা নিয়েছিল এই যুদ্ধবিমানই। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল, একদম নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হেনেছিল রাফাল। 

এদিকে ভারত আরও ১১৪টি অতিরিক্ত রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ফরাসি সংস্থা Dassault Aviation-এর সঙ্গে আলোচনাও চলছে তা নিয়ে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ১১৪টি রাফালের মধ্যে ১৮টি সরাসরি ফ্রান্স থেকে উড়িয়ে আনা হবে। আর বাকি বিমানগুলি ভারতে তৈরি হবে। যেখানে প্রায় ৫০ শতাংশ দেশীয় উপাদান ব্যবহারের লক্ষ্য রাখা হয়েছে।

POST A COMMENT
Advertisement