রাঘব চাড্ডা দল বদলের পথে? হঠাত্‍ একাধিক কড়া পদক্ষেপ করল AAP

আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডার জন্য বড ধাক্কা। রাঘবকে রাজ্যসভার ডেপুটি নেতার পদ থেকে সরিয়ে দিয়েছে আপ। তাঁর জায়গায়, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং দলের সাংসদ ডঃ অশোক কুমার মিত্তালকে রাজ্যসভায় দলের নতুন ডেপুটি নেতা হবেন।

Advertisement
রাঘব চাড্ডা দল বদলের পথে? হঠাত্‍ একাধিক কড়া পদক্ষেপ করল AAP রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা

আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডার জন্য বড ধাক্কা। হঠাৎ রাঘবকে রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিল আপ। তাঁর জায়গায়, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং দলের সাংসদ ডঃ অশোক কুমার মিত্তালকে রাজ্যসভায় দলের নতুন ডেপুটি লিডার হিসেবে আনা হচ্ছে। আপের তারকা নেতাকে নিয়ে আপের হঠাৎ এই সিদ্ধান্ত কেন? তবে কি দল বদলের পথে রাঘব?

রাঘব চড্ডাকে নিয়ে রাজ্যসভা সচিবালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। তাকে নিয়ে আগেও অনেক জল্পনা ছিল। প্রকৃতপক্ষে, রাঘব রাজ্যসভায় জনগণের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিকভাবে সোচ্চার থেকেছেন। তিনি ধারাবাহিকভাবে জনস্বার্থের বিষয়গুলো তুলেছেন। তা বিমানবন্দরে ১০ টাকায় চা-এর বিষয় হোক বা ডেলিভারি বয়দের সমস্যা। গত কয়েকদিন ধরে রাঘব চাড্ডা আপ এবং এর শীর্ষ নেতৃত্বের বিষয়ে নীরব ছিলেন। হঠাৎ দল তাঁকে ডেপুটি লিডারের পদ থেকে অপসারণ করল।

সূত্র মারফত খবর, দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে সতর্ক করেছিল, তিনি দলের সঙ্গে আলোচনা ছাড়াই কিছু নির্দিষ্ট বিষয়ে কথা বলছেন। রাজ্যসভায় কোন কোন বিষয় কথা বলবেন, সে বিষয়ে দলকে জানাতেও অস্বীকার করেন।

রাঘব চাড্ডার 'নীরবতা' এবং রাজনৈতিক জল্পনা
দলের ডেপুটি লিডারের পদ থেকে রাঘব চাড্ডার অপসারণ দলের অভ্যন্তরে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, দলের শীর্ষ নেতারা আবগারি নীতি মামলায় স্বস্তি পেলেও, রাঘব চাড্ডা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেননি বা সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তাঁর এই 'নীরবতা'কে দলের অভ্যন্তরে দূরত্ব তৈরির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

অশোক মিত্তালের নতুন দায়িত্ব
নতুন ডেপুটি লিডার, ডঃ অশোক কুমার মিত্তাল, শিক্ষা ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রবীণ সাংসদ। তিনি ২০২২ সালে পঞ্জাব থেকে রাজ্যসভায় নির্বাচিত হন। সংসদের পূর্ববর্তী অধিবেশনগুলিতে তিনি কৃষি ও শিক্ষার মতো বিষয়গুলিতে তাঁর মতামত তুলে ধরেছেন। এখন দেখার বিষয়, অশোক মিত্তালের শান্ত ও যৌক্তিক দৃষ্টিভঙ্গি দলের কর্মসূচিকে কতটা কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাবে।

Advertisement

POST A COMMENT
Advertisement