'E20-র এখন 420', পেট্রোলে মেলানো হচ্ছে অনেক বেশি ইথানল! বিস্ফোরক দাবি রাহুলের

E20 Petrol নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি দাবি করলেন, E20 Petrol নাম হলেও, এই তেলে বেশি পরিমাণে ইথানল মেশানো হচ্ছে।

Advertisement
'E20-র এখন 420', পেট্রোলে মেলানো হচ্ছে অনেক বেশি ইথানল! বিস্ফোরক দাবি রাহুলেরপেট্রোলে মেলানো হচ্ছে অনেক বেশি ইথানল! বিস্ফোরক দাবি রাহুলের
হাইলাইটস
  • E20 পেট্রোলে ২০ শতাংশের বেশি ইথানল মেশানো হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ।
  • ১৪টি নমুনার মধ্যে ১১টিতেই ইথানলের পরিমাণ ২০ শতাংশের বেশি পাওয়া গিয়েছে।
  • রাহুলের প্রশ্ন, দেশের গাড়ির ট্যাঙ্কে আসলে কী জ্বালানি ভরা হচ্ছে?

E20 পেট্রোলে ২০ শতাংশের বেশি ইথানল মেশানো হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কর্ণাটকের সাতটি জেলা থেকে সংগ্রহ করা জ্বালানির নমুনার ল্যাবরোটারি টেস্টের পর এই দাবি করেছেন তিনি। তাঁর দাবি পরীক্ষাগারে ধরা পড়েছে, ১৪টি নমুনার মধ্যে ১১টিতেই ইথানলের পরিমাণ ২০ শতাংশের বেশি পাওয়া গিয়েছে।

শনিবার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রের ইথানল মেশানোর নীতিকে নিশানা করেন রাহুল গান্ধী। তাঁর কটাক্ষ, 'E20 হয়ে গিয়েছে 420! সাধারণ মানুষের গাড়ি থেকে পেট্রল চুরি করা হচ্ছে!' সরকারি ও বেসরকারি, দুই ধরনের তেল সংস্থার বিরুদ্ধেই নির্ধারিত সীমার বেশি ইথানল মেশানোর অভিযোগ তুলেছেন তিনি। 

রাহুল গান্ধীর দাবি অনুযায়ী, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (HPCL) নমুনায় যথাক্রমে ৩১.২ শতাংশ এবং ৩০.৫ শতাংশ ইথানল পাওয়া গিয়েছে।

কর্ণাটকের যে ৭টি জেলা থেকে এই নমুনা সংগ্রহ করা হয়েছে, সেই ৭টি জেলা হল  বেঙ্গালুরু, কোলার, চিক্কাবল্লাপুর, বেঙ্গালুরু রুরাল, রামনগর, ম্যাঙ্গালুরু এবং তুমাকুরু।  ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL), নায়ারা এনার্জি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (HPCL) -এর পেট্রোল নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছে বলে রাহুল জানান।

 তাঁর প্রশ্ন, দেশের গাড়ির ট্যাঙ্কে আসলে কী জ্বালানি ভরা হচ্ছে? পেট্রলে কতটা ইথানল মেশানো হচ্ছে? নির্ধারিত ২০ শতাংশের বেশি ইথানল মেশানো সংস্থাগুলির বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে? এই বিষয়গুলি নিয়ে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, পেট্রোলে ইথানলের পরিমাণ নিয়ে কর্নাটক সরকার এবং তেল বিপণন সংস্থাগুলির মধ্যে ইতিমধ্যেই মতবিরোধ তৈরি হয়েছে। কর্নাটকের খাদ্য, উপভোক্তা বিষয়ক মন্ত্রী রিজওয়ান আরশাদ এর আগে জানিয়েছিলেন, বেঙ্গালুরুর NABL স্বীকৃত এবং ISO সার্টিফায়েড শ্রীরাম রিসার্চ ইনস্টিটিউটে নমুনা পরীক্ষা করে নির্ধারিত ২০ শতাংশের বেশি ইথানল পাওয়া গিয়েছে। রাজ্য সরকারের দাবি, প্রথমে নমুনাগুলি IOCL এবং BPCL-এর নিজস্ব পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। কিন্তু সেই রিপোর্টে ইথানলের পরিমাণ উল্লেখ করা হয়নি। এরপরই স্বাধীন পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

Advertisement

অভিযোগ অস্বীকার তেল সংস্থাগুলির

অন্যদিকে, কর্নাটক সরকারের পরীক্ষার রিপোর্ট নিয়ে আপত্তি জানিয়েছে তিনটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা IOCL, BPCL এবং HPCL। তাদের দাবি, নির্ধারিত পরীক্ষার নিয়ম মেনে করা পরীক্ষায় অতিরিক্ত ইথানল মেশানোর অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ মেলেনি।

এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলি জানিয়েছে, কর্নাটক-সহ দেশের সর্বত্র সরবরাহ করা E20 পেট্রল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের IS 17021 মান মেনে তৈরি। ২০২৬ সালের অক্টোবর মাসে নমুনা সংগ্রহের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে তারা।  সংস্থাগুলির দাবি, নমুনা সংগ্রহের সময় তাদের প্রতিনিধিদের উপস্থিত রাখা হয়নি। পাশাপাশি, সংস্থাগুলিকে সংরক্ষিত নমুনা, পেট্রল পাম্পভিত্তিক বিস্তারিত তথ্য এবং সম্পূর্ণ পরীক্ষার রিপোর্টও দেওয়া হয়নি। কর্নাটক সরকারের উল্লেখ করা থার্ড পার্টির পরীক্ষাগারের রিপোর্টেও ইথানলের পরিমাণ যাচাই করার জন্য প্রয়োজনীয় পরীক্ষার পদ্ধতি ও প্রযুক্তিগত তথ্যের অভাব রয়েছে বলে দাবি তাদের।


 

POST A COMMENT
Advertisement