Rahul Gandhi : 'গান্ধীর আদর্শ মানেন না মোদী', MGNREGA-এর নাম বদলানোর প্রস্তাবে ফুঁসছেন রাহুল

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, নাম বদলের প্রস্তাব দিয়ে দুটো সত্যি প্রকাশ্যে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমত, তিনি গান্ধীজির নীতি-আদর্শ মানেন না। বিশ্বাস করেন না। এবং দ্বিতীয়ত, গরীব মানুষের অধিকার সুরক্ষিত রাখতে চান না। 

Advertisement
'গান্ধীর আদর্শ মানেন না মোদী', MGNREGA-এর নাম বদলানোর প্রস্তাবে ফুঁসছেন রাহুল নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী
হাইলাইটস
  • নরেন্দ্র মোদী পরিচালিত সরকারকে আক্রমণ করলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী
  • তাঁর অভিযোগ, গান্ধীজির মতাদর্শকে সরাসরি অসম্মান করা হয়েছে। এই সরকার গান্ধীর মতাদর্শকে মানে না

MGNREGA বা Mahatma Gandhi National Rural Employment Guarantee Act-এর নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G RAM-G করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার বিরোধিতা করে নরেন্দ্র মোদী পরিচালিত সরকারকে আক্রমণ করলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, গান্ধীজির মতাদর্শকে সরাসরি অসম্মান করা হয়েছে। এই সরকার গান্ধীর মতাদর্শকে মানে না। 

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, নাম বদলের প্রস্তাব দিয়ে দুটো সত্যি প্রকাশ্যে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমত, তিনি গান্ধীজির নীতি-আদর্শ মানেন না। বিশ্বাস করেন না। এবং দ্বিতীয়ত, গরীব মানুষের অধিকার সুরক্ষিত রাখতে চান না। 

রাহুলের অভিযোগ, গান্ধীজির গ্রাম স্বরাজের একটি জীবন্ত দৃষ্টান্ত MGNREGA। লক্ষ লক্ষ গ্রামীণ ভারতবাসী এর উপর নির্ভরশীল। কোভিড মহামারি তার প্রমাণ। এই প্রকল্প যে গ্রামীণ অর্থনীতির ভিত্তি তার প্রমাণ মিলেছে। তবে বর্তমান সরকার পরিকল্পিতভাবে এই প্রকল্পকে দুর্বল করার চেষ্টা করছে। 

রাহুল বলেন, 'এই প্রকল্পটি মোদীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ১০ বছর ধরে তিনি MGNREGA-কে দুর্বল করার চেষ্টা করছেন। এখন তো প্রকল্পটি তুলে দেওয়ার বিষয়ে যেন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি এখন এই প্রকল্পের উপর সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ চাইছেন। রাজ্যগুলোকে খরচের ৪০ শতাংশ বহন করতে বাধ্য করা হবে। তহবিল শেষ হয়ে গেলে অথবা ফসল কাটার মরসুমে শ্রমিকদের মাসের পর মাস চাকরি থেকে বঞ্চিত করা হবে।'

এই বিলের বিরোধিতা করা হবে বলে জানান সংসদের বিরোধী দলনেতা। তাঁর কথায়, 'এই নতুন বিল মহাত্মা গান্ধীর আদর্শের সরাসরি অপমান। বেকারত্বের মাধ্যমে ভারতের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করার পর মোদী সরকার এখন দরিদ্র গ্রামীণ পরিবারের নিরাপদ জীবিকার উপর আক্রমণ করছে। রাস্তায় নেমে এবং সংসদে এই জনবিরোধী বিলের বিরোধিতা করা হবে।' 

POST A COMMENT
Advertisement