Rahul Gandhi On NEET : 'ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে PM মোদীকে', NEET কাণ্ডে সরকারের কাছে ৩ দাবি রাহুলের

রাহুলের দাবি, ছাত্র-ছাত্রীদের দাবি একটি স্বচ্ছ শিক্ষা-ব্যবস্থা। অথচ সেটুকু তারা পাচ্ছে না। প্রতিবাদ জানালে সরকারের পুলিশ লাঠি চালাচ্ছে। বর্বরোচিত আক্রমণ নামিয়ে আনছে। তাঁর কথায়, 'ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে।

Advertisement
'ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে PM মোদীকে', NEET কাণ্ডে সরকারের কাছে ৩ দাবি রাহুলের মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল গান্ধী
হাইলাইটস
  • রাহুলের দাবি, ছাত্র-ছাত্রীদের দাবি একটি স্বচ্ছ শিক্ষা-ব্যবস্থা
  • অথচ সেটুকু তারা পাচ্ছে না

আটক হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, গত ১০ বছরে ভারতে ১৫২টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে।  অথচ একটিও মামলাতেও কাউকে দোষী সাব্যস্ত করা যায়নি।

আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ করেছে। এই অভিযোগে প্রতিবাদের প্রতীক কালো ব্যাজ পরে  সাংবাদিক বৈঠক করেন রাহুল। তাঁর অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ফলে দেশের শিক্ষা ব্যবস্থা আজ দুর্নীতিগ্রস্ত। অথচ তার খেসারত দিতে হচ্ছে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী ও তাঁদের পরিবারকে। তাঁর কথায়, 'এক সময় আমাদের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা ছিল। আজ তা কারচুপিতে পরিণত হয়েছে।' 

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহির দাবিতে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপেরও তীব্র সমালোচনা করেন তিনি। রাহুলের প্রশ্ন, 'ছাত্ররা কী অপরাধ করেছে? কেন নিরাপত্তা বাহিনী তাদের দিকে অস্ত্র তাক করছে, মারধর করছে এবং অপমান করছে?'

রাহুলের দাবি, ছাত্র-ছাত্রীদের দাবি একটি স্বচ্ছ শিক্ষা-ব্যবস্থা। অথচ সেটুকু তারা পাচ্ছে না। প্রতিবাদ জানালে সরকারের পুলিশ লাঠি চালাচ্ছে। বর্বরোচিত আক্রমণ নামিয়ে আনছে। তাঁর কথায়, 'ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। স্বচ্ছ ও ন্যায্য শিক্ষা ব্যবস্থার দাবি করছে। শুধু সেই অধিকারটুকু চাওয়ার জন্য তাদের উপর অত্যাচার নামিয়ে আনা হচ্ছে। এভাবে তো  চলতে পারে না।' 

কংগ্রেস সাংসদের দাবি, বারবার প্রশ্নপত্র ফাঁসের কারণে ছাত্র-ছাত্রীরা মানসিক চাপে পড়ছে। বছরের পর বছর প্রস্তুতির পর শেষ মুহূর্তে জানতে পারছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এমন পরিস্থিতিতে অনেক ছাত্রকে আত্মহত্যা করতে হচ্ছে। তাঁর মতে, 'প্রশ্নপত্র ফাঁস হওয়াকে আর বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না। বরং এর থেকে স্পষ্ট যে, দেশের শিক্ষা ব্যবস্থা কতটা সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। গত ১০ বছরে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। অর্থাৎ গড়ে প্রতি মাসে একটি। কিন্তু একটিও মামলায় দোষী সাব্যস্ত করা যায়নি। সরকার  একজনকেও শাস্তি দিতে পারেনি। এই ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় ৭.৫ কোটি ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত।' 

Advertisement

তারপরই শিক্ষার্থীদের কী দাবি তা জানান রাহুল। লোকসভার বিরোধী দলনেতা বলেন, 'ছাত্র-ছাত্রীদের তিন দফা দাবি আছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করতে হবে সরকারকে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছাত্র-ছাত্রীদের কাছে ক্ষমা চাইতে হবে।'  

গতকাল পুলিশ রাহুলকে আটক করেছিল। তা নিয়ে জানান, এই বিষয়ে তিনি একেবারেই উদ্বিগ্ন নন। এর চেয়েও পাঁচ গুণ খারাপ ব্যবহার করা হলেও তাঁর আপত্তি নেই। তবে মূল আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ছাত্রদের সমস্যা। বলেন, 'কংগ্রেস ছাত্রদের পাশে সম্পূর্ণভাবে রয়েছে। গতকাল আমার মুখ থেকে রক্ত বের হচ্ছিল, কিন্তু সেটাও আমার চিন্তার বিষয় নয়। ছাত্রদের সমস্যাটা আসল।' 

POST A COMMENT
Advertisement