Rajkot Vande Bharat Accident Death: রাজকোটে বন্দে ভারতের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ বন্ধুর

Rajkot Vande Bharat Accident Death: দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং সাধারণ মানুষকে রেললাইনের কাছে সেলফি বা ভিডিও তোলা থেকে বিরত থাকার কড়া বার্তা দিয়েছে। আহত যুবকের চিকিৎসা চলছে।

Advertisement
রাজকোটে বন্দে ভারতের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ বন্ধুর

Rajkot Vande Bharat Accident Death: গুজরাটের রাজকোটে সোমবার সন্ধ্যায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল দুই পরিযায়ী শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ ভক্তিনগর ও রিব্ডা স্টেশনের মাঝামাঝি একটি রেলক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং সাধারণ মানুষকে রেললাইনের কাছে সেলফি বা ভিডিও তোলা থেকে বিরত থাকার কড়া বার্তা দিয়েছে। আহত যুবকের চিকিৎসা চলছে।

সংবাদ সংস্থা সূত্রে পুলিশ জানিয়েছে, সেই সময় ভেরাভাল–আহমেদাবাদ বন্দে ভারত ট্রেন দ্রুতগতিতে ওই লাইনে যাচ্ছিল। ঠিক তখনই তিন যুবক রেললাইনের পাশে মোবাইলে গ্রুপ সেলফি তুলতে যান। ট্রেন কতটা কাছে চলে এসেছে, তার সঠিক আন্দাজ করতে না পারায় মুহূর্তের মধ্যেই তিনজনই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন।

ঘটনা প্রসঙ্গে সাব-ইন্সপেক্টর এ আর রাঠৌড় জানান, একজন যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি দু’জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। মৃতদের নাম সন্দীপ প্যাটেল ও সন্দীপ কোলি। আহত যুবকের নাম কপিল প্যাটেল। তিনজনই উত্তরপ্রদেশের বাসিন্দা এবং রাজকোটে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তিন যুবক তাঁদের এক সঙ্গী সন্দীপ প্যাটেলকে স্টেশনে ছাড়তে যাচ্ছিলেন, যিনি বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় রেললাইন পার হওয়ার আগে সেলফি তোলার সিদ্ধান্তই তাঁদের জীবনের শেষ সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়।

 

POST A COMMENT
Advertisement