Rajya Sabha Election: মার্চেই রাজ্যসভা ভোট, দিন ঘোষণা কমিশনের, বাংলার কোন কোন আসন ফাঁকা হচ্ছে?

রাজ্যসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী মাসেই রাজ্যসভা ভোট। বঙ্গে বিধানসভা ভোটের আবহেই ৫ আসনে রাজ্যসভা ভোট হবে। কোন কোন আসন ফাঁকা হচ্ছে বাংলার? কারা হতে পারেন সম্ভাব্য প্রার্থী? জানুন বিস্তারিত...

Advertisement
মার্চেই রাজ্যসভা ভোট, দিন ঘোষণা কমিশনের, বাংলার কোন কোন আসন ফাঁকা হচ্ছে?রাজ্যসভা নির্বাচন
হাইলাইটস
  • মার্চে রাজ্যসভা ভোটের দিন ঘোষণ
  • বাংলার ৫ আসন ফাঁকা হচ্ছে
  • কোন কোন সাংসদের মেয়াদ ফুরোচ্ছে?

দেশের ৩৭টি আসনে রাজ্যসভা ভোটের ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ ভোট হবে মোট ১০ রাজ্যের ৩৭টি আসনে। এর মধ্যে রয়েছে বাংলার ৫টি আসনও। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আবহেই রাজ্যে হতে চলেছে রাজ্যসভা ভোটও। 

বাংলার কোন কোন আসনে ভোট?

পশ্চিমবঙ্গের যে ৫ জন রাজ্যসভা সদস্যের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে তাঁর হলেন, তৃণমূলের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, তৃণমূল থেকে কংগ্রেসে যাওয়ার পর রাজ্যসভার সদস্যপদ ছেড়ে যাওয়া মৌসম নুর এবং CPIM সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য।  ২ এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে এঁদের সকলেরই মেয়াদ ফুরোচ্ছে। 

মনোনয়ন কবে?

রাজ্যসভার ভোট নিয়ে বুধবার সকালে একটি বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। ওই বিজ্ঞপ্তিতে অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের জন্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। মনোনয়নপত্র যাচাই করা হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ। তবে একটি আসনের জন্য এক জনই মনোনয়ন জমা দিলে নির্বাচনের প্রয়োজন পড়বে না।

সম্ভাব্য প্রার্থী কারা? 

বঙ্গ বিধানসভার বিন্যাস অনুযায়ী,  ৫টি আসনের মধ্যে ৪টি তৃণমূলের ঝুলিতে যাওয়ার কথা। একটি আসন গেরুয়া শিবির পাবে। বিধানসভায় বামেরা শূন্য থাকায় পশ্চিমবঙ্গ থেকে CPIM-এর আর কোনও প্রতিনিধি আর রাজ্যসভায় যেতে পারবেন না। পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে রাজ্যসভার একটি আসন জিততে গেলে মোটামুটি ৪৭–৪৯টি ভোট প্রয়োজন। এই অঙ্কে তৃণমূল ৪টি আসনে জয়ী হবে। BJP জয় পাবে একটিতে। কোন কোন নেতা টিকিট পাবেন আসন্ন রাজ্যসভা নির্বাচনে, তা নিয়ে ইতিমধ্যেই দুই শিবিরেই প্রবল চর্চা শুরু হয়েছে। মৌসম কংগ্রেসে ফিরে যাওয়ায় তৃণমূল থেকে একজন নতুন মুখ যে রাজ্যসভায় যাবেন তা নিশ্চিত। সেই মুখ সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে, সুব্রত বক্সীর বয়স হয়েছে। শারীরিক সমস্যাও রয়েছে। তিনি হয়তো এ বার অব্যাহতি চাইতে পারেন। সেক্ষেত্রে নতুন কেউ টিকিট পাবেন। ঋতব্রত ও সাকেত দু’জনই ৬ বছরের পূর্ণ মেয়াদ পাননি। ২০২৩–এ লুইজিনহো ফেলেইরোর জায়গায় সাকেত রাজ্যসভায় যান। জহর সরকারের জায়গায় ২০২৪–এর ডিসেম্বরে ঋতব্রত রাজ্যসভায় যান। রাজ্যসভায় দু’জনের পারফরম্যান্সই ভাল। ফলে তাঁদের ফের রাজ্যসভায় পাঠানো হওয়ার সম্ভাবনাই বেশি।

Advertisement

BJP-র অন্দরে মিঠুন চক্রবর্তী, প্রাক্তন বঙ্গ BJP সভাপতি রাহুল সিনহা, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীর নাম নিয়ে চর্চা চলছে। এখন দেখার দুই শিবির এই ৫ আসনের জন্য কাকে প্রার্থী করে। 

আর কোন কোন রাজ্যে ভোট?

বাংলা ছাড়াও মহারাষ্ট্রের ৭টি, ওড়িশার ৪টি, তামিলনাড়ুর ৬টি, অসমের ৩টি, বিহারের ৫টি, ছত্তিশগড়ের ২টি, হরিয়ানার ২টি, হিমাচলপ্রদেশের ১টি এবং তেলিঙ্গানার ২টি আসনে ভোট। 

 

POST A COMMENT
Advertisement