Girl Stopped Police Van: 'বুক কাঁপছিল কিন্তু সরে আসিনি,' সেদিন প্রিজন ভ্যান রুখে VIRAL এই মেয়ে, রিয়া কে?

পুলিশের গাড়ি রুখে রোড মডেল হয়ে উঠেছেন রিয়া আহির। মুম্বইয়ের এই ঘটনা এখন দেশজুড়ে ভাইরাল। কে এই রিয়া? কীভাবে এত সাহসী হয়ে উঠলেন তিনি।

Advertisement
 'বুক কাঁপছিল কিন্তু সরে আসিনি,' সেদিন প্রিজন ভ্যান রুখে VIRAL এই মেয়ে, রিয়া কে?রিয়া আহির
হাইলাইটস
  • পুলিশের গাড়ি আটকে ভাইরাল
  • সাহসী এই তরুণী কে?
  • কীভাবে এত অকুতভয় হলেন?

মাথায় গোলাপি ক্যাপ, তার উপর অ্যাশ রঙের হুডি। সঙ্গে স্লেট রঙের প্যান্ট। হাত তুলে থামিয়ে দিলেন প্রিজন ভ্যান। নেট দুনিয়ার দৌলতে জনৈক তরুণীর এই কাণ্ড এখন ভাইরাল। সকলেই দেখেছেন সাহসী ওই কন্যার বডি ল্যাঙ্গুয়েজ। আটক হওয়া আন্দোলনকারীদের ছাড়াতে একাই দাঁড়িয়ে পড়েন প্রিজন ভ্যানের সামনে। কে এই বীরাঙ্গনা? কী তাঁর পরিচয়? কীভাবে এল এতটা সাহস? 

কে এই তরুণী? 
ভাইরাল এই সাহসীনির নাম রিয়া আহির। মুম্বইয়ের বাসিন্দা। ঘটনাটিও মুম্বইয়েরই। বয়স মাত্র ২৭। পেশায় মডেল। 

ঠিক কী ঘটেছিল?
'আরশোলাদের' সমর্থনে মুম্বইয়ের শিবাজি পার্কে চলছিল প্রতিবাদ মিছি। যন্তর মন্তরের সংহিতে প্রতিবাদে নেমে এসেছিলেন মুম্বইয়ের প্রচুর সংখ্যক যুবক-যুবতী। সেখান থেকেই আটক করা হয় একাধিককে। প্রিজন ভ্যানে তাঁদের তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময়ে ওই পথ দিয়েই যাচ্ছিলেন রিয়া আহির। প্রিজন ভ্যানে প্রতিবাদীদের দেখে তিনি আর চুপ থাকতে পারেননি। সটান পৌঁছে যান মাঝ রাস্তায় প্রিজন ভ্যানের সামনে। হাত তুলে থামান ভ্যান। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে ভ্যান। পুলিশ কর্মীরা বারবার সরে যেতে বললেও অনড় ছিলেন রিয়া। তিনি আর্জি জানান, প্রতিবাদীদের যেন ছেড়ে দেওয়া হয়। পুলিশ কর্মীরা জানান, কিছুদূর নিয়ে গিয়েই ছেড়ে দেওয়া হবে। রিয়ার বক্তব্য ছিল, তাহলে এখন, এই মুহূর্তে কেন নয়। রিয়াকে দেখে এগিয়ে আসেন রাস্তায় থাকা আরও বেশ কয়েকজন। ওই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

কীভাবে এই সাহস পেলেন রিয়া?
রিয়া আহিরের কথায়, আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না তিনি। কোহিনূর স্কোয়্যার থেকে শিবাজি পার্কের দিকে যাচ্ছিলেন নিজের কাজেই। কিন্তু প্রতিবাদীদের এভাবে আটক করে নিয়ে যেতে দেখে তিনি হাত গুটিয়ে থাকতে পারেননি। সাত পাঁচ না ভেবেই প্রিজন ভ্যান রুখতে মাঝ রাস্তায় চলে আসেন। সোজা দাঁড়িয়ে পড়েন ভ্যানের সামনে। 

রিয়া জানান, বাইরে থেকে তাঁকে দেখে অসীম সাহসী এবং অকুতভয় মনে হলেও মনে মনে বিরাট ভয় পেয়েছিলেন সে সময়ে। তবে সরতে রাজি ছিলেন না। অন্যায় দেখে কোনওদিনও চুপ থাকতে পারেন না বলে জানিয়েছেন এই তরুণী মডেল। তাঁর আশঙ্কা ছিল, আন্দোলনকারীদের নিয়ে যাওয়া হলে তাঁদের বিরুদ্ধে FIR দায়ের হতে পারে এবং দীর্ঘ সময় আটক থাকতে হতে পারে। একজন নাগরিক হিসাবে নিজের দায়িত্ব পালন করেছেন বলেই মনে করেন তিনি। তাঁর কথায়, সে দিন যদি তিনি কিছু না করতেন, তা হলে নিজের কাছেই ছোট হয়ে যেতেন।

Advertisement

ভ্যান এগোতে চেয়েছে কিন্তু নড়েননি রিয়া। দীর্ঘক্ষণ আটকে গিয়েছে ট্র্যাফিক। তবে এতটুকুও বিরক্ত হননি যাত্রীরা। বরং রিয়ার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। ভয়কে জয় করে তর্ক করে রিয়া গিয়েছেন পুলিশের সঙ্গে। তাঁর সামনে মাথা নত হয় পুলিশেরও। শেষ পর্যন্ত আটকদের ছাড়তে বাধ্য হয় তারা।

পেশায় মডেল রিয়া আহিরের সাহসী অভিব্যক্তি যেন তাঁকে প্রতিবাদের এক রোল মডে‍ল করে তুলেছে। রিয়া বলেন, 'আমি জানতাম, পুলিশ ভুল করছে। প্রতিবাদীদের বলেছি, নিজেদের অধিকার বুঝে নাও।' মুক্তি পাওয়ার পর প্রিজন ভ্যান থেকে বেরিয়ে সকলেই তাঁর সঙ্গে হাত মেলান, ধন্যবাদ জানান।
 

 

POST A COMMENT
Advertisement