Bisleri Water Safety Test: বিসলেরির জল পানের অযোগ্য? পরীক্ষায় মিলল ক্ষতিকর রাসায়নিক, কড়া অ্যাকশন FSSAI-র

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে FSSAI। তারা জানিয়েছে, খাদ্য সুরক্ষা সংক্রান্ত আইন, ২০০৬-এর নিয়ম ভাঙার অভিযোগে বিসলেরির বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়া হয়েছে। FSSAI-র দাবি, বিসলেরির কারখানা থেকে প্যাকেটজাত পানীয় জলের একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল।

Advertisement
বিসলেরির জল পানের অযোগ্য? পরীক্ষায় মিলল ক্ষতিকর রাসায়নিক, কড়া অ্যাকশন FSSAI-রবিসলেরির জল সুরক্ষিত নয়?
হাইলাইটস
  • ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে FSSAI
  • খাদ্য সুরক্ষা সংক্রান্ত আইন, ২০০৬-এর নিয়ম ভাঙার অভিযোগে বিসলেরির বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়া হয়েছে
  • FSSAI-র দাবি, বিসলেরির কারখানা থেকে প্যাকেটজাত পানীয় জলের একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল

বিসলেরির জল কি পান করা উচিত নয়? অন্তত ল্যাবরেটরিতে পরীক্ষার পর এমনটাই জানা গিয়েছে বলে অভিযোগ। বিসলেরির প্যাকেজড পানীয় জলের একটি নমুনা অসুরক্ষিত বলে প্রমাণিত হয়েছে। যার জন্য রবিবার বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। যদিও বিসলেরির কোন ধরনের জলের নমুনায় সমস্যা পাওয়া গিয়েছে, সেই বিষয়ে কিছুই জানায়নি সংস্থাটি।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে FSSAI। তারা জানিয়েছে, খাদ্য সুরক্ষা সংক্রান্ত আইন, ২০০৬-এর নিয়ম ভাঙার অভিযোগে বিসলেরির বিরুদ্ধে মামলা করার অনুমতি দেওয়া হয়েছে।

FSSAI-র দাবি, বিসলেরির কারখানা থেকে প্যাকেটজাত পানীয় জলের একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় দেখা যায়, ওই জলে ব্রোমেটের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি। তাই এই জল পান করা সুরক্ষিত নয়।

এরপর বিসলেরির তরফে নতুন করে আপিল করা হয়। সেই আবেদনের ভিত্তিতে নমুনাটি আরও একবার পরীক্ষার জন্য অন্য একটি সরকারি অনুমোদিত পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানেও জলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAH) পাওয়া যায়। এরপর দ্বিতীয় পরীক্ষাতেও জলের নমুনাটিকে অসুরক্ষিত বলে ঘোষণা করা হয়।

এই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই বিসলেরির বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে FSSAI।

অন্যান্য সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা
যদিও শুধু বিসলেরি নয়, আরও কয়েকটি সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে FSSAI। সেই তালিকায় রয়েছে বসন্ত মাসালা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মিমাংসা ইন্ডাস্ট্রিজ এবং আশা কনফেকশনারি।

এছাড়াও নিয়ম না মানার অভিযোগে উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌর আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা।

আশা কনফেকশনারিকে বাজার থেকে প্রোডাক্ট তুলে নেওয়ার নির্দেশও দিয়েছে FSSAI। সংস্থাটিকে তাদের প্যাকেটজাত চকোলেট ভরা কুকিজ বাজার থেকে সরিয়ে নিতে বলা হয়েছে। পরীক্ষায় ওই কুকিজও অসুরক্ষিত বলে প্রমাণিত হয়েছিল।

নজরদারি বাড়াচ্ছে FSSAI
চলতি বছরে ভীষণ অ্যাক্টিভ রয়েছে FSSAI। তারা খাবার তৈরি ও বিক্রি করে এমন সংস্থাগুলির পাশাপাশি অনলাইন সংস্থাগুলির বিরুদ্ধেও নজরদারি বাড়িয়েছে।

Advertisement

এনার্জি ড্রিঙ্ক এবং অ্যালকোহলযুক্ত পানীয় তৈরি করে এমন সংস্থাগুলির বিরুদ্ধেও অভিযান জোরদার করেছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। 
 

 

POST A COMMENT
Advertisement