Sanatani Protein Breakfast: এবার সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট ভাইরাল, কী থাকছে প্লেটে?

এবার সামনে এল সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট। সামনে আনলেন তমাল। তিনি Instagram-এ mantra_saadhana নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর। কী থাকছে এই প্লেটে? জেনে নিন দ্রুত।

Advertisement
এবার সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট ভাইরাল, কী থাকছে প্লেটে?  (ছবি: mantra_saadhana/Instagram)
হাইলাইটস
  • এবার সামনে এল সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট
  • সামনে আনলেন তমাল
  • তিনি Instagram-এ mantra_saadhana নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর

প্রোটিন রিচ ব্রেকফাস্ট এখন অনেকেই খান। এটা খুবই ট্রেন্ডিং। কিন্তু কখনও ‘সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট’-এর কথা শুনেছেন কি? না শুনে থাকলে এবার শোনার পালা। প্রোটিন ব্রেকফাস্টকে আধ্যাত্মিকতার ছোঁয়া দিয়েছেন এক কনটেন্ট ক্রিয়েটর। বানিয়ে ফেলেছেন সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট। আর সেই ব্রেকফাস্টই এখন ভাইরাল।

তমাল নামে ওই কনটেন্ট ক্রিয়েটর Instagram-এ mantra_saadhana নামে পরিচিত। তিনি নিজেকে নিরামিষভোজী বডিবিল্ডার এবং সনাতন ধর্মের অনুসারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। Instagram ও YouTube-এ নিয়মিত নিজের ডায়েট, শরীরচর্চা এবং আধ্যাত্মিক রুটিনের নানা বিষয় শেয়ার করেন তিনি। আর সম্প্রতি সকালের খাবারের একটি ভিডিও শেয়ার করেন। সেটিকে ক্যাপশনে ‘সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট’ বলে উল্লেখ করেছেন তিনি। আর বর্তমানে সেই ব্রেকফাস্ট হয়ে গিয়েছে ভাইরাল।

প্রোটিন যে আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান, এটা মোটামুটি সকলেরই জানা। ব্রেকফাস্ট প্রোটিন রাখলে পেট দীর্ঘ সময় ভরা থাকে। পাশাপাশি পেশির জোর বাড়ে। পেশি সুগঠিত হয়। তাই যাঁরা নিয়মিত শরীরচর্চা বা স্ট্রেন্থ ট্রেনিং করেন, তাঁদের জন্য সারা দিনে পর্যাপ্ত প্রোটিন খাওয়া খুবই জরুরি। তাতেই পেশির রিকোভারি হয়। পেশির বৃদ্ধির ক্ষেত্রেও এটি জরুরি। তাই প্রোটিন নিয়মিত খেতেই হবে। আর এমন পরিস্থিতিতে সনাতনী ব্রেকফাস্ট সামনে এনেছেন তমাল। তাই ঝটপট তাঁর প্লেটে কী কী থাকছে, সেটা জেনে নিন।

তমালের সনাতনী প্রোটিন ব্রেকফাস্ট-এ কী থাকছে?
তমালের প্লেটে রয়েছে, টোফু, দই, টমেটো, শসা, একটি আপেল এবং পাউরুটি। ভিডিওতে এই খাবারগুলিকে ‘হাই প্রোটিন’ বা প্রোটিন রিচ বলে জানিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে বলি, তমাল মূলত ইজরায়েলের বাসিন্দা। ২০০৯ সালে পরিবারের সঙ্গে ভারতে চলে আসেন তিনি। এরপর পশ্চিমবঙ্গের মায়াপুরের একটি ঐতিহ্যবাহী গুরুকুলে ১২ বছর পড়াশোনা করেন। তাঁর দাবি, সেখানে তিনি সংস্কৃত, বৈদিক মন্ত্র, পুজোর নিয়ম এবং হোম-যজ্ঞ শিখেছেন।

২০২১ সালে পড়াশোনা শেষ করেন তামাল। বর্তমানে তিনি হোম ও যজ্ঞ করেন। সেই সঙ্গে মন্ত্রপাঠও করেন। এছাড়া নিজের আধ্যাত্মিক জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন। আর ইতিমধ্যেই তাঁর সনাতনী ব্রেকফাস্ট হয়ে গিয়েছে ভাইরাল। তাই আপনিও চাইলে এই ব্রেকফাস্টটি খেতে পারেন। এর মধ্যে নানা প্রোটিন রিচ খাবার রয়েছে। আর এটি সনতনী প্রোটিন রিচ প্রাতরাশও বটে।   
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement