Saugata Roy: 'নাড্ডার সঙ্গে বসিনি,' লাঞ্চের ছবি VIRAL হতেই সটান অস্বীকার TMC-র সৌগতর

জেপি নাড্ডার সঙ্গে মধ্যাহ্নভোজে করতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায়কে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই বাংলার রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এই লাঞ্চের ছবির কথা অবশ্য অস্বীকার করলেন তৃণমূল (মমতাপন্থী) সাংসদ।

Advertisement
'নাড্ডার সঙ্গে বসিনি,' লাঞ্চের ছবি VIRAL হতেই সটান অস্বীকার TMC-র সৌগতরনাড্ডার সঙ্গে লাঞ্চের VIRAL ছবি (বাঁ দিকে), সৌগত রায় (ডান দিকে)
হাইলাইটস
  • নাড্ডার সঙ্গে মধ্যাহ্নভোজে করতে দেখা গিয়েছে সৌগতকে
  • ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জল্পনা তুঙ্গে
  • লাঞ্চের ছবির কথা অবশ্য অস্বীকার করলেন তৃণমূল (মমতাপন্থী) সাংসদ

সংসদ ক্যান্টিনে BJP নেতা জেপি নাড্ডার সঙ্গে মধ্যাহ্নভোজে করতে দেখা গিয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায়কে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই বাংলার রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাঁদের দু'জনের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে শত্রুঘ্ন সিনহাকেও। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহযোগীদের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতি রাজনৈতিক মহলে জল্পনার জন্ম দিয়েছে। এদিকে, সংবাদমাধ্যম এই নিয়ে প্রশ্ন করতে সৌগত রায় জেপি নাড্ডার সঙ্গে আলাদা করে কথা বলার বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, ক্যান্টিনে জেপি নাড্ডার সঙ্গে বসেননি। BJP সদস্য়রা একসঙ্গে বসেছিলেন এবং তাঁদের সঙ্গে হাল্কা কথাবার্তা হয়েছে। অর্থাৎ ক্যান্টিনে যাওয়ার সময়ে সৌগত রায়ের সঙ্গে BJP সাংসদদের কথা হয়। 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ৩ টুকরো হয়ে গিয়েছে তৃণমূল। কুণাল ঘোষ, দোলা সেন, ডেরেক ও'ব্রায়েন, মহুয়া মৈত্ররা রয়েছেন কালীঘাটে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জয়ী এবং পরাজিত বিধায়কদের একটা বড় অংশ নিজেদের 'আসল' তৃণমূল বলে দাবি করেছে। সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারা তৃণমূল কংগ্রেসের ফান্ড এবং লোগোর দাবি করছেন। ওদিকে, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের লোকসভার ২০ জন সাংসদ যোগ দিয়েছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে (NCPI)। যাঁরা আবার NDA-র শরিক হয়ে গিয়েছেন। পাশাপাশি রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়া সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক যোগ দিয়েছেন BJP-তে। এ হেন পরিস্থিতিতে নতুন করে সৌগত এবং শত্রুঘ্নর নাড্ডার সঙ্গে বৈঠক, নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে। 

বুধবার সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে যক্ষ্মা সংক্রান্ত একটি বৈঠক ছিল। যাতে বাংলার সব সাংসদ অংশ নিয়েছিলেন। সেখানে দেখা গিয়েছিল তৃণমূলত্যাগী সাংসদ শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, জুন মালিয়া সহ আরও অনেককেই। ওই অনুষ্ঠানেই সম্ভবত ছিলেন শত্রুঘ্ন সিনহা এবং সৌগত রায়। সূত্রের খবর, নাড্ডার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় শত্রুঘ্নর। একই টেবিলে বসে খাওয়াদাওয়া করছিলেন সৌগত রায়। যদিও তিনি নাড্ডার সঙ্গে বসে খেয়েছেন বা কথা বলেছেন, তা মানতে নারাজ। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement