Dimagi Naxal: 'সরকারকে প্রশ্ন করলেই নকশাল?' মোদীর 'দিমাগি নকশাল' মন্তব্যে ক্ষুব্ধ CJP-র সৌরভ দাস, বললেন...

Dimagi Naxal Row: 'সরকারের সমালোচনা করলেই কি শিক্ষিত তরুণদের ‘নকশাল’ বলে দাগিয়ে দেওয়া যায়?' প্রশ্ন CJP-র সৌরভ দাসের(Sourav Das CJP)। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যের তীব্র সমালোচনা করেন জেন Z নেতা।

Advertisement
'সরকারকে প্রশ্ন করলেই নকশাল?' মোদীর 'দিমাগি নকশাল' মন্তব্যে ক্ষুব্ধ CJP-র সৌরভ দাস, বললেন...সৌরভ লেখেন, ‘দিমাগি নকশাল’ বলে দাগানো যাবে না। ছবি: পিটিআই ও রয়টার্স
হাইলাইটস
  • ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • ‘দিমাগি নকশাল’ শব্দটি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়।
  • সৌরভ লেখেন, ‘দিমাগি নকশাল’ বলে দাগানো যাবে না।

Dimagi Naxal Row: 'সরকারের সমালোচনা করলেই কি শিক্ষিত তরুণদের ‘নকশাল’ বলে দাগিয়ে দেওয়া যায়?' প্রশ্ন CJP-র সৌরভ দাসের(Sourav Das CJP)। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যের তীব্র সমালোচনা করেন জেন Z নেতা। সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে গোটা মন্ত্রিসভার ইস্তফা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন তিনি।

সৌরভের বক্তব্য, 'সরকারের ‘অযোগ্যতা’র কারণেই এমন প্রতিবাদী তরুণরা প্রকাশ্যে কথা বলার সাহস পাচ্ছেন।'

লালকেল্লা থেকে ‘দিমাগি নকশাল’ মন্তব্য মোদীর
১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, সশস্ত্র নকশালবাদ প্রায় শেষের পথে। তবে ‘দিমাগি নকশাল’ বা নকশালপন্থী মানসিকতার মানুষ এখনও রয়ে গিয়েছেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য, সশস্ত্র নকশালদের অস্তিত্ব কমলেও এমন কিছু মানুষ এখনও রয়েছেন, যাঁরা নকশালপন্থী চিন্তাভাবনা নিয়ে হিংসা-অশান্তি ছড়ানোর সুযোগ খুঁজছেন। এই ধরনের মানুষকে চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করা ও তরুণদের মূল স্রোতে নিয়ে আসার বার্তা দেন তিনি।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই ‘দিমাগি নকশাল’ শব্দটি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। বিরোধীরা প্রশ্ন তোলেন, সরকারের নীতি বা ব্যর্থতার সমালোচনা করা মানেই নকশাল? সেই একই সুর সৌরভ দাসের গলায়।

‘সরকারকে প্রশ্ন করলেই নকশাল?’
প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাবে সোশ্যাল মিডিয়ায় সৌরভ লেখেন, ‘দিমাগি নকশাল’ বলে দাগানো যাবে না। তাঁর প্রশ্ন, 'শুধু সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলেছে বলে শিক্ষিত তরুণদের ‘নকশাল’ বলে দাগিয়ে দেবেন?'

সৌরভের প্রশ্ন, সরকারকে প্রশ্ন করা কি অপরাধ? তরুণরা তাঁদের সমস্যা, চাকরি, শিক্ষা বা ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেই তাঁদের বিরুদ্ধে এমন তকমা দেওয়া কতটা যুক্তিসঙ্গত? সেই প্রশ্নই তুলেছেন তিনি।

তিনি আরও লেখেন, সরকারের সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যর্থতার কারণেই এই তরুণরা প্রকাশ্যে নিজেদের বক্তব্য তুলে ধরছেন।

এর পরেই তিনি বলেন, 'ঘণ্টা বেজে গিয়েছে। মানুষ জাগতে শুরু করেছে।'  

‘পুরনো, দুর্নীতিগ্রস্ত, অযোগ্যদের সরাবে মানুষ’

সৌরভ তাঁর বক্তব্যে আরও দাবি করেছেন, সময়ের সঙ্গে মানুষ ‘পুরনো, দুর্নীতিগ্রস্ত, অযোগ্য এবং অহঙ্কারী’ নেতৃত্বকে সরিয়ে দেবে। তরুণ প্রজন্ম আর শুধু নীরব দর্শক হয়ে থাকতে নারাজ। তারা রাজনীতি, শিক্ষা, চাকরি এবং দেশের ভবিষ্যৎ নিয়ে সরাসরি মুখ খুলতে চাইছে।  

Advertisement

POST A COMMENT
Advertisement