Sidhu Moosewala: জেলেই 'গ্যাং-ওয়ার', সিধু মুসেওয়ালা খুনে ২ অভিযুক্তের মৃত্যু

পাঞ্জাবের গোইন্দওয়াল সেন্ট্রাল জেলে বন্দী সিধু মুসেওয়ালা হত্যা মামলার অভিযুক্তরা আজ, শনিবার বিকেলে জেলের ভেতরে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই গ্যাংস্টারের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মনদীপ তুফান।

Advertisement
জেলেই 'গ্যাং-ওয়ার', সিধু মুসেওয়ালা খুনে ২ অভিযুক্তের মৃত্যুফাইল ছবি।
হাইলাইটস
  • পাঞ্জাবের গোইন্দওয়াল সেন্ট্রাল জেলে বন্দী সিধু মুসেওয়ালা হত্যা মামলার অভিযুক্তরা আজ, শনিবার বিকেলে জেলের ভেতরে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
  • সংঘর্ষে দুই গ্যাংস্টারের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মনদীপ তুফান।

পাঞ্জাবের গোইন্দওয়াল সেন্ট্রাল জেলে বন্দী সিধু মুসেওয়ালা হত্যা মামলার অভিযুক্তরা আজ, শনিবার বিকেলে জেলের ভেতরে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই গ্যাংস্টারের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মনদীপ তুফান।

মুসেওয়ালা গত বছর কংগ্রেসের টিকিটে পাঞ্জাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পাঞ্জাবের মানসা জেলায় গতবছর ২৯ মে অজ্ঞাত হামলাকারীদের গুলিকে মারা যান তিনি। গ্যাং ওয়ারের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালা খুনের মূল চক্রী গ্যাংস্টার গোল্ডি ব্রার দাবি, তাঁর দলের দুই সদস্যের ‘খুনে’র প্রতিশোধ নিতে তাঁরই ঘনিষ্ঠ সহযোগী বিপক্ষ শিবিরের এক দুষ্কৃতীকে খুন করেছে। যাকে খুন করা হয়েছে, তার নাম মনদীপ ঢালিওয়াল।
পাঞ্জাবের বিখ্যাত র‌্যাপ গায়ক সিধু মুসেওয়ালা নিজের গ্রাম মুসাতেই গাড়ির মধ্যে থাকাকালীন গুলিবিদ্ধ হয়ে খুন হন।

মুসেওয়ালা খুন হওয়ার এক দিন পর কানাডার গ্যাংস্টার ব্রার ফেসবুক পোস্ট করে জানান, আর এক গ্যাংস্টারের মৃত্যুর প্রতিশোধ নিতেই তিনি মুসেওয়ালাকে খুন করার পরিকল্পনা করেন। ব্রার নিজেও গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী। ঘটনাচক্রে বিষ্ণোই মুসেওয়ালা খুনের প্রধান অভিযুক্ত।

হাজতে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে অপরাধের মূলচক্রী হিসাবে চিহ্নিত করা হয়েছে। ১৮৫০ পাতার চার্জশিটে ৩৬ জনের নাম রয়েছে। পাশাপাশি লরেন্স এবং যজ্ঞু ভগবানপুরিয়া, মনমোহন মোহনা, দীপক টিনু, সন্দীপ কেকদা, অঙ্কিত সিরসা, প্রিয়ব্রত ফৌজি, শচীন ভিওয়ানি, কেশব, কাশিশ, মনপ্রীত মনু-সহ আরও বেশ কয়েক জনের নাম রয়েছে সেই তালিকায়।

আরও পড়ুন-ফের হামলা পুলওয়ামায়, কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে খুন করল জঙ্গিরা

 

POST A COMMENT
Advertisement