Sikkim Bridge Washed Out Landslide: প্রবল বর্ষণে উত্তর সিকিমে ধস, একাধিক এলাকা বিচ্ছিন্ন; ভেসে গেল আস্ত ব্রিজও

সিকিম পুলিশের কন্ট্রোল রুম, কমিউনিকেশনস ব্রাঞ্চের ২৮ জুন প্রকাশিত রোড সিচুয়েশন রিপোর্ট অনুযায়ী, ফিদাংয়ের পি-খোলায় বেইলি ব্রিজ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই পথে যানবাহন চলাচল সম্ভব নয়।

Advertisement
প্রবল বর্ষণে উত্তর সিকিমে ধস, একাধিক  এলাকা বিচ্ছিন্ন; ভেসে গেল আস্ত ব্রিজওSikkim Bridge Washed Out Landslide: প্রবল বর্ষণে উত্তর সিকিমে ধস, একাধিক এলাকা বিচ্ছিন্ন; ভেসে গেল আস্ত ব্রিজও

পাহাড়ে বৃষ্টির ভ্রুকুটি অব্যাহত। গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণের জেরে উত্তর সিকিমের জংগু এলাকার ফিদাংয়ে পি খোলার ওপর নির্মিত বেইলি ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। সেতুটি জলের তোড়ে ভেসে যাওয়ায় মঙ্গন ও চুংথাং সংযোগকারী ফিদাং সাঙ্কালাং সড়ক বর্তমানে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। সিকিম পুলিশের কন্ট্রোল রুম ও কমিউনিকেশনস ব্রাঞ্চের প্রকাশিত সর্বশেষ রোড সিচুয়েশন রিপোর্ট অনুযায়ী ফিদাংয়ের পি খোলায় বেইলি ব্রিজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই পথে সব ধরনের যানবাহন চলাচল স্তব্ধ।

প্রশাসনের তরফে জানানো হয়েছে উত্তর সিকিমের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক এখনও অবরুদ্ধ হয়ে রয়েছে। মঙ্গন গ্যাংটক রাকডুং তিনটেক সড়কটি নামোক খোলায় ধসের কারণে বন্ধ। একই অবস্থা মঙ্গন চুংথাং সাঙ্কালাং শিপগিয়ের রাস্তারও যা চরচারে ব্রিজের কাছে অবরুদ্ধ হয়ে পড়েছে। অন্যদিকে চুংথাং লাচেন সড়ক তারামচু এলাকায় এবং মঙ্গন ডিকচু সড়কও নামোক খোলায় বন্ধ হয়ে রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের জন্য কর্মী ও ভারী যন্ত্র মোতায়েন করেছে প্রশাসন।

ধস ও বিপর্যয়ের মধ্যেও অবশ্য কিছু গুরুত্বপূর্ণ রুটে সীমিতভাবে যান চলাচল শুরু করা সম্ভব হয়েছে। মঙ্গন গ্যাংটক ফোদং হয়ে এবং মঙ্গন চুংথাং তুং নাগা নিউ রোড দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। স্বস্তির খবর এই যে লাচেন থাঙ্গু, থাঙ্গু গুরুদোংমার, চুংথাং লাচুং, লাচুং ইয়ুমথাং এবং ইয়ুমথাং জিরো পয়েন্ট সড়ক বর্তমানে সচল রয়েছে।

Sikkim Bridge Washed Out Landslide:

উত্তর সিকিমের পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলার পরিস্থিতিও আংশিকভাবে প্রভাবিত হয়েছে বলে খবর। গ্যাংটক জেলার সিংতাম ডিকচু সড়ক রাংচাং এলাকায় বন্ধ থাকায় হালকা যানবাহনকে মাখা ১০ মাইল হয়ে খামডুং রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে পুলিশ। নামচি জেলার রাভাংলা তেমিয়াংগাং সড়ক গোগুনায় এলাকায় এবং গ্যালশিং জেলার সোপাখা চিওয়াভাঞ্জাং সড়কও অবরুদ্ধ হয়ে পড়েছে। তবে পাকিয়ং ও সোরেং জেলার অধিকাংশ রাস্তা স্বাভাবিক রয়েছে এবং লাইফলাইন এনএইচ ১০ এর ২০ মাইল এলাকায় বর্তমানে একমুখী যান চলাচল চালু আছে।

Advertisement

অব্যাহত বৃষ্টিপাতের কারণে সামগ্রিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সাধারণ মানুষ ও পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার এবং যাত্রার আগে সর্বশেষ সরকারি রোড আপডেট দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

POST A COMMENT
Advertisement