Draft Voter List 2026: লক্ষ লক্ষ ভোটার বাদ, দিল্লি, মহারাষ্ট্রে SIR খসড়া লিস্ট বেরতেই শোরগোল

সোমবার মহারাষ্ট্র এবং দিল্লিতে SIR-এর খসড়া ভোটার তালিকা বের হল। দিল্লিতে প্রায় ৪৭.৫৬ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় বাদ পড়েছে। মহারাষ্ট্রেও প্রায় ২.০৭ কোটি ভোটারের নাম আপাতত খসড়া তালিকায় দেখা যাচ্ছে না।

Advertisement
লক্ষ লক্ষ ভোটার বাদ, দিল্লি, মহারাষ্ট্রে SIR খসড়া লিস্ট বেরতেই শোরগোলমহারাষ্ট্রে প্রায় ২.০৭ কোটি ভোটারের নাম আপাতত খসড়া তালিকায় দেখা যাচ্ছে না।
হাইলাইটস
  • সোমবার মহারাষ্ট্র এবং দিল্লিতে SIR-এর খসড়া ভোটার তালিকা বের হল।
  • দিল্লিতে প্রায় ৪৭.৫৬ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় বাদ পড়েছে।
  • মহারাষ্ট্রেও প্রায় ২.০৭ কোটি ভোটারের নাম আপাতত খসড়া তালিকায় দেখা যাচ্ছে না।

সোমবার মহারাষ্ট্র এবং দিল্লিতে SIR-এর খসড়া ভোটার তালিকা বের হল। দিল্লিতে প্রায় ৪৭.৫৬ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় বাদ পড়েছে। মহারাষ্ট্রেও প্রায় ২.০৭ কোটি ভোটারের নাম আপাতত খসড়া তালিকায় দেখা যাচ্ছে না। তবে খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই ভোটাধিকার চিরতরে চলে গেল, এমনটা নয়। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে ক্লেম করা যাবে। পশ্চিমবঙ্গবাসী সেটা খুব ভাল করেই জানেন। তবে এই বাদ পড়া ভোটারের প্রাথমিক সংখ্যা যে অনেকটাই বেশি, তা বলাই যায়।

দিল্লিতে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৪৫ লক্ষ। তার মধ্যে ৯৭,৫৩,৫৭৭ জনের তথ্য SIR-এর সময় জমা পড়ে এবং ডিজিটাইজ হয়েছে। অন্য দিকে, ৪৭,৫৬,৭২২ জনের নাম খসড়া তালিকায় নেই।

এই বাদ পড়ার পিছনে একাধিক কারণ রয়েছে। কিছু ক্ষেত্রে বাড়ি গিয়ে ভেরিফিকেশনের সময় ভোটারকে পাওয়া যায়নি। কেউ আবার ঠিকানা বদলে অন্যত্র চলে গিয়েছেন। মৃত ভোটারের নাম থেকে যাওয়া, একই ব্যক্তির একাধিক নাম থাকা কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য বা ফর্ম জমা না পড়ার মতো বিষয়ও রয়েছে সেই তালিকায়। অনেক ক্ষেত্রে তথ্য ডিজিটাইজ না হওয়ার কারণেও নাম খসড়া তালিকায় ওঠেনি।

মহারাষ্ট্রেও SIR-এর খসড়া তালিকায় আপাতত প্রায় ২ কোটি ৭ লক্ষ ভোটারের নাম নেই। এর মধ্যে এমন ভোটারও থাকতে পারেন, যাঁদের তথ্য বা ফর্ম এখনও ডিজিটাইজ করা সম্ভব হয়নি। মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে SIR সংক্রান্ত পৃথক ASDD তালিকাও প্রকাশ করা হয়েছে।

ভোটার তালিকায় নিজের নাম কীভাবে দেখবেন?
নিজের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কি না, তা অনলাইনে পরীক্ষা করা যায়। নির্বাচন কমিশনের ভোটার পরিষেবা পোর্টালে গিয়ে সংশ্লিষ্ট রাজ্য, জেলা এবং বিধানসভা কেন্দ্র নির্বাচন করে ভোটার তালিকা দেখা যাবে। EPIC বা ভোটার পরিচয়পত্রের নম্বর দিয়েও তথ্য খোঁজা যায়।

মহারাষ্ট্রের ক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটেও SIR সংক্রান্ত তথ্য এবং ভোটার তালিকা দেখার ব্যবস্থা রয়েছে।

Advertisement

নাম না থাকলে কী করবেন?
খসড়া ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ৩১ অগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ক্লেম জানানো যাবে। দিল্লির ক্ষেত্রেও একই সময়সীমা।

যোগ্য ভোটারের নাম খসড়া তালিকায় না থাকলে Form 6 ভরতে হবে। সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রও জমা দিতে হবে। 

অর্থাৎ, খসড়া তালিকায় নাম নেই দেখে চুপ করে বসে থাকলে চলবে না। আগে নিজের নাম আছে কিনা দেখতে হবে।  

ফাইনাল ভোটার তালিকা কবে প্রকাশিত হবে?
SIR-এর খসড়া তালিকা প্রকাশের পর ক্লেম খতিয়ে দেখা হবে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর ৪ নভেম্বর ২০২৬ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। দিল্লি ও মহারাষ্ট্র; দুই রাজ্যের ক্ষেত্রেই এই একই তারিখ প্রযোজ্য।

POST A COMMENT
Advertisement