Veg Non Veg Symbol: সাবান, শ্যাম্পু, টুথপেস্ট আমিষ না নিরামিষ? প্যাকেটে প্রতীক দিয়ে জানাতে বলল কেন্দ্র

আপনার সাবান, শ্যাম্পু আমিষ না নিরামিষ? সেটা এবার সহজেই জানতে পারবেন। নতুন নিয়ম আনল কেন্দ্রীয় সরকার। তাই ঝটপট জেনে নিন কীভাবে এই দুইয়ের মধ্যে পার্থক্য করবেন।

Advertisement
সাবান, শ্যাম্পু, টুথপেস্ট আমিষ না নিরামিষ? প্যাকেটে প্রতীক দিয়ে জানাতে বলল কেন্দ্রনিরামিষ না আমিষ প্রোডাক্ট, জানাতে বলল কেন্দ্র (ছবি: পিটিআই)
হাইলাইটস
  • আপনার সাবান, শ্যাম্পু আমিষ না নিরামিষ?
  • সেটা এবার সহজেই জানতে পারবেন
  • নতুন নিয়ম আনল কেন্দ্রীয় সরকার

দুর্গাপুজোয় আমিষ-নিরামিষ বিতর্কে ইতিমধ্যেই উত্তপ্ত বাংলা। আর সেই বিতর্কের মাঝেই এবার নতুন নিয়ম লাগু করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এবার থেকে সাবান, শ্যাম্পু থেকে শুরু করে টুথপেস্ট, অন্যান্য প্রসাধনী ও টয়লেট সামগ্রী নিরামিষ না আমিষ, সেটা জানানো বাধ্যতামূলক করা হল। এখন থেকে প্রোডাক্টটি নিরামিষ না আমিষ, সেটা জানাতে প্যাকেটের গায়ে বাধ্যতামূলক প্রতীক বা সিম্বল দিতে হবে। এর মাধ্যমেই ক্রেতারা নিজের পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারবেন।

কী নিয়ম এনেছে সরকার?
এই ধরনের পণ্যের ক্ষেত্রে লেবেলিং সংক্রান্ত নিয়ম নির্দিষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। সেই মতো Legal Metrology (Packaged Commodities) Rules, 2011-এ সংশোধন আনা হয়েছে। আর সোমবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। তাই এখন থেকে অনায়াসে কোনও প্রোডাক্ট কেনার সময় বোঝা যাবে যে সেটা নিরামিষ না আমিষ।

নিরামিষ ও আমিষের জন্য কোন সিম্বল?
নতুন নিয়ম অনুযায়ী, যেই প্রোডাক্ট নিরামিষ উপাদান দিয়ে তৈরি, তার প্যাকেটে সবুজ রঙের ডট দিতে হবে। এভাবেই বোঝা যাবে প্রোডাক্টটি নিরামিষ। অপরদিকে, আমিষ উপাদান দিয়ে তৈরি পণ্যের প্যাকেটে লাল বা বাদামি রঙের ডট দিতে হবে। এভাবেই আমিষ ও নিরামিষ প্রোডাক্ট চিনিয়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার।

কোথায় থাকবে প্রতীক? 
সরকার জানিয়েছে, প্যাকেটের মূল ডিসপ্লে প্যানেলের একেবারে উপরে এই প্রতীকটি রাখতে হবে। যার ফলে কোনও প্রোডাক্ট কেনার সময় খুব সহজেই ক্রেতারা সহজেই বুঝতে পারবেন পণ্যটি নিরামিষ না আমিষ। তাতে তাঁদের পণ্য কেনার সময় সুবিধা হবে। 

কোন কোন প্রোডাক্টে বেশি নজর? 
আমিষ ও নিরামিষ বিতর্ক এখন তুঙ্গে। এমন পরিস্থিতিতে নতুন এই নির্দেশিকায় বিশেষভাবে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, প্রসাধনী সামগ্রী এবং টয়লেট সামগ্রীর কথা উল্লেখ করা হয়েছে। 
 

 

POST A COMMENT
Advertisement