সোনিয়া গান্ধীSonia Gandhi: কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল শনিবার। সেখানে সম্ভবত প্রথম বার 'ঐক্য' নিয়ে কথা বলতে হল সোনিয়া গান্ধী (Sonia Gandhi)-কে। তিনি সেখানে বক্তৃতা করেন। বলেন, গোটা সংগঠন চায় কংগ্রেসের পুনরুজ্জীবন। তবে সে জন্য দরকার ঐক্য এবং দলের জন্য কাজ। আর এ জন্য চাই আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা।
দায়িত্বে সোনিয়াই
তিনি (Sonia Gandhi) জানান, খুব শিগগিরি দলের সাংগঠনিক নির্বাচন হবে। এবং পূর্ণ সময়ের জন্য সভাপতি বেছে নেওয়া হবে। আপাতত তিনিই দলের পূর্ণ সময়ের সভানেত্রী।
গোষ্ঠীর লড়াই
গত কয়েক মাসে কংগ্রেসকে ব্যস্ত থাকতে হয়েছে গোষ্ঠীর লড়াই সামাল দিতে। পঞ্জাব এবং ছত্তিসগড়ের নেতাদের বিবাদ নিয়ে চর্চা হয়েছে। এই ঘটনা কংগ্রেসের মাথাব্যথা বাড়িয়েছে, সন্দেহ নেই।
ঐক্য়ের কথা
তিনি (Sonia Gandhi) বলেন, বেশ কিছু দিন আগে থেকে বিধানসভা ভোট নিয়ে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এ কথা বলার অপক্ষা রাখে না আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে আমরা যদি একসঙ্গে থাকতে পারি, আমরা যদি নিয়ম মেনে চলতে পারি, যদি আমরা কেবল দলের স্বার্থের কথা ভাবি, তা হলে আমার মনে হয় আমরা ভাল করতে পারি।
মোদী সরকারের তুমুল সমালোচনা
তিনি (Sonia Gandhi) মোদী সরকারের তড়া সমালোচনা করেন। সোনিয়ার কটাক্ষ, তাঁদের একমাত্র লক্ষ্য রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়া। তিনি বলেন, দেশের আর্থিক হাল চিন্তাজনক। যদিও সরকার এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই হয়নি। দেশের আর্থিক অবস্থা শোধরানোর জন্য জাতীয় সম্পত্তি বিক্রি করা ছাড়া আর কোনও রাস্তা নেই। যেগুলি তৈরি হয়েছে কয়েক দশকের পরিশ্রমের ফলে।
তিনি আরও বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো কেবল কৌশলগত এবং আর্থিক উন্নয়নের লক্ষ্যে তৈরি হয়নি। সেগুলি সামাজিক কাজেও ব্যবহার করা হয়।
সোনিয়া গান্ধী বলেন, তপশীলি জাতি-উপজাতি, আদিবাসী এবং অনুন্নত শ্রেণির মানুষের উন্নয়নে সেগুলো কাজে লাগানো হয়। তবে মোদী সরকারের একটাই লক্ষ্য। আর তা হল বিক্রি করো, বিক্রি করো আর বিক্রি করো।