Sukanta Majumdar: ৬ মাসেই এত তোলাবাজির অভিযোগ! সুকান্তর সাফাই, 'আমরা বারবার বলছি, তাই আপনাদের মনে হচ্ছে...'

সুকান্ত মজুমদার বলেন, 'দেখুন অভিযোগ খুব কম। আমি আপনাকে বলছি আমার জেলাতে, আমার জেলার উদাহরণ দিয়ে বলছি, যতগুলো নার্সিংহোম ছিল, তাদের কাছ থেকে মাসে মাসে একটা টাকা যেত তৎকালীন শাসকদলের কাছে। আপনি খোঁজ নিয়ে দেখুন এখন যায় কি না! একদম নয়। এরকম তোলাবাজি অনেক কম হয়েছে।

Advertisement
৬ মাসেই এত তোলাবাজির অভিযোগ! সুকান্তর সাফাই, 'আমরা বারবার বলছি, তাই আপনাদের মনে হচ্ছে...'সুকান্ত মজুমদার (ছবি: পিটিআই)
হাইলাইটস
  • সুকান্ত মজুমদার বলেন, দেখুন অভিযোগ খুব কম
  • যতগুলো নার্সিংহোম ছিল, তাদের কাছ থেকে মাসে মাসে একটা টাকা যেত তৎকালীন শাসকদলের কাছে
  • আপনি খোঁজ নিয়ে দেখুন এখন যায় কি না

তৃণমূল সরকারের অপশাসন, তোলাবাজির বিরুদ্ধে বরাবর সরব ছিল বিজেপি। এই সব অভিযোগ সামনে রেখেই তারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে। কিন্তু মসনদ দখলের পরই এবার বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধেও তোবাবাজির অভিযোগ উঠছে। আর এমন পরিস্থিতিতে তোলাবাজি নিয়ে একবারে নতুন একটা তত্ত্ব সামনে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তাঁর মতে, তৃণমূল সরকারের আমলের থেকে এই সময় তোলাবাজি অনেকটাই কমেছে। কিন্তু বিজেপি তোলাবাজি শূন্য করতে চায়। তাই নেতারা বারবার তোলাবাজির বিরুদ্ধে সরব হচ্ছেন। এই কারণেই হয়তো মনে হচ্ছে যে তোলাবাজি এখনও সমানতালেই চলছে।

এই প্রসঙ্গে সুকান্ত বলেন, 'দেখুন অভিযোগ খুব কম। আমি আপনাকে বলছি আমার জেলাতে, আমার জেলার উদাহরণ দিয়ে বলছি, যতগুলো নার্সিংহোম ছিল, তাদের কাছ থেকে মাসে মাসে একটা টাকা যেত তৎকালীন শাসকদলের কাছে। আপনি খোঁজ নিয়ে দেখুন এখন যায় কি না! একদম নয়। এরকম তোলাবাজি অনেক কম হয়েছে। আমরা যেহেতু জিরো করার চেষ্টা করছি, তাই বারবার বলছি। তাই আপনারা মনে করছেন তোলাবাজি হচ্ছে। কিছুই হচ্ছে না। তৃণমূল যা করে গিয়েছে, তার তুলনায় কিছুই হচ্ছে না। হিমশৈলের চূড়া মাত্র। আর যেটুকুও বা হচ্ছে, আমরা যদি খবর পাই, তাহলে দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে।' 

এনকাউন্টার নিয়ে কী বললেন?
বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে একের পর এক এনকাউন্টার হয়েছে। এই তালিকায় শেষ সংযোজন হল বীরভূমের ঘটনা। সেখানে কনস্টেবলের পায়ে গুলি করা দুষ্কৃতীর এনকাউন্টার করেছে পুলিশ। এরপর আবার রাজ্যের আইনশৃঙ্খলার দিকেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। যদিও এই বিষয়টা নিয়েও নিজের মতো করে বিরোধীদের পাল্টা  দিয়েছেন সুকান্ত।

তিনি বলেন,'আমাদের বিরোধীরা কী চাইছেন, সেটা স্পষ্ট করে বলতে হবে। এখনও পর্যন্ত যে পাঁচটা এনকাউন্টার হয়েছে, সেটা বেশিরভাগই রেপিস্ট, রেপের কাণ্ডের সঙ্গে যারা যুক্ত, তাদের করা হয়েছে। এনকাউন্টার তখনই হয়েছে, যখন তারা পালানোর চেষ্টা করেছে, নিজে গুলি চালিয়েছে। পুলিশের দিকে গুলি চালালে তো আর পুলিশ চুপ করে বসে থাকবে না। গুলিই ছুড়বে।' 

Advertisement

তাঁর কথায়, 'সাম্প্রতিক সময়ে যেই এনকাউন্টার হয়েছে, সেটা কনস্টেবলকে গুলি করে একজন পালিয়ে যায়। তারপরও পুলিশ যখন তাকে গ্রেফতার করতে গিয়েছে, সেখানে সে পাল্টা গুলি চালানোর চেষ্টা করেছে। এরপর পুলিশ গুলি ছুড়েছে।'

এরপর তাঁর হুঁশিয়ারি, 'এনকাউন্টার চলবে। আগামিদিনেও হবে। এই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা একবারে ভেঙে পড়েছিল। এই রাজ্যের পুলিশকে কেউ ভয় পায় না। পুলিশকে অপরাধীদের ভয় পাওয়া উচিত। সাধারণ মানুষের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ আচরণ হওয়া উচিত।' 

 

POST A COMMENT
Advertisement