NEET আন্দোলনে সব FIR বাতিল সুপ্রিম কোর্টের, ৫ সেপ্টেম্বরে CJP-র মিছিল হচ্ছে?

দেশের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ওই একই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত অন্য কোনও এফআইআর-এর তদন্ত বা বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে না। সেগুলিকে বন্ধ করতে হবে। তারা আরও জানিয়েছে, ২০ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলির জন্য কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নতুন করে কোনও এফআইআর দায়ের করতে পারবে না।

Advertisement
NEET আন্দোলনে সব FIR বাতিল সুপ্রিম কোর্টের, ৫ সেপ্টেম্বরে CJP-র মিছিল হচ্ছে?নিট আন্দোলনের FIR তুলে নিল সুপ্রিম কোর্ট
হাইলাইটস
  • দেশের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ওই একই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত অন্য কোনও এফআইআর-এর তদন্ত বা বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে না না
  • ২০ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলির জন্য কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নতুন করে কোনও এফআইআর দায়ের করতে পারবে না
  • সেগুলিকে বন্ধ করতে হবে

দেশজুড়ে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতৃত্বে চলা আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের অধীনে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 

আদালত জানিয়েছে, ২০ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত যে এফআইআরগুলি করা হয়েছিল, সেগুলি বাতিল করা হল। 

এছাড়া সুপ্রিম কোর্ট জানিয়েছে, দেশের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ওই একই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত অন্য কোনও এফআইআর-এর তদন্ত বা বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারবে না। সেগুলিকে বন্ধ করতে হবে।

তারা আরও জানিয়েছে, ২০ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলির জন্য কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নতুন করে কোনও এফআইআর দায়ের করতে পারবে না।

একমাত্র ব্যতিক্রম
তবে এই নির্দেশে একটি ব্যতিক্রমও রেখেছে আদালত। তারা জানিয়েছে, কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশ ২,৮৭৩ জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করতে পারবে। 

এর আগে আদালতের সামনে দিল্লি পুলিশের একটি নির্দিষ্ট আবেদন রাখা হয়েছিল। সেখানে ২,৮৭৩ জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়েরের অনুমতি চাওয়া হয়। পুলিশের দাবি ছিল, ওই ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে। 


সুপ্রিম কোর্টের নির্দেশের পর সিজেপি-এর প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, যদি ওই ২,৮০০ জন (কথিত) ‘দাগি অপরাধী’ সত্যিই বিক্ষোভস্থলে উপস্থিত থেকে ধর্ষণ, খুন বা অন্য কোনও গুরুতর অপরাধ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত। মামলা চালিয়ে শাস্তি দেওয়া উচিত।


ক্ষতিপূরণের নির্দেশ
ক্ষতিপূরণের বিষয়েও সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করে গোটা দেশের জন্য একটি ক্ষতিপূরণ ব্যবস্থা তৈরি করতে বলা হয়েছে। ভবিষ্যতে ক্ষতিপূরণের ক্ষেত্রে এই নিয়ম মেনে চলতে বলা হয়েছে।

নিট ২০২৬-এর কারণে আত্মহত্যার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে তিন মাসের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

Advertisement

সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানান সিজেপি-এর মুখপাত্র। তিনি এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।

৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল হচ্ছে না

মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশকে সিজেপি স্বাগত জানিয়েছে। এরপর তারা ঘোষণা করেছে ৫ সেপ্টেম্বর দিল্লিতে নতুন করে যে প্রতিবাদ মিছিল হবে না।

সিজেপির-র মুখপাত্র সৌরভ দাস প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে এই দাবি করেন। 

 

POST A COMMENT
Advertisement