একই মাসে Chandra Grahan আর Surya Grahan, অশুভ সময়? কোথায় কোথায় দেখা যাবে?

অগাস্টে জোড়া গ্রহণ। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে একই মাসে। গ্রহণ নিয়ে অনেকেরই হরেক প্রশ্ন। এই যেমন, ভারতে কখন দেখা যাবে, অশুভ সময় কী থাকবে। জানুন সব প্রশ্নের উত্তর।

Advertisement
একই মাসে Chandra Grahan আর Surya Grahan, অশুভ সময়? কোথায় কোথায় দেখা যাবে?  সূর্য ও চন্দ্রগ্রহণের তারিখ ও সময় জানুন
হাইলাইটস
  • অগাস্টে জোড়া গ্রহণ।
  • সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় জানুন।

বছরের শুরুতেই ফেব্রুয়ারি ও মার্চ মাসে গ্রহণ হয়েছিল। এবার অগাস্টে একইসঙ্গে সূর্য ও চন্দ্রগ্রহণ। যা খুবই তাৎপর্যপূর্ণ।  গ্রহণ কেবল একটি মহাজাগতিক ঘটনাই নয়, জ্যোতিষের দিক থেকেও গুরুত্বপূর্ণ। জ্যোতিষীদের মতে, একই মাসে জোড়া গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এর প্রভাব গোটা বিশ্বজুড়েই পড়বে। অগাস্টের জোড়া গ্রহণ কি ভারতে দেখা যাবে? কতক্ষণ অশুভ সময় থাকছে?
 

গ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা

আগে জেনে নেওয়া যাক, গ্রহণের বৈজ্ঞানিক কারণ। যদিও আপনারা ছোটবেলায় সবাই পড়েছেন। তাও একবার ঝালিয়ে নেওয়া যাক। চাঁদের নিজস্ব কোনও আলো নেই। সূর্যের আলোতেই তার জেল্লা। ঘুরতে ঘুরতে চাঁদ আর সূর্যের মাঝে এসে পড়ে পৃথিবী। পৃথিবীর বাধায় চাঁদের গায়ে আর সূর্যকিরণ পৌঁছয় না। উল্টে পৃথিবীর ছায়া পড়ে। আর এটা হল চন্দ্রগ্রহণ। অন্যদিকে, পৃথিবী আর সূর্যের মাঝে চাঁদ এসে পড়লে সূর্যগ্রহণ। কারণ সূর্যের আলো বাধা পায়।  

কবে সূর্যগ্রহণ?

আগামী ১২ অগাস্ট এ বছরের শেষ সূর্যগ্রহণ। এই গ্রহণ ১২ অগাস্ট রাত ৯টা বেজে ৪ মিনিটে শুরু হবে। পরের দিন, অর্থাৎ ১৩ অগাস্ট ভোর ৪টে ২৫ মিনিটে শেষ হবে। এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। 

ভারতে কি সূর্যগ্রহণ?

ভারতে দেখা যাবে না। আর সেই কারণেই এই গ্রহণের অশৌচ বা অশুভ সময় বলে কিছু থাকছে না। 

কোথায় কোথায় গ্রহণ?

১২ অগাস্টের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সর্বপ্রথম দেখা যাবে উত্তর রাশিয়ায়। এরপর স্পেন, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং পর্তুগালের উত্তর-পূর্ব অংশে। এর পাশাপাশি ইউরোপের অধিকাংশ দেশ, কানাডা, আমেরিকার উত্তরাংশ এবং উত্তর-পশ্চিম আফ্রিকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

কবে চন্দ্রগ্রহণ?

বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ ২৮ অগাস্ট। এটি খণ্ডগ্রাস বা আংশিক চন্দ্রগ্রহণ। ২৮ অগাস্ট সকাল ৬টা ৫৩ মিনিটে এই গ্রহণ শুরু হবে। শেষ হবে দুপুর ১২টা ৩১ মিনিটে। 

ভারতে দেখা যাবে চন্দ্রগ্রহণ?

চন্দ্রগ্রহণও ভারতে দেখা যাবে না। ফলে এক্ষেত্রেও অশুভ সময় থাকছে না। 

Advertisement

কোথায় কোথায় গ্রহণ?

আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশে।
 

POST A COMMENT
Advertisement