Thalapathy Vijay Tamilaga Vettri Kazhagam: সরকার গঠনে বিলম্ব কেন? প্রতিবাদে গায়ে আগুন দিলেন বিজয়ের ভক্ত

Thalapathy Vijay Tamilaga Vettri Kazhagam: ম্যাজিক ফিগার থেকে মাত্র ১০টি আসন দূরে থমকে গিয়েছে তাদের জয়রথ। আর এই সরকার গঠন নিয়ে টালবাহানাই ডেকে আনল চরম বিপদ। প্রিয় নায়ককে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে দেখার অপেক্ষায় থাকা এক সমর্থক আবেগের বশবর্তী হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। এই ঘটনায় গোটা রাজ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
সরকার গঠনে বিলম্ব কেন? প্রতিবাদে গায়ে আগুন দিলেন বিজয়ের ভক্তVijay Tamil Nadu:

Thalapathy Vijay Tamilaga Vettri Kazhagam: দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর রাজনীতি এখন আক্ষরিক অর্থেই অগ্নিগর্ভ। বিধানসভা নির্বাচনে থলপতি বিজয়ের দল 'তামিলগা ভেট্রি কঝগম' (TVK) একক বৃহত্তম শক্তি হিসেবে উঠে এলেও, ম্যাজিক ফিগার থেকে মাত্র ১০টি আসন দূরে থমকে গিয়েছে তাদের জয়রথ। আর এই সরকার গঠন নিয়ে টালবাহানাই ডেকে আনল চরম বিপদ। প্রিয় নায়ককে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে দেখার অপেক্ষায় থাকা এক সমর্থক আবেগের বশবর্তী হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। এই ঘটনায় গোটা রাজ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

শপথ বাতিল ও রক্তক্ষয়ী আবেগ
শনিবার থলপতি বিজয়ের সম্ভাব্য শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জাঁতাকলে পড়ে সেই অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। প্রিয় নেতার শপথ বাতিল হওয়ার খবর সহ্য করতে পারেননি বছর চল্লিশের এক অন্ধ ভক্ত। ইসক্কিয়াপ্পান নামের ওই ব্যক্তি শনিবার সকলের সামনে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, মাস চারেক আগেও বিজয়ের জয়ের কামনায় নিজের গালে ১৬ ফুটের একটি ধারালো 'ভেল' বা বল্লম গেঁথে প্রতিবাদ ও ভক্তি প্রদর্শন করেছিলেন এই ইসক্কিয়াপ্পান।

রাজ্যপালের উদ্বেগ ও শান্তিবার্তা
রাজ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে মুখ খুলেছেন রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন। তিনি টিভিকে প্রধান বিজয়ের কাছে আর্জি জানিয়েছেন যাতে তিনি অবিলম্বে সমর্থকদের শান্ত হওয়ার বার্তা দেন। রাজ্যপালের কথায়, "মানুষ একটি স্থিতিশীল সরকার চায়। জনাদেশকে সম্মান জানিয়েই সব পক্ষকে সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু এভাবে আত্মঘাতী হওয়া কাম্য নয়।" উল্লেখ্য, শুধু আত্মদাহ নয়, বল্লিয়ুরেও একজন আত্মহত্যার চেষ্টা করেছেন এবং ভিসিকে (VCK) পার্টি অফিসের সামনে এক যুবকের ওপর ব্লেড দিয়ে হামলা চালানোর ঘটনাও সামনে এসেছে।

অপেক্ষায় তামিলনাড়ু
বিজয়ের দল বৃহত্তম শক্তি হলেও প্রয়োজনীয় ১০টি আসনের সমর্থনে কোন সমীকরণ কাজ করবে, তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। একদিকে রাজভবনের ব্যস্ততা, আর অন্যদিকে প্রিয় তারকার জন্য ভক্তদের এই প্রাণঘাতী আবেগ, সব মিলিয়ে দাক্ষিণাত্যের এই রাজ্য এখন খবরের শিরোনামে। বিজয় নিজে তাঁর সমর্থকদের এই বিপজ্জনক পথ থেকে সরে আসার অনুরোধ করেন কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Advertisement

 

POST A COMMENT
Advertisement