Kashmir Terrorist Attack: কাশ্মীরে ফের জঙ্গিদের টার্গেটে CRPF জওয়ানরা, বাহিনীকে এলোপাথাড়ি গুলি

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিরা CRPF-এর টহল দলের ওপর হামলা চালায়। মোটরসাইকেলে আসা অজ্ঞাত হামলাকারীরা মোতায়েন থাকা সেনাদের ওপর গুলি বর্ষণ করে। সিআরপিএফের ভাষ্যমতে, ঘটনাটি ঘটে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে। হামলাকারীরা সেনাদের ওপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Advertisement
 কাশ্মীরে ফের জঙ্গিদের টার্গেটে CRPF জওয়ানরা, বাহিনীকে এলোপাথাড়ি গুলি কাশ্মীরে ফের জঙ্গি হামলা

বুধবার দুপুরে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিরা  CRPF-এর  টহল দলের ওপর হামলা চালায়। মোটরসাইকেলে আসা অজ্ঞাত হামলাকারীরা মোতায়েন থাকা সেনাদের ওপর গুলি বর্ষণ করে। সিআরপিএফের ভাষ্যমতে, ঘটনাটি ঘটে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে। হামলাকারীরা সেনাদের ওপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় তিনজনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

শেষ পাওযা খবরে, এই হামলায় তিনজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। চিকিৎসার জন্য তাঁদের  অনন্তনাগ জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিআরপিএফ জওয়ানরা হামলার জবাব দেন। খবর পাওয়ামাত্রই কুইক রিয়্যাকশন টিম (QRT) ঘটনাস্থলে পৌঁছায়।

নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলেছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে। এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতার করার চেষ্টা করছে। তল্লাশি অভিযান বর্তমানে চলছে।

 


জানা যাচ্ছে, মোটরসাইকেলে আসা হামলাকারীরা কুলগামে সিআরপিএফ-এর একটি চেকপয়েন্টে গুলি চালায়।  এই হামলায় মোট তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের হাতে গুলি লেগেছে। আরেকজনের পায়ে গুলি লেগেছে। তৃতীয় আহত ব্যক্তির কোমরে গুলি লেগেছে। সকল আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাস্থলটি ন্যাশনাল হাইওয়ে থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত। মলাকারীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে।

আহত সিআরপিএফ (CRPF) জওয়ানদের পরিচয় জানা গেছে—তাঁরা হলেন হেড কনস্টেবল সোমবীর সিং এবং কনস্টেবল রাকেশ দাস ও সন্তোষ চন্দ্রু। আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে সিআরপিএফের তরফে জানান হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল (CRPF)-এর ওপর বিভিন্ন সময়ে একাধিক ছোট-বড় জঙ্গি হামলা ঘটেছে। এগুলির মধ্যে প্রধান এবং উল্লেখ্য  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ সালের পুলওয়ামা হামলা। এটি কাশ্মীরে সিআরপিএফ-এর ওপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আত্মঘাতী হামলা। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে লেথপোরায় সিআরপিএফ কনভয়ে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গি আদিল আহমেদ দার। এই হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন।   

Advertisement

POST A COMMENT
Advertisement