প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক সেলেবদের ট্যুইটের বিরুদ্ধে সরব হয়েছেন সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকরের মতো ভারতের তাবড় সেলেবরা। এ বার অসমের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ তুললেন। মোদীর বক্তব্য, ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এমনকী ভারতের চায়েরও বদনাম করার জন্যও আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে।
আজ অর্থাত্ রবিবার অসমের ঢেকিয়াজুলির সভায় মোদী আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রসঙ্গে বলেন, 'ভারতের বদনাম করার জন্য আন্তর্জাতিক চক্রান্ত এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমাদের গর্বের চায়েরও বদনাম করার চেষ্টা চলছে। আপনারা খবরে নিশ্চয়ই শুনেছেন। কিছু নথিপত্র সামনে এসেছে। সেই সব নথিতেই দেখা গিয়েছে, কিছু বিদেশি শক্তি ভারত ও ভারতের উত্কৃষ্ট চায়ের বদনাম করার চক্রান্ত করছে। আপনারা এই হামলা মেনে নেবেন?'
'ভারতীয় চায়ের বদনামের চক্রান্ত'
এ দিন মোদী ঢেকিয়াজুলির র্যালিতে আন্তর্জাতিক চক্রান্তের প্রসঙ্গ তোলেন। অসমের জনতার উদ্দেশে মোদীর প্রশ্ন, 'ভারতের চায়ের উপর হামলা আপনারা মেনে নেবেন? হামলাকারীদের প্রশংসা করছে যারা, তাদের আপনারা মেনে নেবেন?' তিনি বলেন, যারা ভারতের চায়ের বদনাম করার চক্রান্ত করছে বিশ্বের বাজারে, তাদের জবাব দিতে হবে। এই সব রাজনৈতিক দলকে উত্তর দেবেন ভারতের সব চা বাগানের শ্রমিকরা।
#WATCH | People who are conspiring to defame India have stooped so low that they're not sparing even Indian tea... Some documents have come up revealing that some foreign powers are planning to attack India's identity associated with tea. Will you accept this attack?: PM in Assam pic.twitter.com/6BCOBIn1ET
— ANI (@ANI) February 7, 2021
দেশ ভাঙার চক্রান্ত সফল হবে না
মোদী বলেন, 'আজ অসমের মাটি থেকে ওই ষড়যন্ত্রকারীদের বলতে চাই, যত ইচ্ছে চক্রান্ত করো, দেশ তোমাদের চক্রান্ত সফল হতে দেবে না। আমার চা শ্রমিকরা এই লড়াইয়ে জিতবেন। এই হামলাকারীদের এত ক্ষমতা নেই যে, চা শ্রমিকদের বিরুদ্ধে লড়াই করতে পারবে।'