মঙ্গরবার TMC-র বিদ্রোহী সাংসদের নিয়ে সুপ্রিম শুনানি, ওম বিড়লার বিরুদ্ধেও অভিযোগ অভিষেকের

২০ জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে পদক্ষেপ করল টিএমসি। তাঁদের অযোগ্যতা নির্ধারণে লোকসভার স্পিকার ওম বিড়লার বিলম্বকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে, মঙ্গলবার টিএমসি-র আবেদন শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আবেদনটি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে দাখিল করা হয়েছে।

Advertisement
মঙ্গরবার TMC-র বিদ্রোহী সাংসদের নিয়ে সুপ্রিম শুনানি, ওম বিড়লার বিরুদ্ধেও অভিযোগ অভিষেকেরTMC-র ২০ বিদ্রোহী MP-র ভবিষ্যত নিয়ে চুপ ওম বিড়লা, সুপ্রিম কোর্টেই গেলেন অভিষেক

২০ জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে পদক্ষেপ করল টিএমসি। তাঁদের  অযোগ্যতা নির্ধারণে লোকসভার স্পিকার ওম বিড়লার বিলম্বকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।  জানা যাচ্ছে, মঙ্গলবার টিএমসি-র আবেদন শুনতে রাজি হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আবেদনটি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  মাধ্যমে দাখিল করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসেই তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদের সাংসদপদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার দ্বারস্থ হয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সঙ্গে দেখা করে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই আবেদনের দ্রুত নিষ্পত্তির দাবি জানান তিনি। সেই সময় অভিষেক স্পষ্ট জানিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে স্পিকার সিদ্ধান্ত না নিলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। 

উল্লেখ্য, মে মাসে বিধানসভা ভোটের পরে রাজ্যে পালা বদল হতেই তৃণমূল থেকে বেরিয়ে যান ২০ জন সাংসদ। প্রথম বিদ্রোহ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী কাকলি ঘোষদস্তিদার। তাঁরা ন্যাশনালিস্ট সিটিজেন্‌স পার্টি (NCPI) নামে নতুন একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন বলেও প্রকাশ্যে ঘোষণা করেন। তবে লোকসভার স্পিকার ওম বিড়লা এখনও তা স্বীকৃতি দেননি। তবে বিদ্রোহী ২০ জন সাংসদের সংসদপদ খারিজের আর্জি নিয়ে একাধিকবার স্পিকারের সঙ্গে কথা হলেও এখনও পর্যন্ত কোনও আশ্বাস পায়নি কালীঘাট তৃণমূল। এই অবস্থায় তাই সুপ্রিম কোর্টেই গেল তৃণমূল কংগ্রেস। 

POST A COMMENT
Advertisement