হুয়ের মানচিত্রে বিভ্রাট। মোদীকে চিঠি শান্তনুর।
তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র সম্পাদকীয়তে ভারতের 'কাটা মানচিত্র' নিয়ে চলছে বিতর্ক। এর মধ্য়েই রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ভারতের মানচিত্র বিভ্রাট নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু ঠাকুর। তিনি জানিয়েছেন,বিশ্ব মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে পাকিস্তান ও চিনের অংশ হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে সরকারকে তৎপর হতে আবেদন করেছেন তৃণমূল সাংসদ।
প্রধানমন্ত্রীকে চিঠিতে শান্তনু লিখেছেন,'হুয়ের কোভিড সাইটে বিশ্ব মানচিত্রে ভারতের জায়গাটি দেখলাম। সেখানে ভারতের অংশে জম্মু ও কাশ্মীরের জন্য দু'টি আলাদা রং ব্যবহার করা হয়েছে। নীল অংশে ক্লিক করলে দেশের কোভিড পরিসংখ্যান দেখাচ্ছে। অন্য়দিকে, জম্মু ও কাশ্মীরের রঙে ক্লিক করতেই বড় অংশটিতে পাকিস্তানের তথ্য দেখাচ্ছে। ছোট অংশটিতে দেখা যাচ্ছে চিনের কোভিড পরিসংখ্যান। অরুণাচল প্রদেশকেও আলাদা করে দেখানো হয়েছে।'
.#WHO COVID https://t.co/HSTaKkj0Yc site shows map of #India with a separate colour for Jammu & Kashmir&inside that there is another small portion of a separate colour.
— DR SANTANU SEN (@SantanuSenMP) January 30, 2022
If they are clicked,#Covid datas of #Pakistan & #China are coming.@narendramodi must take up.@MamataOfficial pic.twitter.com/prSoZ2IsJg
তিনি আরও লিখেছেন,'আমি বিশ্বাস করি এটা আন্তর্জাতিক বিষয়। এব্যাপারে নজর দেওয়া দরকার সরকারের। হুয়ের মতো আন্তর্জাতিক সংস্থার মানচিত্রে কীভাবে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়া হল। সংশোধনের জন্য় প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে ভারত সরকারকে। অন্যান্য আন্তর্জাতিক বিষয়ের মতো এটিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।
https://t.co/6FjbMmtiN1 pic.twitter.com/BE1Rl0fQS7
— DR SANTANU SEN (@SantanuSenMP) January 30, 2022
শনিবার মানচিত্র বিতর্কে জড়িয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র সম্পাদকীয়তে ভারতের অসম্পূর্ণ মানচিত্র ছাপার অভিযোগ তুলেছে বিজেপি। আইনি নোটিস পাঠিয়েছেন বিজেপি নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তৃণমূলের দাবি, এরকম কোনও ভুল হয়ে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত।
বিকেলে সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,''তৃণমূল কংগ্রেস তো আর কংগ্রেসের থেকে আলাদা নয়। তৃণমূল কংগ্রেস আসলে কংগ্রেসের ঐতিহ্যটা বহন করছে। কংগ্রেসের গর্ভ থেকেই ওদের জন্ম। পণ্ডিত নেহরু যদি সেই সময় পরিস্থিতি নিজে নিয়ন্ত্রণ করতেন তাহলে এই দিন আসত না। সর্দার প্যাটেল নেহরুর প্রবল বিরোধিতা করে সমস্ত জাতীয়তাবাদীদের আবেগকে গুরুত্ব দিয়ে ওই ভূখণ্ডটি ভারতের মধ্যে রেখে দিয়েছিলেন। ভারতবাসীর জন্য কাশ্মীর সমস্যা নেহরুর অবদান। তিনি সম্পূর্ণভাবে দায়ী।''
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বসলেন,''দৈনিক কাগজ কীভাবে বের হয় তার সঙ্গে তো বিজেপির কোনও সম্পর্ক নেই। জনগণের সঙ্গেও নেই! আমি এই বিষয়টি নির্দিষ্টভাবে দেখিনি। তাড়াহুড়ো করে পেজ মেকআপ হয়। ফলে ভুল হতে পারে। অনেক সময়ই নেট থেকে ছবি নেওয়া হয়, তাড়াহুড়োর মধ্যে ডিজাইনার ছবি নামান। রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে কোনও সম্পর্ক নেই।''
আরও পড়ুন- পেগাসাস-মামলা সুপ্রিম কোর্টে, স্পিকারকে চিঠি অধীরের