LeT Commader Lateef Bhat: 'আল্লাহ সে মুলাকাত কর না হ্যায়,' সারেন্ডারের অনুরোধে VIDEO কলে লস্কর জঙ্গি যা বলল...

জম্মু-কাশ্মীরের কুলগামে সেনা ও জঙ্গিদের মধ্যে নতুন করে সংঘর্ষ। বুধবার সকালে অভিযানের সময় একটি মসজিদের ভিতরে ঘেরাও করা হয় লস্কর-ই-তইবার (LeT) শীর্ষ কমান্ডার লতিফ ভাটকে। ভিডিও কলে তাকে সারেন্ডার করার অনুরোধ করা হয়। কী বলল জঙ্গি?

Advertisement
'আল্লাহ সে মুলাকাত কর না হ্যায়,' সারেন্ডারের অনুরোধে VIDEO কলে লস্কর জঙ্গি যা বলল...
হাইলাইটস
  • কুলগামে সেনা ও জঙ্গিদের মধ্যে নতুন করে সংঘর্ষ
  • মসজিদের ভিতরে ঘেরাও লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার লতিফ ভাট
  • ভিডিও কলে তাকে সারেন্ডার করার অনুরোধ

জম্মু-কাশ্মীরের কুলগামে সেনা ও জঙ্গিদের মধ্যে নতুন করে সংঘর্ষ। বুধবার সকালে অভিযানের সময় একটি মসজিদের ভিতরে ঘেরাও করা হয় লস্কর-ই-তইবার (LeT) শীর্ষ কমান্ডার লতিফ ভাটকে। নিরাপত্তাবাহিনীর তরফে তাকে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেন তিনি।

অভিযান চলাকালীন নিরাপত্তাকর্মীরা ভিডিও কলের মাধ্যমে লতিফ ভাটের সঙ্গে যোগাযোগ করেন। তাকে আত্মসমর্পণ করার জন্য বোঝানোর চেষ্টা করেন তাঁরা। গত সপ্তাহে একটি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) চেকপোস্টে হামলার ঘটনায়ও অভিযুক্ত লতিফ। ভিডিও কলে এক আধিকারিককে বলতে শোনা যায়, 'হাম তুমহারে সাথ হ্যায়'। অর্থাৎ 'আমরা তোমার সঙ্গে আছি।' কিন্তু  উত্তরে লতিফ বলেন, 'মুঝে আল্লাহ সে মুলাকাত করনা হ্যায়। ম্যায় বহুত খুশ হুঁ'। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। আমি খুব খুশি।' তাঁর আরও দাবি, আল্লাহ ছাড়া তাঁর পাশে আর কেউ নেই।

বুধবার ভোর হওয়ার আগে থেকেই কুলগাম জেলার একাধিক গ্রামে নিরাপত্তাবাহিনীর অভিযান জোরদার করা হয়। নতুন করে গুলির শব্দও শোনা যায়। এর আগে সোমবার কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় লতিফের সহযোগী উমর নিসার দার। পুলিশের অনুমান, গত ১১ নভেম্বর আখরানে CRPF চেকপোস্টে হামলার ঘটনায় দু'জনেই জড়িত ছিল। ওই হামলায় ৩ জন নিরাপত্তাকর্মী আহত হন।

মঙ্গলবার পুলিশ লতিফ ও উমরের CCTV ফুটেজ প্রকাশ করে। সেখানে হামলার আগে একাধিক জায়গায় দু'জনকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। পুলিশের দাবি, ১০ নভেম্বর বিভিন্ন এলাকায় ঘুরে হামলার পরিকল্পনা করেছিল তারা। হামলার পর পালিয়ে যাওয়ার ছবিও ধরা পড়েছে CCTV ক্যামেরায়।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করা এবং নিরাপত্তাবাহিনীর উপর হামলার পরিকল্পনা করতে মীর বাজার, আখরান, হাবলিশ এবং কিলাম-সহ একাধিক জায়গায় নজরদারি চালিয়েছিল লতিফ ও উমর।

তদন্তে আরও জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা উমর গত ছ'মাস ধরে লতিফকে আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় সাহায্য দিয়ে আসছিল। উমর নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের তরফে কুলগামের একটি থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল।

Advertisement

কুলগামে হামলার পরেই এলাকায় ব্যাপক তল্লাশি ও ঘিরে ফেলার অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য ৫০০-রও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে খবর।

পুলিশের দাবি, গত ২২ জুলাই অনন্তনাগে পুলিশের উপর জঙ্গি হামলার ঘটনাতেও জড়িত ছিল লতিফ। ওই ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। পাশাপাশি, গত ১ অগাস্ট কুলগামে ২ পরিযায়ী শ্রমিকের হত্যার পিছনেও লতিফের হাত রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।

 

POST A COMMENT
Advertisement