Andhra waterfall: ঝর্নায় নেমে সেলফি তুলছিল, ভেসে গেল ৩ কিশোরী, ছবি VIRAL

অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামা রাজু জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাল তিন কিশোরী। আনন্দঘন মুহূর্ত আচমকাই পরিণত হল শোকের ঘটনায়, স্তব্ধ গোটা এলাকা।

Advertisement
ঝর্নায় নেমে সেলফি তুলছিল, ভেসে গেল ৩ কিশোরী, ছবি VIRAL
হাইলাইটস
  • অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামা রাজু জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাল তিন কিশোরী।
  • আনন্দঘন মুহূর্ত আচমকাই পরিণত হল শোকের ঘটনায়, স্তব্ধ গোটা এলাকা।

অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামা রাজু জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় সেলফি তুলতে গিয়ে প্রাণ হারাল তিন কিশোরী। আনন্দঘন মুহূর্ত আচমকাই পরিণত হল শোকের ঘটনায়, স্তব্ধ গোটা এলাকা।

জানা গিয়েছে, স্থানীয় জাম্বাভালাসা গ্রামের পাঁচ কিশোরী উৎসবের ছুটিতে মুল্লুনগুম্মি ঝর্নায় ঘুরতে গিয়েছিল। ঝরনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা পরপর সেলফি ও ভিডিও তুলতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছুক্ষণের মধ্যেই তারা ঝর্নার মাঝামাঝি একটি বড় পাথরের ওপর উঠে ছবি তুলছিল।

সেখানেই ঘটে বিপর্যয়। আচমকা পা পিছলে তিন কিশোরী খরস্রোতে পড়ে যায়। জলে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রবল স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও মুহূর্তের মধ্যে তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে তিনজনের দেহ উদ্ধার করে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে প্রশ্ন উঠছে, পর্যটনস্থলে কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। স্থানীয়দের অভিযোগ, ঝরনার মতো বিপজ্জনক জায়গায় আরও বেশি সতর্কবার্তা, সাইনবোর্ড এবং নিয়মিত নজরদারির ব্যবস্থা থাকা প্রয়োজন।

পুলিশ ও প্রশাসনের তরফেও সতর্কবার্তা দেওয়া হয়েছে, ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে সেলফি তোলা বা অসাবধানতা মারাত্মক বিপদের কারণ হতে পারে। ছবি বা ভিডিওর নেশায় সামান্য ভুলই কেড়ে নিতে পারে প্রাণ, এই দুর্ঘটনাই তার নির্মম প্রমাণ।

 

POST A COMMENT
Advertisement