মহাকাল মন্দির চত্বরে পদপিষ্ট পরিস্থিতি, ভিড়ের ধাক্কায় পড়ে গেলেন পুণ্যার্থীরা, আহত বেশ কয়েকজন

Ujjain Temple: মহাকাল মন্দির চত্বরে ব্যাপক ভিড়ে গুজব ঘিরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। বেশ কয়েকজন ভক্ত জখম হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে, এমন মানতে নারাজ মন্দির কমিটি।

Advertisement
মহাকাল মন্দির চত্বরে পদপিষ্ট পরিস্থিতি, ভিড়ের ধাক্কায় পড়ে গেলেন পুণ্যার্থীরা, আহত বেশ কয়েকজনমহাকাল মন্দির চত্বরে পদপিষ্ট পরিস্থিতি, শিবের মাথায় জল ঢালতে হুড়োহুড়ি
হাইলাইটস
  • শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিব মন্দিরে মন্দিরে দেখা যাচ্ছে ভক্তদের ভিড়।
  • উজ্জয়িনীর মহাকাল মন্দিরেও দেখা যাচ্ছে পুণ্যার্থীদের ঢল।
  • ব্যারিকেড থাকায় কোনওক্রমে রক্ষা পেয়েছেন ভক্তরা।

হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী, আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে দেশের বিভিন্ন শিব মন্দিরে মন্দিরে দেখা যাচ্ছে ভক্তদের ভিড়। উজ্জয়িনীর মহাকাল মন্দিরেও দেখা গেল পুণ্যার্থীদের ঢল। আর এই ভিড়ের চাপে আচমকাই ঘটে গেল দুর্ঘটনা। যদিও ব্যারিকেড থাকায় কোনওক্রমে রক্ষা পেয়েছেন ভক্তরা। তবে প্রাণ বাঁচলেও, আহত হয়েছেন বেশ কয়েকজন ভক্ত। কিন্তু বিষয়টিকে পাত্তা দিতে নারাজ মন্দির কর্তৃপক্ষ। বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় মন্দির চত্বরে বিশৃঙ্খলার কথা দাবি করলেও, সেগুলিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

তবে, বেশ কয়েকজন ভক্ত দাবি করেছেন, ভিড়ের চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন ভক্তের স্বাস্থ্যের অবনতি ঘটে।  কেউ কেউ পড়ে গিয়ে জ্ঞানও হারিয়ে ফেলেন বলে দাবি করা হয়। তবে ঘটনাস্থলে থাকা নিরাপত্তা রক্ষীরা দ্রুত পড়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য বিষয় হল, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার (হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী) মহাকালের বিশেষ দর্শনের জন্য সকাল থেকেই নাগচন্দ্রেশ্বর মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম হতে শুরু করে। সূত্রের দাবি, ইতিমধ্যেই , প্রায় ৫ লাখ ৫০ হাজার ভক্ত ইতিমধ্যেই দর্শন করে ফেলেছেন। নাগচন্দ্রেশ্বর মন্দিরের দরজা যেতেতু বছরে মাত্র একবার খোলা হয়, তাই বহু ভক্ত দর্শনের জন্য এদিন উজ্জয়িনীতে আসেন, ফলে ভক্তদের ভিড় থাকে ব্যাপক।

পদপিষ্ট হওয়ার অভিযোগ খারিজ মন্দির কমিটির

মন্দির কমিটি অবশ্য পদপিষ্ট হওয়ার ঘটনা অস্বীকার করেছে। ভক্তদের গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেছে কমিটি। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নাগ পঞ্চমী, শ্রাবণ সোমবার এবং ভগবান শ্রী মহাকালেশ্বরের শোভাযাত্রা একই দিনে হওয়ায় ভক্তদের সংখ্যা এখন খুব বেশি রয়েছে। দুপুরের আগেই ৬.১৯ লক্ষ ভক্ত দর্শন করে ফেলেছেন। ব্যাপক চাপ থাকা সত্ত্বেও ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজবের জেরে পদপিষ্ট পরিস্থিতির সৃষ্টি হয়

Advertisement

জানা গিয়েছে, মহাকাল মন্দিরে বিপুল জনসমাগমের মধ্যে, নাগচন্দ্রেশ্বর মন্দিরে দর্শনের জন্য অপেক্ষায় থাকা ভক্তদের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ে, ফলে ভক্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। হর্ষসিদ্ধি মন্দির মোড়ের কাছে ব্যারিকেড দেওয়া এলাকায় একটি পাওয়ার সাপ্লাই (ডিপি)-এর কাছে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। কিছু ভক্ত ব্যারিকেডে ধাক্কা খেয়ে পড়ে যান বলে দাবি করা হয়। তবে গোটা ঘটনাকেই গুজব বলে উড়িয়ে দিয়েছে মন্দির কমিটি।

 

POST A COMMENT
Advertisement