Ujjwala Yojana Subsidy: কমল উজ্জ্বলা যোজনায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা, এখন কতগুলি রান্নার গ্যাসে সাবসিডি?

গ্যাসের দাম তো বেড়েছে। এবার উজ্জ্বলা যোজনায় ভর্তুকিযুক্ত গ্যাসের সংখ্যা কমল। এখন থেকে আগের থেকে কম সংখ্যক গ্যাস মিলবে এই প্রকল্পে।

Advertisement
কমল উজ্জ্বলা যোজনায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা, এখন কতগুলি রান্নার গ্যাসে সাবসিডি?উজ্জ্বলা যোজনা
হাইলাইটস
  • গ্যাসের দাম তো বেড়েছে
  • এবার উজ্জ্বলা যোজনায় ভর্তুকিযুক্ত গ্যাসের সংখ্যা কমল
  • এখন থেকে আগের থেকে কম সংখ্যক গ্যাস মিলবে এই প্রকল্পে

গোটা দেশে দাম বেড়েছে রান্নার গ্যাসের। ৭ জুন ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে ৩ মাসের মধ্যে দ্বিতীয়বার দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের। আর দাম বাড়ানোর পর আবার একটা নতুন নিয়ম সামনে আনল সরকার। এবার উজ্জ্বলা যোজনায় ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যা কমান হল। 

পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানান হয়েছে, এখন থেকে উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা বছরে প্রথম ৪টি সিলিন্ডারের জন্য ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমেই এই ভর্তুকি দেওয়া হবে। আগে এই যোজনায় ৯টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হতো। 

বড় বদল
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা একটি জনপ্রিয় স্কিম। এই স্কিমের মাধ্যমে গরিব মানুষ কম টাকায় গ্যাস কিনতে পারেন। এতদিন এই প্রকল্পের অধীনে ৯টি গ্যাসের ক্ষেত্রে ভর্তুকি পাওয়া যেত। তবে এখন সেটাই কমিয়ে ৪টি করে দেওয়া হয়েছে। যদিও সরকারের দাবি, উজ্জ্বলা যোজনা যাঁরা ব্যবহার করছেন, তাঁরা গড়ে বছরে ৪টি গ্যাসই নেন। তাই এই নিয়ম চালু করা হয়েছে। 

এই প্রসঙ্গে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ মাল খানুজার জানায়, সিলিন্ডারের সংশোধিত সংখ্যা মূলত উজ্জ্বলা যোজনার গ্রাহকদের গড় বার্ষিক ব্যবহারের কথা মাথায় রেখেই করা হয়েছে।

২০১৬ সালে লঞ্চ করা হয়
২০১৬ সালের মে মাসে উজ্জ্বলা যোজনা শুরু হয়। দেশের গরিব মানুষের পাশে থাকার জন্যই এই স্কিম আনা হয়। প্রাথমিকভাবে এই প্রকল্পের আওতায় থাকা পরিবারকে ১২টি ১৪.২ কেজির গ্যাস ভর্তুকিতে দেওয়া হতো। আর সেই সংখ্যাটা ক্রমশ কমতেই থেকেছে। প্রথমে এটা কমিয়ে ৯টা করা হয়। এখন আবার সংখ্যাটা কমিয়ে ৪ করে দেওয়া হয়েছে। 

মাথায় রাখতে হবে, সরকার উজ্জ্বলা যোজনার আওতায় থাকা সিলিন্ডারে ভর্তুকি দিয়ে থাকে। প্রথমে ২০০ টাকা ভর্তুকি দেওয়া হতো। তারপর সেটা বাড়িয়ে করে দেওয়া হয় ৩০০ টাকা। এক্ষেত্রে সরকার ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমেই এই টাকাটা মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেয়। আর এবার এই সাবসিডি যুক্ত গ্যাসের সংখ্যাই কমিয়ে ৪টি করে দেওয়া হল।

Advertisement

গ্যাসের দাম বাড়ছে
মাথায় রাখতে হবে, ৭ জুন গ্যাসের দাম বেড়েছে ২৯ টাকা। এখন দিল্লিতে ১৪.২ কেজির এলপিজি গ্যাসের দাম দাঁড়িয়েছে ৯৪২ টাকা। এর আগে ৭ মার্চ ৬০ টাকা দাম বাড়ানো হয় গ্যাসের। 

আর এখন দাঁড়িয়ে উজ্জ্বলা যোজনার জন্য ৪টি সিলিন্ডারে ভর্তুকি মিলবে। সেক্ষেত্রে এই প্রকল্পের অধীনে থাকা পরিবারকে বছরের প্রথম ৪টি সিলিন্ডার ৬৪২ টাকায় কিনতে হবে। তারপর বাজারের দামেই কিনতে হবে রান্নার গ্যাস। 

    

POST A COMMENT
Advertisement