Advertisement

Budget 2024 Live Updates: নতুন কর ব্যবস্থায় ৩ লাখ টাকা আয়ে করছাড়, ১৫ লাখের উপর উপার্জনে দিতে হবে ২০ শতাংশ কর

Aajtak Bangla | কলকাতা | 23 Jul 2024, 12:37 PM IST

Union Budget 2024 live updates: আজ, মঙ্গলবার বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেট নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা চলছে। ওয়াকিবহাল মহল বলছে অনেকে বলছেন, লোকসভা নির্বাচনে গ্রামীণ এলাকায় বড় ধাক্কা খেয়েছে বিজেপি। এসব এলাকায় বিজেপির আসন কমেছে। এমন পরিস্থিতিতে এই বাজেটে গ্রামীণ ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হতে পারে।

nirmala sitharamannirmala sitharaman

Budget 2024 Nirmala Sitharaman Speech Today: আজ, মঙ্গলবার বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেট নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা চলছে। ওয়াকিবহাল মহল বলছে অনেকে বলছেন, লোকসভা নির্বাচনে গ্রামীণ এলাকায় বড় ধাক্কা খেয়েছে বিজেপি। এসব এলাকায় বিজেপির আসন কমেছে। এমন পরিস্থিতিতে এই বাজেটে গ্রামীণ ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হতে পারে।

ফলে পরিকাঠামো এবং কৃষিতে ফোকাস করা হতে পারে। বাজেটে সরকারের মূলধন ব্যয়ের ওপরেও মনোযোগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাজেট অধিবেশনের আগে ভাষণে প্রধানমন্ত্রী কিছু ইঙ্গিতও দিয়েছেন। যার থেকে আন্দাজ করা হচ্ছে, বাজেট ২০২৪-এর মূল লক্ষ্য হবে ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলা। ভারতকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার ব্লুপ্রিন্টও তৈরি হবে এই বাজেটে। 

মধ্যবিত্তের দিকেও বাড়তি ফোকাস হতে পারে। প্রধানমন্ত্রী মোদী ৭ জুন তাঁর ভাষণে বলেছিলেন যে মধ্যবিত্তরাই দেশের উন্নয়নের চালক। তাঁদের মঙ্গল এবং সুবিধা আমাদের অগ্রাধিকার। অন্যদিকে বাজেটে মধ্যবিত্তদের আয়করের ক্ষেত্রে কিছুটা ছাড়(Income Tax Slab) দেওয়া হতে পারে।  

12:37 PM(2 years ago)

নতুন কর ব্যবস্থায় ৩ লাখ টাকা আয়ে করছাড়

Posted by :- Soumen Karmakar


৩ লাখ টাকা বার্ষিক আয়ে কোনও কর লাগবে না। ৩ থেকে ৭ লাখ টাকা আয়ে ৫ শতাংশ, ৭ থেকে ১০ লাখ টাকা আয়ে ১০ শতাংশ, ১০ থেকে ১২ লাখ টাকা আয়ে ১৫ শতাংশ, ১২ থেকে ১৫ লাখ টাকা আয়ে ২০ শতাংশ এবং তার উপর আয়ে ৩০ শতাংশ ট্যাক্স দিতে হবে। 

12:28 PM(2 years ago)

নতুন কর কাঠামোয় বার্ষিক ৩ লাখ টাকা আয়ে কোনও ট্যাক্স লাগবে না

Posted by :- Soumen Karmakar

নতুন কর কাঠামোয় বার্ষিক ৩ লাখ টাকা আয়ে কোনও ট্যাক্স লাগবে না, জানালেন নির্মলা 

12:26 PM(2 years ago)

পারিবারিক পেনশনে স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে ২৫ হাজার

Posted by :- Soumen Karmakar

পারিবারিক পেনশনে স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে ২৫ হাজার। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 
 

12:25 PM(2 years ago)

দাম বাড়বে প্লাস্টিক ও তামার

Posted by :- Soumen Karmakar


সরকার আমদানি শুল্ক বাড়াবে। সেই কারণে বাড়তে পারে পিভিসি এবং প্লাস্টিকজাত দ্রব্যের। একইসঙ্গে তামার দামও বাড়তে পারে। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 

Advertisement
12:17 PM(2 years ago)

দাম কমছে সোনা-রূপো, মোবাইলের

Posted by :- Soumen Karmakar

দাম কমছে  সোনা-রূপো, মোবাইলের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান,  সরকার শুল্ক কমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোনা-রূপো এবং মোবাইল ফোনের। দাম কমছে সৌর বিদ্যুতেরও। ক্যানসারের তিনটি জীবনদায়ী ওষুধের দামও কমবে। 
 

12:15 PM(2 years ago)

ইনকাম ট্যাক্স সরলিকরণের পক্ষে সরকার

Posted by :- Soumen Karmakar

ইনকাম ট্যাক্স নিয়ম যাতে সরল হয় সেদিকে নজর দেবে সরকার। সেই মোতাবেক সরকার কাজ করে আসছে। 

12:08 PM(2 years ago)

জিএসটি প্রক্রিয়া আরও সহজ করার দিকে সরকার এগোবে

Posted by :- Soumen Karmakar


সাধারণ মানুষের উপর ট্য়াক্সের বোঝা কমেছে। জিএসটি প্রক্রিয়া আরও সহজ করার দিকে সরকার এগোবে। এতে ঘরোয়া উৎপাদন বাড়বে। কাস্টম ডিউটিতে ছাড় আরও বাড়ানো হবে। 

11:59 AM(2 years ago)

সরকার শ্রমিকদের রোজগারের ব্যাপারটি নিশ্চিত করবে

Posted by :- Soumen Karmakar

সরকার শ্রমিকদের রোজগারের ব্যাপারটি নিশ্চিত করবে। সেজন্য পোর্টাল খুলবে। সরকার চেষ্টা করবে পোর্টালের মাধ্যমে চাকরি দেওয়ার। শ্রম ও সমাধান পোর্টালকে নতুনভাবে তৈরি করা হবে।

11:54 AM(2 years ago)

বিহারের পর্যটনে জোর

Posted by :- Soumen Karmakar

বিহার গুরুত্বপূর্ণ একটা পর্যটন কেন্দ্র। বিহারকে বিশ্বমানের পর্যটনস্থল বানানো হবে। সেইভাবেই কাজ চলছে। রাজগিরের উন্নয়ন করা হবে। সরকার একে পর্যটনস্থল বানাবে। ওড়িশার পর্যটনেও সরকার সাহায্য করবে। সেই রাজ্যের বিকাশে সরকার সচেষ্ট।  

Advertisement
11:52 AM(2 years ago)

অসম-সিকিম-হিমাচলকে সাহায্যের ঘোষণা

Posted by :- Soumen Karmakar

অসমের বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করবে কেন্দ্র। কীভাবে বন্যা নিয়ন্ত্রণ করা যায় সেদিকে নদজর দেওয়া হচ্ছে। হিমালচ প্রদেশেও প্রাকৃতিক দুর্যোগ চলছে। উত্তরাখণ্ডও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। সিকিমকেও সাহায্য করা হবে। 
 

11:50 AM(2 years ago)

ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে, উপকৃত হবেন ১ কোটি যুবক-যুবতী

Posted by :- Soumen Karmakar


বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এতে তাঁরা উপকৃত হবেন। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 

11:48 AM(2 years ago)

মহিলারা সম্পত্তি কিনলে স্ট্যাম্প ডিউটি কমিয়ে দেওয়া হবে

Posted by :- Soumen Karmakar


মহিলারা সম্পত্তি কিনলে স্ট্যাম্প ডিউটি কমিয়ে দেওয়া হবে, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মহিলাদের উন্নতির পদক্ষেপ হিসেবে এই কাজ করা হবে। 

11:44 AM(2 years ago)

পিএম বিদ্যুৎ যোজনায় ১ কোটি ঘরকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে

Posted by :- Soumen Karmakar

স্ট্যাম্প ডিউটি এখন বেশি লাগে। সবাই যাতে স্ট্যাম্প ডিউটি পায় তার দিকে খেয়াল রাখা হবে। এটা কেন্দ্রকে রোজগার যাতে বাড়ে সেদিকে নজর দেওয়া হবে। পিএম বিদ্যুৎ যোজনার কথা উল্লেখ করা হয়েছিল। ১ কোটি ঘরকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। আমরা আবেদন পেয়েছি অনেক। 

11:42 AM(2 years ago)

পিএম আবাস যোজনাতে শহরের গৃহ তৈরি করা হবে

Posted by :- Madhurma Dev

অর্থমন্ত্রী বলেন, "শহরগুলিকে উন্নতির জন্য সরকার একটি নীতি গ্রহণ করবে। ১৪টি বড় শহরের জন্য যাদের জনসংখ্যা ৩০ লক্ষের বেশি তাদের জন্য পিএম আবাস যোজনাতে শহরের গৃহ তৈরি করা হবে। এর জন্য ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।"

Advertisement
11:40 AM(2 years ago)

শহরগুলোর উন্নতি করা হবে

Posted by :- Soumen Karmakar

শহরের বিকাশ করা হবে। সব সরকার এই কাজ করবে। এতে ছোটো ছোটো শহরের বিকাশও হবে। যে শহরগুলো থাকবে সেগুলোরও কাজ করা হবে। 

11:35 AM(2 years ago)

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ৩ কোটি বাড়ি দেওয়া হবে : নির্মলা

Posted by :- Soumen Karmakar

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশের কোটি কোটি মানুষ বাড়ি পেয়েছে। এই বাজেটে ঘোষণা করা হচ্ছে আরও ৩ কোটি বাড়ি দেওয়া হবে। 
 

11:32 AM(2 years ago)

কলকাতা বিজনেস করিডরের কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী

Posted by :- Soumen Karmakar

পূর্বের রাজ্যগুলির উন্নতির জন্য বিশেষ স্কিমের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা। জানান, বিহার, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গের উন্নতিতে বিশেষ স্কিম। কলকাতা বিজনেস করিডরের কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।

11:32 AM(2 years ago)

যে টার্ম লোন দিয়ে মেশিনারি কেনা হবে তার জন্য ক্রেডিট গ্যারান্টি থাকবে: অর্থমন্ত্রী

Posted by :- Madhurma Dev

অর্থমন্ত্রী বলেন, "MSME-র জন্য লোন বরাদ্দ হয়েছে। যে টার্ম লোন দিয়ে মেশিনারি কেনা হবে তার জন্য ক্রেডিট গ্যারান্টি থাকবে। MSME-দের মূল্যায়ন করে ঋণ দেবে। এতে MSME-রা উপকৃত হবেন। ব্যাঙ্ক ক্রেডিট MSME দের জন্য দেওয়া হয়েছিল তা এখনও দেওয়া হবে। সরকার এর গ্যারান্টার হবে। যারা ঠিক সময় শোধ করেছেন তাঁরা আরও বেশি লোন নেওয়ার সুবিধা পাবেন। তাদের জন্য ক্লাস্টার ও এক্সপোর্ট হাব তৈরি হবে। এর ফলে রপ্তানি বাড়বে। ইন্টার্নশিপ ৫০০টি বড় বড় কোম্পানিতে হয় সে জন্য প্রকল্প গ্রহণ করেছে। যারা প্রশিক্ষণ পাবেন তারা একবছর ধরে হাতে কলবে কাজ শিখতে পারবেন। তারা ৫ হাজার টাকা হাতে পাবেন। কোম্পানিরা CSR এর টাকা থেকে খরচ বহন করবে।"

11:31 AM(2 years ago)

বিহার পূর্ণিয়া সড়ক তৈরি হবে

Posted by :- Soumen Karmakar

বিহারের উন্নতিতে তৎপর সরকার। বিহার পূর্ণিয়া সড়ক তৈরি হবে। সরকার এই রাস্তা বানাবে। মহিলাদের দক্ষতা বাড়াতে ৩ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে সরকার। MSME তে যাতে ব্যবসা মার না খায় সেক্ষেত্রে সরকার খেয়াল রাখবে। 

Advertisement
11:28 AM(2 years ago)

"৩ কোটি গৃহনির্মাণ করা হচ্ছে"

Posted by :- Madhurma Dev

"৩ কোটি গৃহনির্মাণ করা হচ্ছে। মহিলাদের জন্য ৩ লক্ষ কোটি টাকা দক্ষতা বাড়াতে বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী জনজাতি উন্নতি অভিযান জনজাতির মানুষের জন্য নিয়ে আসা হচ্ছে এবং এএতে ৬৩ হাজার গ্রাম উপকৃত হবে।"
 

Load More
Advertisement