'US-ভারত চুক্তিতে আসল লাভ আমেরিকার,' সংসদে 'প্রমাণ' দেখিয়ে বিস্ফোরক অভিষেক

US-ভারত বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই চুক্তি কার্যকর হলে মূলত আমেরিকার কৃষকরা লাভবান হবেন। কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন ভারতের কৃষকরা।

Advertisement
'US-ভারত চুক্তিতে আসল লাভ আমেরিকার,' সংসদে 'প্রমাণ' দেখিয়ে বিস্ফোরক অভিষেকতাঁর অভিযোগ, এই চুক্তি কার্যকর হলে মূলত আমেরিকার কৃষকরা লাভবান হবেন।
হাইলাইটস
  • US-ভারত বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • তাঁর অভিযোগ, এই চুক্তি কার্যকর হলে মূলত আমেরিকার কৃষকরা লাভবান হবেন।
  • মঙ্গলবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে একটি এক্স (X) পোস্টের প্রিন্টআউট দেখিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেন তিনি।

US-ভারত বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই চুক্তি কার্যকর হলে মূলত আমেরিকার কৃষকরা লাভবান হবেন। কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন ভারতের কৃষকরা। মঙ্গলবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে একটি এক্স (X) পোস্টের প্রিন্টআউট দেখিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেন তিনি।

সংসদে অভিষেকের বক্তব্য, সম্প্রতি ঘোষিত এই বাণিজ্য চুক্তির ফলে ভারতের বাজারে মার্কিন কৃষিপণ্যের প্রবেশ সহজ হবে। তাঁর দাবি, আমেরিকার কৃষকেরা সরকারি ভর্তুকি পেয়ে উৎপাদন করেন। ফলে সেই পণ্য ভারতীয় বাজারে এলে দেশীয় কৃষিপণ্যের দাম কমে যেতে পারে এবং ভারতীয় কৃষকের প্রতিযোগিতার ক্ষমতা কমবে।

অভিষেক বলেন, 'এই চুক্তি আমেরিকার কৃষকদের উপকার করতে পারে। কিন্তু ভারতের কৃষকেরা ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) নিশ্চয়তা না পেয়ে আরও পিছিয়ে পড়বেন। এটি কোনও বাণিজ্য নীতি নয়, এটি 'অন্নদাতাদের' বঞ্চনার সামিল।'

সংসদে বক্তব্যের সময় তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের উল্লেখ করেন। অভিষেক জানান, মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স পাঁচ দিন আগে এক্স-এ লিখেছেন 'New US-India deal will export more American farm products to a massive market. Indian's growing market is important for agricultural products. Thank you US president for once again delivering for American Farmers.'

এই মন্তব্য তুলে ধরে অভিষেক প্রশ্ন তোলেন, ভারতের কৃষকদের স্বার্থ নিয়ে কেন্দ্র ঠিক কী অবস্থান নিয়েছে? তাঁর আরও দাবি, যদি কেন্দ্রীয় সরকার এই মন্তব্যের সঙ্গে একমত না হয়, তবে মার্কিন প্রশাসনের কাছে আপত্তি জানিয়ে কোনও চিঠি পাঠানো হোক।

এই ইস্যুতে সংসদের ভিতরে ও বাইরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, ভারতের কৃষকদের স্বার্থ রক্ষা করেই আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি করা হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি।

বিশেষজ্ঞদের একাংশের মতে, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তির ফলে বাজারে প্রতিযোগিতা বাড়লেও দেশীয় কৃষি-অর্থনীতির উপর তার প্রভাব নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। ভারতের কৃষিক্ষেত্রে এখনও বিপুল সংখ্যক ছোট ও প্রান্তিক কৃষক রয়েছেন।  রাজনৈতিক মহলের মতে, এই বিতর্ক আগামিদিনে আরও তীব্র হতে পারে। কারণ কৃষি ও বাণিজ্য নীতি; দুই ক্ষেত্রেই কেন্দ্র ও বিরোধী শিবিরের অবস্থান স্পষ্টতই ভিন্ন। ফলে মার্কিন-ভারত বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে আলোচনা এখন জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement