মুসলিম গড়ে নয়, BJP ঘাঁটিতেই সবচেয়ে বেশি নাম বাদ, UP SIR-এ চাপে যোগী?

বিরোধী দলগুলি বারেবারে অভিযোগ তুলে আসছে, মুসলিম নাগরিকদের নাম কাটতেই নাকি করা হচ্ছে SIR। কিন্তু উত্তরপ্রদেশের ক্ষেত্রে অন্তত বিরোধীদের এই দাবি খাটছে না।

Advertisement
মুসলিম গড়ে নয়, BJP ঘাঁটিতেই সবচেয়ে বেশি নাম বাদ, SIR-এ চাপে যোগী?SIR-এ বিপুল সংখ্যক BJP সমর্থকদের নাম বাতিল
হাইলাইটস
  • মুসলিম নাগরিকদের নাম কাটতেই নাকি করা হচ্ছে SIR?
  • উত্তরপ্রদেশের ক্ষেত্রে অন্তত বিরোধীদের এই দাবি খাটছে না।
  • SIR-এর জেরে উত্তরপ্রদেশে চাপে বিজেপি?

বিরোধী দলগুলি বারেবারে অভিযোগ তুলে আসছে, মুসলিম নাগরিকদের নাম কাটতেই নাকি করা হচ্ছে SIR। কিন্তু উত্তরপ্রদেশের ক্ষেত্রে অন্তত বিরোধীদের এই দাবি খাটছে না। কারণ, যোগীরাজ্যের SIR-এ দেখা যাচ্ছে, মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলিতে ভোটার তালিকা থেকে কম নাম বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, যে জায়গাগুলি বিজেপির গড় হিসেবে পরিচিত, সেই জায়গাগুলি থেকেই বেশি নাম বাদ গিয়েছে।

চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসার পরেই বিশেষজ্ঞদের একাংশের দাবি, এরফলে বিজেপির সমস্যা আরও বাড়তে পারে। তবে এমনটা যে হতে পারে, সেই পূর্বাভাস বহু আগেই দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আশঙ্কা প্রকাশ করে আভাস দিয়েছিলেন যে, এসআইআর-এর মাধ্যমে বিজেপি সমর্থকদের বিপুল সংখ্যক ভোট বাতিল হবে।

পরিসংখ্যান বলছে, লখনউ, গাজিয়াবাদ, প্রয়াগরাজ এবং কানপুরের মতো বিজেপি-শাসিত এলাকাগুলিতে ভোট হ্রাসের পরিমাণ রয়েছে ১৮ থেকে ২৩ শতাংশ। অন্যদিকে বিজনোর, মোরাদাবাদ এবং সাহারানপুরের মতো জেলাগুলিতে নাম কাটা গিয়েছে মাত্র ১০ থেকে ১২ শতাংশের। SIR-এর এই চূড়ান্ত লিস্টেই বিজেপির জন্য সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।

উত্তরপ্রদেশে SIR কেমন হল?

উত্তর প্রদেশে এসআইআর-এ দুই কোটি চার লক্ষ (২.০৪ কোটি) মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। যার ফলে গুজরাতের পর উত্তরপ্রদেশই দেশের দ্বিতীয় রাজ্য। যেখানে সবচেয়ে বেশি ভোট কাটা গিয়েছে। উত্তর প্রদেশের মোট ভোটার এখন আগের তুলনায় ১৩.২৪% কমে গিয়েছে। যেখানে গুজরাতে  ভোট বাতিল হয়েছে, যা ১৩.৪০ শতাংশ মানুষের।

অনেকেই মনে করছিলেন, SIR-এ উত্তরপ্রদেশে অনুপ্রবেশকারী মুসলিমদের নাম সবচেয়ে বেশি বাতিল হবে। কিন্তু কার্যক্ষেত্রে SIR-এর ফাইনাল লিস্ট দেখে তাঁরা হতবাক। কারণ, এসআইআর-এ সর্বাধিক ভোট কমেছে বিজেপির শক্ত ঘাঁটিগুলোতে, অন্যদিকে মুসলিম-অধ্যুষিত জেলাগুলোতে সবচেয়ে কম ভোট কমেছে।

সবচেয়ে বেশি সংখ্যক ভোট বাতিল করা হয়েছে লখনউতে। এরপরেই রয়েছে প্রয়াগরাজ, কানপুর, আগ্রা এবং গাজিয়াবাদ। অন্যদিকে, SIR-এ যে জেলাগুলিতে সবচেয়ে কম নাম বাদ গিয়েছে, সেগুলি হল বিজনোর, মোরাদাবাদ, সাহারানপুর এবং মুজাফফরনগর। এই জায়গাগুলি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। এখানেই সবচেয়ে কম ভোট বাতিল হয়েছে।

Advertisement

পরিসংখ্যান অনুসারে,লখনউতে প্রায় ২৩ শতাংশ, গাজিয়াবাদে ২০ শতাংশের বেশি এবং কানপুর, নয়ডা ও মিরাটেও প্রায় ১৮ থেকে ১৯ শতাংশ ভোট কাটা গিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই এলাকাগুলিতে বিজেপি বছরের পর বছর ধরে নিজেদের প্রভাব বজায় রেখেছে এবং ধারাবাহিকভাবে লোকসভা ও বিধানসভা আসনে জয়লাভ করেছে। ফলে নতুন SIR ডেটা হাতে আসার পর ভ্রু কুঁচকেছে পদ্ম শিবিরের।


 

TAGS:
POST A COMMENT
Advertisement