Sahitya aajtak 2026: 'আমরা প্রতিদ্বন্দ্বী, শত্রু নেই', সাহিত্য আজতক-এর মঞ্চে কী বললেন উপরাষ্ট্রপতি?

Venkaiah Naidu: সাহিত্য আজ তক-এর তৃতীয় দিনে বক্তব্য রাখেন প্রাক্তন উপরাষ্ট্রপতি এম. ভেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন, সাংবাদিক এবং রাজনৈতিক নেতাদের মধ্যে শত্রুতা নেই, তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী।

Advertisement
'আমরা প্রতিদ্বন্দ্বী, শত্রু নেই', সাহিত্য আজতক-এর মঞ্চে কী বললেন উপরাষ্ট্রপতি?সাহিত্য আজতক-এর মঞ্চে কী বললেন উপরাষ্ট্রপতি?
হাইলাইটস
  • শুক্রবার থেকে রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে সাহিত্য আজতক ২০২৬।
  • সাংবাদিকতা, সাহিত্য, ভারতীয় ভাষা, সংস্কৃতি এবং রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন ভেঙ্কাইয়া নাইডু।
  • তিনি সাংবাদিকদের মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।

শুক্রবার থেকে রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে সাহিত্য আজতক ২০২৬। আজ তৃতীয় দিনে সাহিত্য আজ তক জাগৃতি সম্মান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রাক্তন উপরাষ্ট্রপতি এম. ভেঙ্কাইয়া নাইডু। সাংবাদিকতা, সাহিত্য, ভারতীয় ভাষা, সংস্কৃতি এবং রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন তিনি।  রাজনৈতিক ভাষার ক্রমাগত কঠোর হওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে শিশুদের অল্প বয়স থেকেই রামায়ণ ও মহাভারত পড়ানোর বার্তা দেন তিনি। প্রাক্তন উপরাষ্ট্রপতি হিন্দি-বিরোধী আন্দোলনে তাঁর শৈশবের কথাও স্মরণ করেন।

এম. ভেঙ্কাইয়া নাইডু বলেছেন, সাংবাদিকতা হলো সাহিত্যেরই সম্প্রসারণ এবং সাহিত্য হলো সংস্কৃতির অভিব্যক্তি। আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রায় প্রত্যেক প্রধান নেতাই পত্রিকা ও সাময়িকী প্রকাশ করতেন, যেগুলো তৎকালীন বিশিষ্ট সাহিত্যিকদের সঙ্গে যুক্ত ছিল। এই পত্রিকাগুলো ভারতীয় ভাষাকে সমৃদ্ধ করেছে এবং শিক্ষিত শ্রেণির মধ্যে জাতীয় চেতনা জাগিয়ে তুলেছে। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনের সময় জাতীয়তাবাদ নিয়ে ঐক্য ছিল, কিন্তু স্বাধীনতার পর, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে, প্রতিযোগিতামূলক রাজনীতি ভাষার মধ্যে এক ধরনের তীক্ষ্ণতা এনেছে। এই তীক্ষ্ণতা সাংবাদিকতাতেও দৃশ্যমান। রাজনীতির তিক্ততা নিয়ে মন্তব্য করতে গিয়ে সাংবাদিকতার ভাষাও তিক্ত হয়ে ওঠে।

তিনি সাংবাদিকদের মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। একইসঙ্গে গান্ধীর আদর্শকেই ভারতীয় সাংবাদিকতার 'শ্রেষ্ঠ মানদণ্ড' বলে অভিহিত করেন।

প্রাক্তন উপরাষ্ট্রপতি বলেন, "সাংবাদিক এবং রাজনীতির কারবারিদের বোঝা উচিত, যে আমরা প্রতিদ্বন্দ্বী, শত্রু নই। সমাজে কিছু মানুষ তাঁদের প্রতিপক্ষকে শত্রু হিসেবে দেখার প্রবণতা রাখেন, অথচ আমরা সকলেই ভারতীয়। আমরা আমাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে লিখি, বলি এবং আচরণ করি।" তিনি বলেন, সমাজের অগ্রগতির জন্য শান্তি একটি পূর্বশর্ত। মনে শান্তি, কথায় শান্তি, পরিবারে শান্তি, সমাজে শান্তি এবং সমগ্র বিশ্বে শান্তি অপরিহার্য।

'হিন্দি চাপিয়ে দেবেন না, এর বিরোধিতাও করবেন না'

ভারতীয় ভাষার বৈচিত্র্যের কথা উল্লেখ করে ভেঙ্কাইয়া নাইডু বলেন , ভাষা হিসেবে ইংরেজি শেখার মধ্যে কোনো ভুল না থাকলেও, শিশুদের ছোটবেলা থেকেই তাদের মাতৃভাষায় পড়তে ও লিখতে উৎসাহিত করা উচিত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের অন্যান্য ভাষাও শেখা উচিত। তিনি বলেন যে, কিছু লোক রাজনৈতিক কারণে হিন্দির বিরোধিতা করে, যা ভুল। উত্তর ভারত হোক বা দক্ষিণ ভারত, সমগ্র দেশ এক।

Advertisement

প্রাক্তন উপরাষ্ট্রপতি স্মরণ করে বলেন, তিনি নিজেও শৈশবে হিন্দি-বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সে সময় তিনি ও তাঁর বন্ধুরা হিন্দি-বিরোধী স্লোগান দিতেন। যখন একটি বাচ্চা জিজ্ঞাসা করল যে তাদের শহরে হিন্দি কোথায়, তখন তারা দেখে, ডাকঘর এবং রেলস্টেশনে হিন্দি লেখা আছে। এরপরে, দুটি দল গঠিত হয় এবং আলকাতরা দিয়ে সেই হিন্দি লেখাগুলো ঢেকে দেয়।

তিনি বলেন, "পরে যখন আমি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দিল্লিতে এলাম, তখন বুঝতে পারলাম যে আমি ওই বাক্সে নয়, আমার মুখে আলকাতরা মেখেছিলাম।" নাইডু জানান যে দিল্লিতে আসার পর সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে তিনি ধীরে ধীরে হিন্দি শেখেন এবং বলতে শুরু করেন।

 

POST A COMMENT
Advertisement